রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
ভুল এসএ রেকর্ডে জমির মালিকানা হারানোর শঙ্কা নেই, প্রকৃত স্বত্ব নির্ধারণে আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ সরকারি কর্মচারীদের চিকিৎসাসেবা সহজ করতে ডিজিটাল প্ল্যাটফর্ম, থাকছে ডাক্তার খোঁজা থেকে অ্যাপয়েন্টমেন্টের সুবিধা সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণ ও ফ্ল্যাট ক্রয়ের ঋণ: আবেদন থেকে কিস্তি কর্তন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া এইচএসসিতে পাসের হার কমে ৫২ শতাংশে, এসএসসিতেও হতাশাজনক চিত্র বিকাশ, নগদ ও রকেটের নতুন হিসাব: টাকা পাঠানো ও উত্তোলনে কোথায় খরচ কম? সরকারি বাসায় সাবলেট ভাড়া নিয়ে কঠোর অবস্থানে আবাসন পরিদপ্তর, ৩১ অক্টোবরের মধ্যে বাসা ছাড়ার নির্দেশ ঢাকায় ই-রিকশা চলাচলে কঠোর নিয়ম: নিবন্ধন, চালকের যোগ্যতা ও ব্যাটারি ব্যবস্থাপনায় নতুন বিধান সংস্থাপন কর্মচারীদের বেতন বিল ফরম PDF: বেতন, ভাতা ও কর্তনের হিসাব যেভাবে প্রস্তুত করবেন ১৮ বছরে শুরু করলে মাসে ১ লাখ ৭২ হাজার, ৫০ বছরে শুরু করলে ৭ হাজার ৬৫১ টাকা। প্রতি ৫ বছর দেরিতে পেনশন কমে ৩৫ থেকে ৪৭ শতাংশ। মোটরসাইকেল ও স্কুটারের নম্বর প্লেট ডিজাইনে নতুন সুবিধা, নিজের পছন্দে তৈরি করা যাবে প্রিন্টযোগ্য PDF

প্রবাসীর জন্ম নিবন্ধন পদ্ধতি 2024 । পিতা মাতার পাসপোর্টের কপি কি জমা দিতে হবে?

admin ৩ মিনিটের পাঠ
প্রবাসে থেকেও জন্ম নিবন্ধন

জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৮ এর ১০ নং ধারা অনুসারে বাংলাদেশী কিন্তু বিদেশে অবস্থানরত ব্যক্তি বা প্রবাসী ব্যক্তির জন্ম নিবন্ধন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে নিম্নলিখিত ধাপ সমূহ পরিপালন করতে হবে-প্রবাসীর জন্ম নিবন্ধন পদ্ধতি 2024

ধাপ ১: প্রথমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিবন্ধক অফিসে জমনি ফরম-১ পূরণ করে আবেদন করতে হবে। এক্ষেত্রে নিম্ললিখিত কাগজপত্র জমাদান করতে হবে। উক্ত কাগজ জমা সাপেক্ষে দূতাবাসের অধিক্ষেত্রে বসবাসকারী বা জন্ম গ্রহণকারী ব্যক্তির জন্ম নিবন্ধন করা যাবে। কাগজ পত্র গুলো হলো:

(ক) জন্মস্থান ও জন্ম তারিখের প্রমাণ দিতে হবে এবং তার প্রমান স্বরূপ চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র জমা দিতে হবে। এর বিকল্প হিসেবে উক্ত প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত জন্ম সনদের অনুলিপি অথবা বার্থ এটেন্ডেন্টের প্রত্যয়ন বা সংশ্লিষ্ট ব্যক্তির মেশিন রিডেবল পাসপোর্টের প্রথম ২ (দুই) পাতার ফটোকপি জমা দিতে হবে;

(খ) পিতা বা মাতার মেশিন রিডেবল পাসপোর্টের প্রথম ০৭ (সাত) পাতার ফটোকপি জমা দিতে হবে:

(গ) পিতা বা মাতার ঠিকানা অথবা নিজের পাসপোর্টে বর্ণিত স্থায়ী ঠিকানাই উক্ত ব্যক্তির স্থায়ী ঠিকানা হিসাবে গণ্য হবে।

(ঘ) আবেদনকারী কোন যৌক্তিক কারণে বাংলাদেশী পাসপোর্ট এর ফটোকপি প্রদান করতে ব্যর্থ হলে নিবন্ধক কর্তৃক প্রয়োজনবোধে চাহিত স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা সংক্রান্ত অন্য কোন কাগজপত্রাদির অনুলিপি জমা দান করতে হবে এবং

(ঙ) পূর্বে জন্ম নিবন্ধন হয় নাই এই মর্মে আবেদনপত্রে আবেদনকারীর ঘোষণা।

প্রবাসীর জন্ম নিবন্ধন পদ্ধতি 2024 । পিতা মাতার পাসপোর্টের কপি কি জমা দিতে হবে?

ধাপ ২: আবেদন মুদ্রিত ফরমে বা অনলাইনে যে কোন পদ্ধতিতে করা যাবে।

ধাপ ৩: আবেদনপত্র প্রাপ্তির পর নিবন্ধক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি পরবর্তী ৭ (সাত) কার্য দিবসের মধ্যে সনদ প্রদানের তারিখ প্রদান করবেন।

ধাপ ৪: আবেদনপত্র প্রাপ্তির পর নিবন্ধক জন্ম নিবন্ধন আবেদনপত্রটি পরীক্ষা করবেন। পরীক্ষা করে যদি নিশ্চিত হন যে, উক্ত আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করা হইয়াছে এবং উক্ত ব্যক্তির ইতিপূর্বে জন্ম নিবন্ধন হয় নাই, তাহলে পরবর্তী ৭ (সাত) কার্য দিবসের মধ্যে জন্ম নিবন্ধন স¤পন্ন করে জমনি ফরম-২ অনুযায়ী জন্ম নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করিয়া জমনি ফরম-৩ অনুযায়ী আবেদনকারীর নিকট জন্ম নিবন্ধন সনদ হস্তান্তর করা হবে।

ধাপ ৫: আবেদনপত্রটি পরীক্ষা করে যদি নিশ্চিত হন যে, উক্ত আবেদনপত্রের সকল প্রয়োজনীয় অংশ সঠিকভাবে পূরণ করা হয় নাই ও প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করা হয় নাই, তাহা হইলে তিনি প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা প্রদানের জন্য আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবেন। আরও দেখুন: প্রবাসীদের Ami Probashi অ্যাপ ও Surokkha রেজিস্ট্রেশন পদ্ধতি।

ধাপ ৬: পরবর্তীতে চাহিত কাগজপত্র প্রদান করা হলে পরবর্তী ৭ (সাত) কার্য দিবসের মধ্যে জন্ম নিবন্ধন স¤পন্ন করে জমনি ফরম-২ অনুযায়ী জন্ম নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করিয়া জমনি ফরম-৩ অনুযায়ী আবেদনকারীর নিকট জন্ম নিবন্ধন সনদ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *