মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
৯ হাজার টাকার চাকরি থেকে ২১ হাজার ৯০০ টাকা—পে স্কেলের সুফল ভোগ করবে নতুন প্রজন্মও, আলোচনায় পুরোনো আন্দোলন জমির নতুন বাজারমূল্য তালিকা তৈরিতে জেলা প্রশাসক ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ, ১৫ ডিসেম্বর শেষ সময় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় হতাশাজনক ফল: ৩০ শতাংশের নিচে পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিতের উদ্যোগ পিআরএলে যাওয়ার তারিখ অনুযায়ী পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট কত পাবেন, জানুন নতুন নিয়ম সামরিক বাহিনীর পেনশন ও ভাতায় নতুন বিধান ২০২৬, পরিবার ও নির্ভরশীলদের জন্য থাকছে বিশেষ সুবিধা পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম

যথাযথ সহযোগিতা সুবিধাবঞ্চিতদের সম্পদে পরিণত করবে – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

admin ১ মিনিটের পাঠ
সুবিধাবঞ্চিতরাই সম্পদ

ঢাকা, ২৮ অগ্রহায়ণ (১৩ ডিসেম্বর) : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, সুবিধাবঞ্চিতদের যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা করা গেলে তারাও দেশের সম্পদে পরিণত হবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর গুলশানের রিও লাউঞ্জে আরভী ফাউন্ডেশন আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক সেবায় অবদানের জন্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরভী ফাউন্ডেশনের চেয়ারম্যান বুশরা আরাবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার মোঃ আতিক জামান, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম. কে বাশার।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছে দিচ্ছেন। সবাই মিলে একসাথে কাজ করে এ সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হবে।

পরে মন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় অসামান্য অবদানের জন্য ২০ ব্যক্তি, সংগঠক ও প্রতিষ্ঠানকে ‘হিরো অ্যাওয়ার্ড ‘ তুলে দেন।

সূত্র: তথ্য অধিদফতর

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *