মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
৯ হাজার টাকার চাকরি থেকে ২১ হাজার ৯০০ টাকা—পে স্কেলের সুফল ভোগ করবে নতুন প্রজন্মও, আলোচনায় পুরোনো আন্দোলন জমির নতুন বাজারমূল্য তালিকা তৈরিতে জেলা প্রশাসক ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ, ১৫ ডিসেম্বর শেষ সময় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় হতাশাজনক ফল: ৩০ শতাংশের নিচে পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিতের উদ্যোগ পিআরএলে যাওয়ার তারিখ অনুযায়ী পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট কত পাবেন, জানুন নতুন নিয়ম সামরিক বাহিনীর পেনশন ও ভাতায় নতুন বিধান ২০২৬, পরিবার ও নির্ভরশীলদের জন্য থাকছে বিশেষ সুবিধা পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম

ঘনকুয়াশায় নৌযান চলাচল সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তি।

admin ২ মিনিটের পাঠ
আবহাওয়া সতর্কবার্তা

ঘন কুয়াশার সৃষ্টি হলে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী নৌযান চলাচলে মারাত্নক বিঘ্নের সৃষ্টি হতে পারে এবং দুর্ঘটনা ঘটার আশংকা থাকে। নৌযান ও যাত্রি সাধারণের নিরাপত্তার স্বার্থে অভ্যন্তরীণ জাহাজ (নৌচলাচল) বিধিমালা, ২০০১ অনুসরণে কুয়াশায় প্রযােজ্য শব্দ সংকেত এবং প্রযােজ্য অন্যান্য বিধানাবলী ও নির্দেশাবলী অনুসরণ পূর্বক নৌযান পরিচালনার জন্য এতদ্বারা নির্দেশ দেয়া হলাে। যে কোন বিরূপ অবস্থা মােকাবেলায় এবং জরুরী প্রয়ােজনে নৌযানের মাস্টারগণ বিআইডব্লিউটিএ’র কল সেন্টারে ১৬১১৩ নম্বরে যােগাযােগ করবেন। এ সময় স্ব-স্ব নৌযানের প্রতি সতর্ক নজর রাখার জন্য মালিকদের প্রতি অনুরােধ করা হলাে।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ

১৪১-১৪৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

www.biwta.gov.bd

নৌ-নিরাপত্তা ও ট্রাফিক শাখা

নম্বর ১৮.১১.০০০০.১২৩.৪৪.০০১.১৮.২৪  তারিখ: ২২ নভেম্বর ২০২১

বিজ্ঞপ্তি/নােটিশ

বিষয: ঘনকুয়াশায় নৌযান পরিচালনা সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি।

এতদ্বারা অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সকল নৌযানের মাস্টার/ ড্রাইভার/ সুকানী/ গ্রীজার ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, শীত মৌসুম শুরু হয়েছে। এ সময় দেশের অভ্যন্তরীণ নৌপথের বিভিন্ন স্থান ঘন কুয়াশাচ্ছন্ন থাকে। ঘন কুয়াশার সৃষ্টি হলে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী নৌযান চলাচলে মারাত্নক বিঘ্নের সৃষ্টি হতে পারে এবং দুর্ঘটনা ঘটার আশংকা থাকে। নৌযান ও যাত্রি সাধারণের নিরাপত্তার স্বার্থে অভ্যন্তরীণ জাহাজ (নৌচলাচল) বিধিমালা, ২০০১ অনুসরণে কুয়াশায় প্রযােজ্য শব্দ সংকেত এবং প্রযােজ্য অন্যান্য বিধানাবলী ও নির্দেশাবলী অনুসরণ পূর্বক নৌযান পরিচালনার জন্য এতদ্বারা নির্দেশ দেয়া হলাে। যে কোন বিরূপ অবস্থা মােকাবেলায় এবং জরুরী প্রয়ােজনে নৌযানের মাস্টারগণ বিআইডব্লিউটিএ’র কল সেন্টারে ১৬১১৩ নম্বরে যােগাযােগ করবেন। এ সময় স্ব-স্ব নৌযানের প্রতি সতর্ক নজর রাখার জন্য মালিকদের প্রতি অনুরােধ করা হলাে।

উল্লেখ্য যে, ঘন কুয়াশার সৃষ্টি হলে দিনের বেলাতেও যাত্রীবাহী নৌযান/ লঞ্চের নিরাপত্তা বিধানকল্পে বালুবাহী/ মালবাহী কার্গো/ নৌযান চলাচল সম্পূর্ণরুপে বন্ধ রাখতে হবে। এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নৌপুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করা যাচ্ছে।

মুহাম্মদ রফিকুল ইসলাম

পরিচালক(নৌ-নিঃ ট্রাঃ)

ফোন: ০২ ৯৫১৩১৭০

ঘনকুয়াশায় নৌযান চলাচল সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তি: ডাউনলোড

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *