সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা জ্বালানির দাম বাড়লে ৭ দিনের মধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ, নতুন কমিটিতে মালিক-শ্রমিক প্রতিনিধিরাও চামড়া ও জুতা কারখানার কর্মচারীদের সর্বনিম্ন বেতন ১৪,৪০৫ টাকা, শিক্ষানবিশদের জন্য ১০ হাজার আউটসোর্সিং কর্মীদের চাকরির নিরাপত্তা কোথায়? ঠিকাদার বাতিল, আবার বহালের খবরে বাড়ছে উদ্বেগ

ই নামজারি ফি ২০২৬ । জমি খারিজ করার জন্য কত টাকা পেমেন্ট করতে হয়?

admin ৩ মিনিটের পাঠ
নামজারি কি এবং কেন, ই নামজারি ফি, জমি খারিজ ফি ২০২২, নামজারি আবেদন ফরম pdf, জমি মিউটেশন করার পদ্ধতি, খতিয়ান অনুসন্ধান, ওয়ারিশ নামজারি, জমির খারিজ চেক,

নামজারি করতে কত টাকা এবং কত দিন লাগে এমন প্রশ্ন সাধারণত যে কোন নাগরিকের মনেই ঘুরপাক খাচ্ছে কারণ দেশের নাগরিক হিসেবে বেশির ভাগ মানুষেরই কিছু না কিছু জমি রয়েছে। নামজারির খরচ চারটি ভাগে বিভক্ত রয়েছে। এর মাধ্যমে ২০ টাকার কোর্ট ফি, ৫০ টাকার নোটিশ জারি ফি, রেকর্ড সংশোধন ১০০০ টাকা, খতিয়ান ফি ১০০ টাকা সহ সর্বমোট ১,১৭০ টাকা মাত্র-ই নামজারি ফি ২০২৬

নামজারি বা মিউটেশন হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ে মালিকানা পরিবর্তন করা। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন বৈধ পন্থায় ভূমি/জমির মালিকানা অর্জন করলে সরকারি রেকর্ড সংশোধন করে তার নামে রেকর্ড আপটুডেট (হালনাগাদ) করাকেই নামজারি বলা হয়। কোন ব্যক্তির নামজারি সম্পন্ন হলে তাকে একটি খতিয়ান দেয়া হয় যেখানে তার অর্জিত জমির একখানি সংক্ষিপ্ত হিসাব বিবরণী উল্লেখ থাকে। উক্ত হিসাব বিবরণী অর্থাৎ খতিয়ানে মালিক বা মালিকগণের নাম, মৌজা নাম ও নম্বর (জেএল নম্বর), জমির দাগ নম্বর, দাগে জমির পরিমাণ, মালিকের জমির প্রাপ্য অংশ ও জমির পরিমাণ ইত্যাদি তথ্য লিপিবদ্ধ থাকে। মন্তব্য কলামে সংশ্লিষ্ট কিছু তথ্য থাকতে পারে।

ই নামজারি ফি ২০২৬ । অতিরিক্ত ঘুষ নয় বরং প্রকৃত ফি নিয়ে মিউটেশন করা হোক

নামজারি ফি কত টাকা?

তাহলে খারিজ করতে এত টাকা নেয় কেন?

জমি জমার মার প্যাচ খুবই জটিল বিষয়। আমাদের দেশে জমি নিয়ে মামলা চলে বছরের পর বছর। প্রতি বছর শত শত দেওয়ানী আদালতে মামলা হয়। এসব মামলা টাকার মুখ দেখলেও আলোর মুখ এত দ্রুত দেখে না। কোন কোন ক্ষেত্রে রায় পেতে বা জমির মালিকানা পেতে ২০ বছরও সময় লেগে যায়। তাই আমরা এসব ঝামেলা এড়াতে খারিজ করতে ভেন্ডারের স্বরণাপন্ন হয়ে থাকি। ভেন্ডার ঘুষ ও অন্যান্য খরচাপাতির হিসাব দেখিয়ে ৭-৮ হাজার টাকা পর্যন্ত ফি নিয়ে থাকে। অথচ এ কাজগুলো আপনি চাইলে অনলাইনে চেষ্টা করে দেখতে পারেন। ই-নামজারি আবেদন ও নােটিশ জারি ফি অনলাইনে পরিশোধের নির্দেশনা ২০২৪

ভূমিসেবা জনবান্ধব করার প্রত্যয়ে ভূমির সকল সেবাকে ডিজিটাইজড করা হচ্ছে। তারই আলোকে ই-মিউটেশন প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর এর নতুন ফরমেটে কিউআর কোড (Quick Response Code/ 2D bar code) সংযুক্ত করা হয়েছে। কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত ডিসিআর ও খতিয়ান-এর সমতুল্য এবং আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ও ব্যবহারোপযোগী। কিউ আর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান প্রাপ্তির পর ভূমি অফিস থেকে ম্যানুয়াল ডিসিআর / খতিয়ান সংগ্রহ করার প্রয়োজনীয়তা নেই।
ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা কাঠামো (https://land.gov.bd) অথবা সরাসরি ই-নামজারি ওয়েবসাইট (https://mutation.land.gov.bd) এ গিয়ে QR কোড স্ক্যান করে কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর এবং কিউআর কোডযুক্ত অনলাইন খতিয়ানের বৈধতা সহজেই যাচাই করা যাবে। এই সংক্রান্ত একটি পরিপত্র ইতোমধ্যে জারি করা হয়েছে। QR কোডযুক্ত ডিসিআর ও খতিয়ানে সহকারী কমিশনারের স্বাক্ষরের প্রয়োজন নেই।

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *