মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
৯ হাজার টাকার চাকরি থেকে ২১ হাজার ৯০০ টাকা—পে স্কেলের সুফল ভোগ করবে নতুন প্রজন্মও, আলোচনায় পুরোনো আন্দোলন জমির নতুন বাজারমূল্য তালিকা তৈরিতে জেলা প্রশাসক ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ, ১৫ ডিসেম্বর শেষ সময় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় হতাশাজনক ফল: ৩০ শতাংশের নিচে পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিতের উদ্যোগ পিআরএলে যাওয়ার তারিখ অনুযায়ী পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট কত পাবেন, জানুন নতুন নিয়ম সামরিক বাহিনীর পেনশন ও ভাতায় নতুন বিধান ২০২৬, পরিবার ও নির্ভরশীলদের জন্য থাকছে বিশেষ সুবিধা পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম

নতুন কোভিড-১৯ ভ্যারিয়েট ওমিক্রন (B.11.529) নিয়ন্ত্রণ ও প্রতিরােধ সংক্রান্ত।

admin ৩ মিনিটের পাঠ
ওমিক্রন ভ্যারিয়েন্ট

World Health Organization (WTO) সকল দেশসমূহকে উক্ত ভ্যারিয়েন্ট সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসােয়ানা, এসওয়াতিনি এক লেসোথো এর সাথে আকাশ পথে যােগাযোগ বন্ধ করেছে। করােনা ভাইরাসের এই ভ্যারিয়েন্ট টি ডেল্টা ভ্যারিয়েন্ট হতেও অধিক সংক্রামক বলে বিশেষজ্ঞগণ মতামত প্রকাশ করেন। তাই এই ভাইরাস দ্রুত ছড়িয়ে, পড়ার আশঙ্কা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

রােগ নিয়ন্ত্রণ শাখা

স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২।

স্মারক নং- স্বাস্থ/অধি/রেনিয়/আইএইচআর/কোয়ারেন্টিন/২০২১/২৯৬৬; তারিখ: ২৮/১১/২০২১ খ্রি:

বিষয়: নতুন কোভিড-১৯ ভ্যারিয়েট ওমিক্রন (B.11.529) নিয়ন্ত্রণ ও প্রতিরােধ প্রসঙ্গে।

উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, সাউথ ফ্রিকা ও অন্যান্য দেশে নতুন ধরনের করােনা ভাইরাস সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিকন (B.1.1.529) এ সংক্রমণ দেখা দেওয়ার অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। World Health Organization (WTO) সকল দেশসমূহকে উক্ত ভ্যারিয়েন্ট সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসােয়ানা, এসওয়াতিনি এক লেসোথো এর সাথে আকাশ পথে যােগাযোগ বন্ধ করেছে। করােনা ভাইরাসের এই ভ্যারিয়েন্ট টি ডেল্টা ভ্যারিয়েন্ট হতেও অধিক সংক্রামক বলে বিশেষজ্ঞগণ মতামত প্রকাশ করেন। তাই এই ভাইরাস দ্রুত ছড়িয়ে, পড়ার আশঙ্কা রয়েছে।

কোভিচ-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরােধ করার লক্ষ্যে দেশব্যাপী নিম্নোক্ত পদক্ষেপ সমূহ কঠোর ভাবে বাস্তবায়নের জন্য অনুরােধ করা হলাে।

১।সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিকাবুয়ে, বতসােয়ানা, এসওয়াহিনি, লেসােথাে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সময় সময় ঘোষিত অন্যান্য আক্রান্ত দেশ হতে আগত যাত্রীদের বন্দর সমূহে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে হবে।

২। সকল ধরনের সামাজিক রাজনৈতিক/ধর্মীয় অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

৩। প্রয়ােজনে বাইরে গেলে প্রত্যেক ব্যক্তিকে বাড়ির বাইরে সর্বদা সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৪। রেস্তোরাতে বসে খাওয়ার ব্যবস্থা ধারন ক্ষমতার অর্ধেক বা তার কম করতে হবে।

৫। সকল প্রকার জনসমাবেশ, পর্যটন স্থান, বিনােদন কেন্দ্র, রিসাের্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/খিয়েটার হল, সামাজিক অনুষ্ঠানে বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক, পাটি ইত্যাদি) খান ক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক লােক অংশগ্রহণ করতে পারবে।

৬। মসজিদসহ সকল উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৭। গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

৮। আক্রান্ত দেশ সমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

৯। সকল শিক্ষা প্রতিষ্ঠান (সকল মাদ্রাসা, প্রাক-প্রাথমিক, প্রাথমিক-মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সহ শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টারে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে হবে।

১০। সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহিতা, সেবা প্রদানকারী – স্বাস্থ্য কর্মীদের সর্বদা সঠিকভাবে নাক-মুখ চেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

১১। স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করতে হবে।

১২। করােনা উপসর্গ/লক্ষণযুক্ত সন্দেহজনক ও নিশ্চিত করােনা রােগীর আইসােলেশন ও করােনা পজিটিত রােগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্যদের কোয়ারেন্টিনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

১৩। কোভিড-১৯ এর লক্ষণযুক্ত ব্যক্তিকে আইসােলেশনে রাখা এবং তার নমুনা পরীক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে সময় করে সহায়তাকরা যেতে পারে।

১৪। অফিসে প্রবেশ এবং অবস্থানকালীন সময়ে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলা দাপ্তরিকভাবে নিশ্চিত করতে হবে।

১৫। কোভিড-১৯ রােগ নিয়ন্ত্রণ ও হ্রাস করার নিমিত্তে কমিউনিটি পর্যায়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা তৈরির জন্য মাইকিং ও প্রচারণা চালানাে যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়ােজনে মসজিদ মন্দির/গির্জা/ প্যাগোজা এর মাইক ব্যবহার করা যেতে পারে এবং ওয়ার্ড কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদের সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে।

অধ্যাপক ডা: মো: নাজমুল ইসলাম

পরিচালক, রোগ নিয়ন্ত্রণ

ও লাইন ডাউরেক্টর, সিডিসি

স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা

নতুন কোভিড-১৯ ভ্যারিয়েট ওমিক্রন (B.11.529) নিয়ন্ত্রণ ও প্রতিরােধ সংক্রান্ত: ডাউনলোড

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *