রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা জ্বালানির দাম বাড়লে ৭ দিনের মধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ, নতুন কমিটিতে মালিক-শ্রমিক প্রতিনিধিরাও চামড়া ও জুতা কারখানার কর্মচারীদের সর্বনিম্ন বেতন ১৪,৪০৫ টাকা, শিক্ষানবিশদের জন্য ১০ হাজার আউটসোর্সিং কর্মীদের চাকরির নিরাপত্তা কোথায়? ঠিকাদার বাতিল, আবার বহালের খবরে বাড়ছে উদ্বেগ ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ছুটি; মিলতে পারে টানা দীর্ঘ অবকাশ শিশুদের কোন বয়সে কোন টিকা দিতে হয়? জন্ম থেকে কৈশোর পর্যন্ত টিকার তালিকা ও সময়সূচি জেনে নিন

গত ২৪ ঘন্টায় শনাক্ত প্রায় ৩ হাজার।

admin ১ মিনিটের পাঠ
৪ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯১৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। এ নিয়ে করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১ হাজার ৩০৫ জনে।

বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯৬৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। চট্টগ্রামে একজন ও ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। অন্য ৬ বিভাগে কোনো মৃত্যু হয়নি।

সূত্র: জাগো নিউজ

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *