মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
নতুন সরকারি চাকরিতে যোগদানের সময় সন্তান থাকলে মাতৃত্বকালীন ছুটি মিলবে কি? ৬ মাস ও ৭ মাস বয়সী শিশুর ক্ষেত্রে নিয়ম জানুন সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ভাতা: ১৫ দিনের ছুটিসহ চার কর্মকর্তার অনুকূলে অর্থ মঞ্জুর নবম পে স্কেলের বকেয়া বিল নিয়ে নতুন জটিলতা, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া এরিয়ার বিল নেবে না এজি অফিস সোনালী ব্যাংকের ১৫ হাজার টাকার শিক্ষা বৃত্তি, আবেদন করতে পারবেন এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা নতুন পে-স্কেলের বকেয়া টাকা তুলতে প্রস্তুত রাখুন ৩ গুরুত্বপূর্ণ নথি, যেভাবে জমা হবে এরিয়া বিল নবম পে স্কেল নিয়ে নতুন অপেক্ষা: সেনাসদস্যদের নির্দেশনা অনুমোদন, এমপিও শিক্ষকদের ভাগ্যে কী আছে? জাতীয় বেতন স্কেল ২০১৫: ২০ গ্রেডের ইনক্রিমেন্ট চার্ট প্রকাশ, কোন গ্রেডে কত টাকা করে বাড়ত মূল বেতন? ৯ম পে-স্কেলে বাড়ি ভাড়া ভাতায় নতুন বৈষম্যের আশঙ্কা, একই বেতনে গ্রেডভেদে পার্থক্য ১০ শতাংশ! ৯ম পে স্কেলে বেতন বৈষম্য দূর করার ৫ দফা প্রস্তাব, শিক্ষা ও টিফিন ভাতা বাড়ানোর দাবি পল্লী বিদ্যুতের নতুন মিটার নিতে অনলাইনে আবেদন যেভাবে, ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও সংযোগ পাওয়ার সম্পূর্ণ নিয়ম

২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।

admin ২ মিনিটের পাঠ
ডিগ্রি ৩য় বর্ষ ব্যবহারিক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী ০৫/১২/২০২১ থেকে ২০/১২/২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ www.nu.ac.bd or www.nubd.info -এ পাওয়া যাবে। উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য নিয়ােগপ্রাপ্ত বহিঃপরীক্ষকগণ মােবাইলের ক্ষুদে বার্তার মাধ্যমে তাঁর জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের নাম ও বিস্তারিত জানতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর

স্মারক নং ০৫(৫২১) জাতীঃ বিঃ/পরীঃ/ডিগ্রী পাস/২০১৯/৪০২৭; তারিখ : ২৪/১১/২০২১

২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী ০৫/১২/২০২১ থেকে ২০/১২/২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ www.nu.ac.bd or www.nubd.info -এ পাওয়া যাবে। উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য নিয়ােগপ্রাপ্ত বহিঃপরীক্ষকগণ মােবাইলের ক্ষুদে বার্তার মাধ্যমে তাঁর জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের নাম ও বিস্তারিত জানতে পারবেন। এ পরীক্ষার বহিঃপরীক্ষকগণকে TMIS Login-এ নিজ নিজ User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে নিয়ােগপত্র ডাউনলােড করার জন্য অনুরােধ করা হলাে। একই সাথে সংশ্লিষ্ট কেন্দ্র TMIS Login থেকে TMIS-এ কলেজের জন্য নির্ধারিত User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স-২০১৯ ৩য় বর্ষ -এর বিষয়ওয়ারী বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলােড করে নিবেন। সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বহিঃপরীক্ষকের সাথে যােগাযােগ করে নিয়মানুযায়ী পরীক্ষার তারিখ নির্ধারণ, পরীক্ষা গ্রহণ ও অন-লাইনে নম্বর প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন। পরীক্ষা গ্রহণ, ডাটা-এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরােধ করা হলাে।

আপনাদের সহযােগিতার জন্য ধন্যবাদ।

(বদরুজ্জামান)

পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

ফোন: ০২-৯২৯১০১৭ e-mail: controller@nu.ac.bd nudegreepassexam@gmail.com

২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি: ডাউনলোড

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *