সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
কাটল কারিগরি জটিলতা: ২৩ নভেম্বর থেকে স্বাভাবিক হলো সঞ্চয়পত্রের সকল লেনদেন ও সেবা সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা জ্বালানির দাম বাড়লে ৭ দিনের মধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ, নতুন কমিটিতে মালিক-শ্রমিক প্রতিনিধিরাও চামড়া ও জুতা কারখানার কর্মচারীদের সর্বনিম্ন বেতন ১৪,৪০৫ টাকা, শিক্ষানবিশদের জন্য ১০ হাজার

Income Tax Return submission 2025 । এসো নিজের রিটার্ন নিজে পূরণ করি ( প্রস্তুতি পর্ব)

admin ২ মিনিটের পাঠ
রিটার্ণ দাখিল পর্ব ০১

ধারাবাহিক ভাবে সকল পর্বগুলো দেখতে থাকুন। আমি আয়কর বিশেষজ্ঞ নই, আমি যেভাবে পূরণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমার কোথাও ভুল হলে অভিজ্ঞজনেরা সংশোধনী দিলে পোষ্টে সংশোধন করে দেবো-Income Tax Return submission 2025

বেতন বিবরণী প্রস্তুত 
একটি কাল্পনিক প্রেক্ষাপট বিবেচনা করা যাক। জনাব ফজলুর রহমান একজন সরকারি স্কুল শিক্ষক। তার স্ত্রী সেলিনা রহমান একজন গৃহিনী। তাদের তুই ছেলে মেয়ে স্কুলে পড়ে। ফজলুর রহমানের মাসিক মূল বেতন ৩০,৯৯০ টাকা। তিনি ৪০% হারে বাড়িভাড়া ভাতা ভাতা পান। ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও দুই সন্তানের শিক্ষা সহায়ক ভাতা পান ৫০০+৫০০= ১০০০ টাকা। প্রতি মাসে জিপিএফ ফান্ডে ৫,০০০ টাকা জমা দেন। প্রতি মাসে বেতন থেকে ২৫০ টাকা হারে অগ্রিম আয়কর কর্তন হয়। এছাড়া কল্যাণ তহবিল ও যৌথ বীমা কর্তনের পরিমান যথাক্রমে ১৫০ ও ১০০ টাকা।
এছাড়া তিনি দুই মাসের মূল বেতনের সমপরিমান উৎসব ভাতা পান ও এক মাসের মূল বেতনের ২০% বৈশাখী ভাতা পান। উল্লেখ্য:
(ক) ১২ মাসের মূল বেতন+২টি উৎসব ভাতা করযোগ্য আয়
(খ) বাড়িভাড়া ভাতা+চিকিৎসা ভাতা+শিক্ষা সহায়ক ভাতা + বৈশাখী ভাতা করমুক্ত আয়
(গ) বেসরকারি প্রতিষ্ঠানে অনেকসময় নিয়োগকর্তাও প্রফিডেন্ট ফান্ডে কিছু কন্ট্রিবিউট করে থাকেন। সেটি করযোগ্য আয়।
উপরের উদাহরণটি অনুসরণ করে নিচের ছবিতে দেওয়া নমুনার মত করে আপনার বেতন বিবরণী প্রস্তুত করে ফেলুন।
বেসরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন তারা আপনাদের বেতন কাঠামো অনুযায়ী বেতন বিবরণী প্রস্তুত করে নিন।
পরবর্তী পর্বের জন্য গ্রুপে চোখ রাখুন।
ধন্যবাদ সবাইকে।
সকলের কল্যাণ হোক।
কৃতজ্ঞতা: Jyatirmay Debnath
Income Tax Return submission 2025 । এসো নিজের রিটার্ন নিজে পূরণ করি ( প্রস্তুতি পর্ব)

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *