Türkiye’de çevrim içi bahis sitelerinin çoğu Curacao veya Malta lisanslıdır, Bettilt giriş adresi bu lisans yapısına sahiptir.

Her zaman erişim kolaylığı sağlayan Bettilt uygulaması oyuncuların yanında.

En yeni oyun sağlayıcılarıyla iş birliği yapan Bettilt geniş bir oyun portföyüne sahiptir.

Canlı maçlara yüksek oranlarla bahis yapmak için bahis siteleri bölümü aktif kullanılıyor.

আজকের খবর ২০২৬

বিধি-নিষেধ বহাল থাকবে ২১ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত

করোনাভাইরাস বিস্তাররোধে আরোপিত বিধি-নিষেধের সময়সীমা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত। ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি) : করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তাররোধে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করেছে সরকার।

আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগ আগামী ৭ ফেব্রুয়ারি হতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রম-এর প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইতোপূর্বে ১০ জানুয়ারি, ২১ জানুয়ারি এবং ২৩ জানুয়ারিতে জারিকৃত বিধি-নিষেধ ও নির্দেশনার সাথে নিম্নবর্ণিত শর্তসমূহ সংশোধনপূর্বক সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হলো। এ বিধি-নিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি  থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা পর্যন্ত বলবৎ থাকবে।

 শর্তসমূহ হলো :

  • সকল স্কুল, কলেজ এবং সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।
  • উন্মুক্ত স্থানে ও ভবন অভ্যন্তরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন, তাদের অবশ্যই টিকাসনদ অথবা ২৪ ঘন্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

#সাইফুল/পরীক্ষিৎ/জাহাঙ্গীর/শাম্মী/রবীন্দ্র/রেজ্জাকুল/মাসুম/২০২২/১৩৩৪ ঘন্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *