সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা জ্বালানির দাম বাড়লে ৭ দিনের মধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ, নতুন কমিটিতে মালিক-শ্রমিক প্রতিনিধিরাও চামড়া ও জুতা কারখানার কর্মচারীদের সর্বনিম্ন বেতন ১৪,৪০৫ টাকা, শিক্ষানবিশদের জন্য ১০ হাজার আউটসোর্সিং কর্মীদের চাকরির নিরাপত্তা কোথায়? ঠিকাদার বাতিল, আবার বহালের খবরে বাড়ছে উদ্বেগ

আজীবন সম্মাননা পেলেন কৃষিমন্ত্রী

admin ২ মিনিটের পাঠ
আজীবন কৃষি সম্মাননা

বাণিজ্যিক কৃষিতে তরুণদের এগিয়ে আসতে হবে -কৃষিমন্ত্রী ঢাকা, ১৯ মাঘ (২ ফেব্রুয়ারি): কৃষিতে বিশেষ অবদানের জন্য আরটিভি কৃষি পদক আজীবন সম্মাননা পেয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ড. মো: আব্দুর রাজ্জাক। দেশে কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় বিশেষ করে করোনা মহামারির সময়ে কৃষিতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং কৃষির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আরটিভি এনআরবিসি কৃষি পদক-২০২২ প্রদান অনুষ্ঠানে কৃষিমন্ত্রীর হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, কৃষিকে বাণিজ্যিকীকরণ করা সরকারের লক্ষ্য। আমরা চাই শিক্ষিত বিশেষ করে শহরের তরুণরা কৃষিকাজে এগিয়ে আসুক, বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগে করুক। তাহলে খোরপোষের কৃষি বাণিজ্যিক কৃষিতে উত্তরণ ঘটবে এবং দেশের বিভিন্ন কৃষিপণ্য বিশ্বব্যাপী রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। ফলে তরুণ প্রজন্ম কৃষিপণ্য থেকে বিশাল আয় করবে। কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধশীল বাংলাদেশে পরিণত করবে।

আরটিভিকে এ উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, কৃষিখাতে এ ধরনের পুরস্কার প্রদানে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের লাখ লাখ কৃষক, চাষি ও উদ্যোক্তারা কৃষিকাজে আরো উৎসাহিত হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। অন্যদের মধ্যে আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বক্তব্য রাখেন

#কামরুল/অনসূয়া/রবি/শামীম/২০২২/১২৫৫ ঘণ্টা 

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *