সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
ডলারের দাম পুরোপুরি ছেড়ে দিলে দেশে আবারও বাড়বে পণ্যের দাম? চাল-ডাল-তেল থেকে জ্বালানি, কী হবে সাধারণ মানুষের কাটল কারিগরি জটিলতা: ২৩ নভেম্বর থেকে স্বাভাবিক হলো সঞ্চয়পত্রের সকল লেনদেন ও সেবা সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা জ্বালানির দাম বাড়লে ৭ দিনের মধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ, নতুন কমিটিতে মালিক-শ্রমিক প্রতিনিধিরাও

খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা চলতি মাসেই।

admin ১ মিনিটের পাঠ
খাদ্য অধিদপ্তরের সময়সূচী ঘোষণা

ঢাকা, ৩ মাঘ (১৭ জানুয়ারি) : খাদ্য অধিদপ্তরাধীন ‘অডিটর’ এবং ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর’ পদে এমসিকিউ/লিখিত পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১.৩০ টা পর্যন্ত এবং ‘সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর’ ও ‘সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর’ পদে এমসিকিউ/লিখিত পরীক্ষা আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টা হতে ১১.৩০ টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 ‘অডিটর’ এবং ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর’ পদে ১৭ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত এবং ‘সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর’ ও ‘সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর’ পদে আবেদনকারী প্রার্থীগণ ২৪ জানুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত http://admit.dgfood.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

এছাড়াও প্রার্থীগণকে বর্ণিত ওয়েবসাইট হতে আইআইসিটি, বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত কাজের নির্দেশিকা ও ভিডিও ডাউনলোড করে সেখানে বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণ করতে বলা হয়েছে।

তবে প্রবেশপত্র ডাউনলোড করতে কোন সমস্যা হলে অফিস চলাকালে হটলাইন ০১৭০৬৫০৪১৬৯; ০১৩০৫৭০৩৮৭৪ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।  খাদ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা চলতি মাসেই: ডাউনলোড

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *