মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
জমির নতুন বাজারমূল্য তালিকা তৈরিতে জেলা প্রশাসক ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ, ১৫ ডিসেম্বর শেষ সময় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় হতাশাজনক ফল: ৩০ শতাংশের নিচে পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিতের উদ্যোগ পিআরএলে যাওয়ার তারিখ অনুযায়ী পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট কত পাবেন, জানুন নতুন নিয়ম সামরিক বাহিনীর পেনশন ও ভাতায় নতুন বিধান ২০২৬, পরিবার ও নির্ভরশীলদের জন্য থাকছে বিশেষ সুবিধা পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম পরিবার সঞ্চয়পত্রে ১ লাখে মাসে কত টাকা মুনাফা? ৫ লাখ, ১০ লাখ ও ৪৫ লাখ টাকার সম্পূর্ণ হিসাব

অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

admin ২ মিনিটের পাঠ
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ নিয়মিত, অনিয়মিত এবং ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ (বিশেষ) পরীক্ষা প্রকাশিত কেন্দ্র তালিকা অনুযায়ী একই প্রশ্নপত্রে একই সময়সূচী অনুযায়ী আগামী ২৯/১২/২০২১ ইং তারিখ থেকে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন করার জন্য অনুরােধ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ

স্মারক নং- জাতীঃবিঃ/পরীঃ/অনার্স পার্ট-০৪/২০২০/২০২১/৩০২৬ তারিখঃ ২৭/১২/২০২১ ইং

২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ নিয়মিত, অনিয়মিত এবং ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ (বিশেষ) পরীক্ষা প্রকাশিত কেন্দ্র তালিকা অনুযায়ী একই প্রশ্নপত্রে একই সময়সূচী অনুযায়ী আগামী ২৯/১২/২০২১ ইং তারিখ থেকে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন করার জন্য অনুরােধ করা হলাে।

নির্দেশনাঃ

ক) কলেজ কর্তৃপক্ষ আসন বিন্যাসের জন্য এক কপি পরীক্ষার্থী বিবরণী ও কেন্দ্র ফি বাবদ আদায়কৃত পরীক্ষার্থী প্রতি ৪৫০/- টাকার মধ্যে ১৫০/- টাকা নিজ পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য রেখে পরীক্ষার্থী প্রতি ৩০০/- টাকা হারে মােট টাকা পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরীক্ষার্থীর বিবরণী সহ জমা দেবেন।

খ) বিশেষ পরীক্ষার পরীক্ষার্থী প্রতি এক পত্রের জন্য আদায়কৃত ২০০/- টাকার মধ্যে ৫০/- টাকা এবং একাধিক পত্রের জন্য আদায়কৃত ৩০০/- টাকার মধ্যে ১০০/- টাকা নিজ পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য রেখে পরীক্ষার্থী প্রতি ১৫০/- এবং ২০০/- টাকা হারে মােট টাকা পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরীক্ষার্থীর বিবরণী সহ জমা দেবেন।

গ) শুধুমাত্র বিশেষ পরীক্ষার্থীদের উত্তরপত্রের উপরে কভার পৃষ্ঠার ০১ নং ক্রমিক এ অনার্স ৪র্থ বর্ষ বিশেষ পরীক্ষা অবশ্যই লিখতে হবে। বিশেষ পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও হাজিরাপত্রে “বিশেষ” কথাটি উল্লেখ করা হয়েছে।

ঘ) সকল উত্তরপত্র পূর্বেও নিয়মে বিষয় ও কোর্সওয়ারী একসাথে প্যাকেট করে প্রেরণ করতে হবে। বিশেষ পরীক্ষার্থীদের উত্তরপত্র এবং OMR পৃথক ভাবে প্রেরণের প্রয়ােজন নেই। ঙ) উত্তরপত্রের প্যাকেটের কাপড়ের উপরের অংশে “অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২০ লিখতে হবে।

(বদরুজ্জামান)

পরীক্ষা নিয়ন্ত্রক

জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

ফোনঃ ০২-৯২৯১০১৭ Email: Controller@nu.ac.bd

অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি: ডাউনলোড

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *