বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
১৯৭২ থেকে ২০৩০ সালের সরকারি ছুটির হিসাব এখন এক ক্লিকে, থাকছে তারিখ ও বার জানার বিশেষ সুবিধা পেট্রল-অকটেন ও জ্বালানি তেলের বিলে ভ্যাট-আয়কর কর্তন কত? উপজেলা হিসাবরক্ষণ অফিসের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআরএলপ্রাপ্ত কর্মচারীদের পে-ফিক্সেশনে জটিলতা, অনুমোদনের পরও মিলছে না আর্থিক বিবরণী মোটরসাইকেলের ট্যাক্স টোকেন নবায়ন: কত টাকা ফি, কখন জরিমানা এবং অনলাইনে যেভাবে হিসাব করবেন মোবাইল ডেটা ও কলের খরচ কমানোর নতুন উদ্যোগ, এক প্ল্যাটফর্মেই মিলবে ৫ অপারেটরের প্যাকের তুলনা এইচএসসি ২০২৬: ময়মনসিংহ বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন ৭ নভেম্বর পর্যন্ত, প্রতি পত্রে ফি ১৫০ টাকা শেয়ারবাজারে বিনিয়োগের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়, লোকসান এড়াতে নতুনদের জন্য বিশেষ গাইড Leave List 2027: সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির বড় সুযোগ, এক দিন ছুটি নিলেই মিলতে পারে দীর্ঘ অবকাশ সরকারি কর্মচারীদের সার্ভিস বুক নিয়ে সতর্কতা, চাকরি থেকে পেনশন পর্যন্ত গুরুত্বপূর্ণ যেসব তথ্য থাকতে হবে নতুন বেতন কাঠামোয় বাড়িভাড়া নিয়ে নতুন হিসাব, ১৫তম ও ১৬তম গ্রেডে বড় পার্থক্য

Income Tax Return submission 2025 । এসো নিজের রিটার্ন নিজে পূরণ করি ( প্রস্তুতি পর্ব)

admin ২ মিনিটের পাঠ
রিটার্ণ দাখিল পর্ব ০১

ধারাবাহিক ভাবে সকল পর্বগুলো দেখতে থাকুন। আমি আয়কর বিশেষজ্ঞ নই, আমি যেভাবে পূরণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমার কোথাও ভুল হলে অভিজ্ঞজনেরা সংশোধনী দিলে পোষ্টে সংশোধন করে দেবো-Income Tax Return submission 2025

বেতন বিবরণী প্রস্তুত 
একটি কাল্পনিক প্রেক্ষাপট বিবেচনা করা যাক। জনাব ফজলুর রহমান একজন সরকারি স্কুল শিক্ষক। তার স্ত্রী সেলিনা রহমান একজন গৃহিনী। তাদের তুই ছেলে মেয়ে স্কুলে পড়ে। ফজলুর রহমানের মাসিক মূল বেতন ৩০,৯৯০ টাকা। তিনি ৪০% হারে বাড়িভাড়া ভাতা ভাতা পান। ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও দুই সন্তানের শিক্ষা সহায়ক ভাতা পান ৫০০+৫০০= ১০০০ টাকা। প্রতি মাসে জিপিএফ ফান্ডে ৫,০০০ টাকা জমা দেন। প্রতি মাসে বেতন থেকে ২৫০ টাকা হারে অগ্রিম আয়কর কর্তন হয়। এছাড়া কল্যাণ তহবিল ও যৌথ বীমা কর্তনের পরিমান যথাক্রমে ১৫০ ও ১০০ টাকা।
এছাড়া তিনি দুই মাসের মূল বেতনের সমপরিমান উৎসব ভাতা পান ও এক মাসের মূল বেতনের ২০% বৈশাখী ভাতা পান। উল্লেখ্য:
(ক) ১২ মাসের মূল বেতন+২টি উৎসব ভাতা করযোগ্য আয়
(খ) বাড়িভাড়া ভাতা+চিকিৎসা ভাতা+শিক্ষা সহায়ক ভাতা + বৈশাখী ভাতা করমুক্ত আয়
(গ) বেসরকারি প্রতিষ্ঠানে অনেকসময় নিয়োগকর্তাও প্রফিডেন্ট ফান্ডে কিছু কন্ট্রিবিউট করে থাকেন। সেটি করযোগ্য আয়।
উপরের উদাহরণটি অনুসরণ করে নিচের ছবিতে দেওয়া নমুনার মত করে আপনার বেতন বিবরণী প্রস্তুত করে ফেলুন।
বেসরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন তারা আপনাদের বেতন কাঠামো অনুযায়ী বেতন বিবরণী প্রস্তুত করে নিন।
পরবর্তী পর্বের জন্য গ্রুপে চোখ রাখুন।
ধন্যবাদ সবাইকে।
সকলের কল্যাণ হোক।
কৃতজ্ঞতা: Jyatirmay Debnath
Income Tax Return submission 2025 । এসো নিজের রিটার্ন নিজে পূরণ করি ( প্রস্তুতি পর্ব)

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *