শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম পরিবার সঞ্চয়পত্রে ১ লাখে মাসে কত টাকা মুনাফা? ৫ লাখ, ১০ লাখ ও ৪৫ লাখ টাকার সম্পূর্ণ হিসাব PRL-এ গিয়ে পুরোনো স্কেলে লাম্পগ্র্যান্ট পেয়েছেন? জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী পুনরায় হিসাবের সুযোগ, বাড়তি অর্থ পাওয়ার প্রশ্ন OpenAI ব্র্যান্ডদের ChatGPT ট্রাফিক ডেটা দিচ্ছে, কিন্তু অ্যাফিলিয়েট বিক্রি অদৃশ্যই থেকে যাচ্ছে নতুন পে-স্কেলে বেতন বাড়লেও আয়করের চাপে পড়বেন কি সরকারি কর্মচারীরা? করমুক্ত সীমা পুনর্নির্ধারণের দাবি ১ জুলাই ২০২৭ থেকে সব স্ট্যাম্প শুল্ক এ-চালানে, ১২০০ টাকার স্ট্যাম্প ব্যবহারের নিয়মেও আসছে পরিবর্তন জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে বড় পরিবর্তন, নতুন বিধিমালা জারি: বিভাগ, জেলা ও উপজেলায় গঠিত হবে তিন স্তরের কমিটি নতুন বেতন কাঠামোতে এরিয়ার বিলের টাকা কীভাবে হিসাব হবে? মূল বেতন, বাড়িভাড়া ও বিশেষ সুবিধার হিসাব জানুন অবশেষে মিলতে যাচ্ছে বকেয়া পাওনা! EFT মেসেজ পেতে শুরু করেছেন বিল দাখিলকারীরা প্রার্থীর এজেন্টের অনিয়মেও বাতিল হবে প্রার্থিতা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন বিধান জারি

সবচেয়ে নিরাপদ বিনিয়োগ ২০২৪ । টাকা পোস্ট অফিস সঞ্চয় ব্যাংক নাকি সঞ্চয়পত্রে রাখবেন?

admin ৪ মিনিটের পাঠ
সবচেয়ে নিরাপদ বিনিয়োগ ২০২৪ । টাকা পোস্ট অফিস সঞ্চয় ব্যাংক নাকি সঞ্চয়পত্রে রাখবেন?

পোষ্ট অফিস সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব এবং সঞ্চয়পত্র দুটি বিনিয়োগ স্কিমই পোষ্ট অফিসে পাবেন- সঞ্চয়পত্র চাইলে ব্যাংক থেকেও কিনতে পারেন কিন্তু সঞ্চয় মেয়াদী হিসাব ব্যাংক নাই- যে গুলো ব্যাংকে আছে সেগুলো খুব কম মুনাফা দেয়– সবচেয়ে নিরাপদ বিনিয়োগ ২০২৪

মেয়াদী হিসাব খুলতে কি কি কাগজপত্র লাগে? ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব ও মেয়াদী হিসাব খোলার ক্ষেত্রে আমানতকারীর ও নমিনীর NID এর ফটোকপি, আমানতকারীর ও নমিনীর ২ কপি করে ছবি, ২ লক্ষ টাকা পর্যন্ত নগদে ক্রয় করা যাবে। ২ লক্ষ টাকার বেশি হলে MICR চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং উক্ত চেকের ফটোকপি লাগবে। চেকের উল্টো পৃষ্টায় “Good for payment” লিখে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর অথবা সংশ্লিষ্ট ব্যাংক থেকে (কর্মকর্তার স্বাক্ষর ও সীল সম্বলিত) ইনটিমেশন ফরম জমা দিতে হবে। (ইনটিমেশন ফরম ওয়েব সাইটে দেয়া আছে)। এছাড়াও ৫ লক্ষ টাকার বেশি হলে TIN লাগবে এবং Tax রিটার্ন জমার প্রমাণক (জমার রশীদ/প্রত্যয়ণপত্র) লাগবে । আমানতকারীকে পোস্ট অফিসে উপস্থিত হয়ে পোস্টমাস্টারের সম্মুখে ফরমে স্বাক্ষর দিতে হবে।

সঞ্চয়পত্র কিনতে কি কি কাগজ লাগে? আমানতকারীর ও নমিনীর NID এর ফটোকপি,  আমানতকারীর ও নমিনীর ২ কপি করে ছবি, ব্যাংকের হিসাব নম্বর সম্বলিত MICR চেকের ফটোকপি লাগে। ১ লক্ষ টাকা পর্যন্ত নগদে ক্রয় করা যাবে এবং ১ লক্ষ টাকার বেশি হলে MICR চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং উক্ত চেকের ও TIN এর ফটোকপি লাগে। ৫ লক্ষ টাকার বেশি হলে TIN এবং Tax রিটার্ন জমার প্রমাণক (জমার রশীদ/প্রত্যয়ণপত্র) লাগবে এবং চেকের উল্টো পৃষ্টায় “Good for payment” লিখে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর অথবা সংশ্লিষ্ট ব্যাংক থেকে (কর্মকর্তার স্বাক্ষর ও সীল সম্বলিত) ইনটিমেশন ফরম জমা দিতে হবে। (ইনটিমেশন ফরম ওয়েব সাইটে দেয়া আছে)। এছাড়াও আমানতকারী ও নমিনী উভয়কে পোস্ট অফিসে উপস্থিত হয়ে পোস্টমাস্টারের সম্মুখে স্বাক্ষর দিতে হবে।

মেয়াদী আমানত ও সঞ্চয়পত্রের মুনাফার হার কি একই? হুম একই। মেয়াদান্তে (৩ বছর) মুনাফা ১১.২৮% মুনাফা দেয়। তবে ১ (এক) বছর, ২ (দুই) বছর অথবা ৩ (তিন) বছর মেয়াদী হিসাব খোলা যায়। এক্ষেত্রে মুনাফার হার ১ (এক) বছরের জন্য ১০.২০%, ২ (দুই) বছরের জন্য ১০.৭০% এবং ৩ (তিন) বছরের জন্য ১১.২৮%। আমানতকারী ইচ্ছা করলে প্রতি ৬ মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারেন। সে ক্ষেত্রে ১ম বছরে ৯.০০%, ২য় বছরে ৯.৫০% এবং ৩য় বছরে ১০.০০% হারে মুনাফা প্রদেয় হইবে।

ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব ২০২৪ । পোস্ট অফিস মাসিক ডিপিএস । ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব

যারা প্রতি মাসে বা ৩ মাস অন্তর মুনাফা পেতে চান তারা সঞ্চয়পত্র কিনতে পারেন। অন্যদিকে দীর্ঘ মেয়াদে বিনিয়োগে মেয়াদান্তে মুনাফা পেতে মেয়াদী হিসাব বা ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র কিনুন।

সবচেয়ে নিরাপদ বিনিয়োগ ২০২৪ । টাকা পোস্ট অফিস সঞ্চয় ব্যাংক নাকি সঞ্চয়পত্রে রাখবেন?

Caption: Sanchayparto Profit rate

সঞ্চয়পত্রের মুনাফার হার ২০২৪ । কেন আপনি মেয়াদী আমানতে বিনিয়োগ করবেন?

  1. প্রথমত যদি সঞ্চয়পত্র লিমিট শেষ হয়ে থাকে তবে মেয়াদী আমনত গ্রহণ করতে পারেন।
  2. প্রতিমাসে মুনাফা না চাইলে মেয়াদী আমানতে বিনিয়োগ করতে পারেন।
  3. বাংলাদেশ সঞ্চয়পত্র ১১.২৮% অন্যদিকে মেয়াদী আমানতেও ১১.২৮% মুনাফা পাওয়া যায়।
  4. মহিলাদের জন্য পরিবার সঞ্চয়পত্রে বেশি মুনাফা। অন্যদিকে পুরুষগণ ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র বা মেয়াদী আমানতের বিনিয়োগ করতে পারেন।

সঞ্চয়পত্র ও মেয়াদী আমানতের পার্থক্য কি?

মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যায়। মেয়াদী সঞ্চয়ে মেদান্তে পাওয়া যায় তবে ৩ মাস পর পর মুনাফা পাওয়া যাবে।  সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক বিনিয়োগ করতে পারবেনঃ। নাবালকের পক্ষেও এ হিসাব খোলা যায়।  মেয়াদী আমানতে একক হিসেবে ১০ লক্ষ টাকা এবং যুগ্ম হিসেবে ২০ লক্ষ টাকা অন্য দিকে সঞ্চয়পত্রে ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক এ প্রকল্পে হিসাব খুলতে পারেন এবং নমিনী নিয়োগ করা যায় / পরিবর্তন ও বাতিল করা যায়।  স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সুবিধা পাওয়া যায় কিন্তু সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয় বিনিয়োগ সুবিধা নেই।

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *