রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম পরিবার সঞ্চয়পত্রে ১ লাখে মাসে কত টাকা মুনাফা? ৫ লাখ, ১০ লাখ ও ৪৫ লাখ টাকার সম্পূর্ণ হিসাব PRL-এ গিয়ে পুরোনো স্কেলে লাম্পগ্র্যান্ট পেয়েছেন? জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী পুনরায় হিসাবের সুযোগ, বাড়তি অর্থ পাওয়ার প্রশ্ন OpenAI ব্র্যান্ডদের ChatGPT ট্রাফিক ডেটা দিচ্ছে, কিন্তু অ্যাফিলিয়েট বিক্রি অদৃশ্যই থেকে যাচ্ছে নতুন পে-স্কেলে বেতন বাড়লেও আয়করের চাপে পড়বেন কি সরকারি কর্মচারীরা? করমুক্ত সীমা পুনর্নির্ধারণের দাবি ১ জুলাই ২০২৭ থেকে সব স্ট্যাম্প শুল্ক এ-চালানে, ১২০০ টাকার স্ট্যাম্প ব্যবহারের নিয়মেও আসছে পরিবর্তন

ওমিক্রন ঠেকাতে ১৫ নির্দেশনা জারি।

admin ২ মিনিটের পাঠ
ওমিক্রন ঠেকাতে ১৫ নির্দেশনা জারি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য অধিদফতর কর্তৃক তথ্যবিবরণী নম্বর : ৪৩ এর মাধ্যমে ওমিক্রন ঠেকাতে ১৫ নির্দেশনা জারি করেছে।

ঢাকা, ২০ পৌষ (৪ জানুয়ারি) : করােনার নতুন ধরন আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী সতর্ক অবস্থা চলছে। বাংলাদেশেও এই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তর দেশব্যাপী ১৫টি নির্দেশনা দিয়েছে। নির্দেশনাসমূহ হচ্ছে।

  • ওমিক্রন আক্রান্ত দেশ হতে আগত যাত্রীদের বন্দরসমূহে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে হবে;
  • সকল ধরনের (সামাজিক রাজনৈতিক/ ধর্মীয় অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত করতে হবে; প্রয়ােজনে বাইরে গেলে প্রত্যেক ব্যক্তিকে বাড়ির বাইরে সর্বদা সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে: রেস্তোরাঁতে বসে খাওয়ার ব্যবস্থা ধারণ ক্ষমতার অর্ধেক বা তার কম করতে হবে:
  • সকল প্রকার জনসমাবেশ, পর্যটন স্থান, বিনােদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) ধারণ ক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক লােক অংশগ্রহণ করতে পারবে। মসজিদসহ সকল উপাসনালয়ে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে;
  • গণপরিবহণে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে: আক্রান্ত দেশসমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিল নিশ্চিত করতে হবে।
  • সকল শিক্ষা প্রতিষ্ঠান (সকল মাদ্রাসা, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে;
  • সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহীতা, সেবাপ্রদানকারী ও স্বাস্থ্যকর্মীদের সর্বদা সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে;
  • যারা এখনাে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেননি টিকাকেন্দ্র গিয়ে তাদের কোভিড-১৯ এর ১ম ও ২য় ডােজ নিতে হবে;
  • করোনা উপসর্গ/লক্ষণযুক্ত সন্দেহজনক ও নিশ্চিত করােনা রােগীর আইসােলেশন ও করােনা পজিটিভ বােগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্যদের কোয়ারেন্টিলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে;
  • কোভিড-১৯ এর লক্ষণযুক্ত ব্যক্তিকে আইসােলেশনে রাখা এবং তার নমুনা পরীক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সহায়তা করা যেতে পারে;
  • অফিস প্রবেশ এবং অবস্থানকালীন সময়ে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা দাপ্তরিকভাবে নিশ্চিত করতে হবে;
  • টিকা নেয়া থাকলেও বাহিরে বের হলে অবশ্য মাস্ক পরিধান করতে হবে;
  • কোভিড-১৯ রােগ নিয়ন্ত্রণ ও হ্রাস করার নিমিত্তে কমিউনিটি পর্যায়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা তৈরির জন্য মাইকিং ও প্রচারণা চালানাে যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনে মসজিদ, মন্দির। গির্জা/প্যাগােড়া এর মাইক ব্যবহার করা যেতে পারে এবং ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে।

নির্দেশনাসমূহ দেশব্যাপী কঠোরভাবে পালনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রােগ নিয়ন্ত্রণ বিভাগ সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

ওমিক্রন ঠেকাতে ১৫ নির্দেশনা জারি: ডাউনলোড

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *