শনিবার, ২৮ নভেম্বর ২০২৬১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
সঞ্চয়পত্রের ক্রেতা মারা গেলে নমিনির ক্ষমতা, মুনাফা ও নগদায়নের পূর্ণাঙ্গ গাইডলাইন 📊💰 আয়কর রিটার্নে শুধু আয় দেখালেই হবে না, সম্পদ-দায় ও জীবনযাত্রার ব্যয়ের হিসাবেও থাকতে হবে সামঞ্জস্য উপবৃত্তি পেতে শুধু আবেদন করলেই হবে না, ব্যাংক হিসাব ও পরিবারের আর্থিক তথ্যেও রয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা ঘরে বসেই সঞ্চয়পত্র কেনার সুযোগ, ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে আবেদন করবেন যেভাবে ২০১২-১৩ সালে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ২ অগ্রিম ইনক্রিমেন্ট: তারিখ পুনর্নির্ধারণে আটকে গেল প্রক্রিয়া? জমি অধিগ্রহণের টাকা কীভাবে হিসাব হবে? ৭ শ্রেণির জমির মূল্য নির্ধারণের নিয়ম জানাল ভূমি মন্ত্রণালয় সরকারি ব্যাংক নাকি IFIC ব্যাংক—কোথা থেকে সঞ্চয়পত্র কেনা বেশি নিরাপদ? বিনিয়োগকারীদের জানা জরুরি ৭টি বিষয় শিক্ষককে সম্মান শুধু কথায় নয়, বেতনেও! চীনের আইনি নিশ্চয়তা, জাপানের ক্যারিয়ার ব্যবস্থা—বাংলাদেশের শিক্ষা খাতে কী পরিবর্তন প্রয়োজন? নতুন বেতন নিয়ে শ্রমিকদের অসন্তোষ কেন? তিন বছরের ইনক্রিমেন্টের হিসাবেই মিলছে গুরুত্বপূর্ণ উত্তর ১৭২ ধারার নোটিশ অমান্য করলে একতরফা কর নির্ধারণ! ২৬৬ ধারায় জরিমানার বিধান

জমি মাপার ফিট স্কেলের ব্যবহার ২০২৬ । ৩৩০ স্কেল ফিট স্কেল চেনার উপায় দেখুন

admin ৪ মিনিটের পাঠ
জমি মাপার ফিট স্কেলের ব্যবহার ২০২৪ । ৩৩০ স্কেল ফিট স্কেল চেনার উপায় দেখুন

আমিন গিরি করতে অথবা আপনার নিজের জমি নিজেই মাপামাপি করতে আপনার কিছু টুলস বা যন্ত্রপাতি প্রয়োজন হবে চাইলে আপনি এগুলো কিনে নিতে পারেন– জমি মাপার ফিট স্কেলের ব্যবহার ২০২৬

ফিট স্কেল চেনার উপায় কি? – যে স্কেল এর ১ ইঞ্চি ৩৩০ ফুট ওইটায় ফিট স্কেল। ফিট স্কেল এ লেখা থাকে 1″=330′ । এই স্কেল দিয়ে নক্সা পরিমাপ করলে উভয় পাশে প্রতি ক্ষুদ্র ১ ঘর = ১০ ফিট বা ফুট ধরতে হবে। যে সকল ম্যাপ ১৬” = ১ মাইল স্কেলে তৈরি সে সকল ক্ষেত্রে। প্রতি ক্ষুদ্র ১ ঘর = ২ ফিট হবে যে সকল ম্যাপ ৮০” = ১ মাইল স্কেলে তৈরি। এইগুলো মূলত ঢাকা শহরে অথবা অন্যান্য জেলা সদরে সিটি জরিপ বা বি আর এস নক্সা ৮০” = ১ মাইল মৌজা ম্যাপ হয়ে থাকে। এই সকল ম্যাপ পরিমাপের জন্য ফিট স্কেলের ১ ঘর ২ ফিট ধরতে হবে।

ফিট স্কেলের দাম কেমন? এই স্কেলের দাম মোটামুটি ১২০ টাকা এপেক্স ইন্ডিয়া হতে এক্সপার্ট করা হয়। এবার আসি গুনিয়া স্কেল এই স্কেল গুলো ছোট আকৃতির হয় দৈর্ঘে ২” হয়। আমাদের দেশে ৩ ধরনের গুনিয়া স্কেল পাওয়া যায়। এক. হলুদ গুনিয়া দুই. সাদা গুনিয়া তিন. ফাইন গুনিয়া তবে ম্যাপ মাপার পদ্ধতি একই। ১৬”= ১ মাইল নকশা মাপলে স্কেল এর প্রতি ক্ষুদ্র ঘর ১০ লিংক এবং প্রতি বড় ঘর = ২০ লিংক করে ধরতে হবে।

লিংক হতে ফুট রূপান্তর করার নিয়ম কি? লিংক থেকে ফুটে নিতে হলে ০.৬৬ দিয়ে গুণ করতে হবে। যখন ৮০” = ১ মাইল নকশা মাপলে তখন প্রতি ক্ষুদ্র ১ ঘর = ২ লিংক । প্রতি বড় ১ ঘর =৪ লিংক ধরতে হবে। লিংক থেকে ফুটে নিতে হলে ০.৬৬ দ্বারা গূণ করতে হবে। যেমন ১৭০ লিংক = ১৭০ × ০.৬৬= ১১২.২ ফুট

গুনিয়া স্কেল ফুট স্কেল । গুনিয়া স্কেলের হিসাব । ফিট স্কেলের হিসাব । গুনিয়া স্কেল কোথায় পাওয়া যায়

ডিজিটাল স্লাইড ক্যালিপার্স দিয়ে নকশা মাপার ক্ষেত্রে যে সংখ্যাগুলো দিয়ে গুন করতে হয়ঃ- মিলিমিটার এর ক্ষেত্রে, 16″ নকশার ক্ষেত্রে ১২.৯৯ দিয়ে গুন করতে হয়। 32″ নকশার ক্ষেত্রে (১২.৯৯÷2) দিয়ে গুন করতে হয়। 64″ নকশার ক্ষেত্রে (১২.৯৯÷4) দিয়ে গুন করতে হয়। 80″ নকশার ক্ষেত্রে (১২.৯৯÷5) দিয়ে গুন করতে হয়। ইঞ্চিতে পরিমাপের ক্ষেত্রে, 16″ নকশার ক্ষেত্রে 330 দিয়ে গুন করতে হয়। 32″ নকশার ক্ষেত্রে (330÷2) দিয়ে গুন করতে হয়। 64″ নকশার ক্ষেত্রে (330÷4) দিয়ে গুন করতে হয়। 80″ নকশার ক্ষেত্রে (330÷5) দিয়ে গুন করতে হয়। ডিজিটাল স্লাইড ক্যালিপার্সের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল ইসনাইজ ১১১০।

জমি মাপার ফিট স্কেলের ব্যবহার ২০২৪ । ৩৩০ স্কেল ফিট স্কেল চেনার উপায় দেখুন

Caption: Amin Tools for Land Measuring

আমিনদের যন্ত্রপাতির প্রাপ্তির স্টেশনারি মোট – ৭৫৫ টাকা । জমি পরিমাপের যন্ত্রপাতির দাম কেমন?

  1. ফিট স্কেল Apex India = ১২০
  2. হলুদ এবং সাদা গুনিয়া = ৫০+৫০
  3. ফাইন গুনিয়া Apex India = ১০০-১২০
  4. পিতলের ডিবাইডার ১৫০+
  5. ১০০ ফিট টেপ ফিতা ১৫০+
  6. HB 1221 পেন্সিল প্রতি পিস ১৫ টাকা
  7. রাবার ১০ টাকা
  8. চাইনা রোলার ২ টি = ২০ টাকা
  9. পেন্সিল কাটার = ১০ টাকা
  10. হাত ব্যাগ = ১৫-২০ টাকা
  11. হাইলাইটস কলম ৩০ টাকা
  12. জেল পেন = ১০ টাকা

১০০০ টাকা আমিনদের জিনিসপত্র কেন সম্ভব?

হ্যাঁ। ৬৯০ -১০০০ টাকায় এই আইটেম গুলো সংরক্ষণ করতে পারবেন। খুচড়া কিনতে গেলে ৭৫০+ পড়বে এই ক্ষেত্রে বড় ধরনের স্টেশনারি দোকানে যেতে হবে। তবে এক দোকানে সব আইটেম পাবেন না। ঢাকার নিউ মার্কেটে কয়েকটি বড় ধরনের স্টেশনারি দোকান রয়েছে ওই খান থেকে ও নিতে পারেন। তবে মালামাল গুলো ভালো করে বুঝে নিবেন মাস্টার কপি মাল কিনে প্রতারিত হবেন না। এছাড়াও যে সকল যন্ত্রপাতি লাগবে।

  • দিক নির্ণয়ের কম্পাস কিন্তু এটা না হলেও চলে।
  • ক্লিপ বোর্ড।
  • ক্যালকুলেটর।
  • অফসেট পেপার লেটার সাইজ।
  • যন্ত্রপাতি পপরিবহনের জন্য ব্যাগ।

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *