সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা জ্বালানির দাম বাড়লে ৭ দিনের মধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ, নতুন কমিটিতে মালিক-শ্রমিক প্রতিনিধিরাও চামড়া ও জুতা কারখানার কর্মচারীদের সর্বনিম্ন বেতন ১৪,৪০৫ টাকা, শিক্ষানবিশদের জন্য ১০ হাজার আউটসোর্সিং কর্মীদের চাকরির নিরাপত্তা কোথায়? ঠিকাদার বাতিল, আবার বহালের খবরে বাড়ছে উদ্বেগ ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ছুটি; মিলতে পারে টানা দীর্ঘ অবকাশ শিশুদের কোন বয়সে কোন টিকা দিতে হয়? জন্ম থেকে কৈশোর পর্যন্ত টিকার তালিকা ও সময়সূচি জেনে নিন

ঢাকা শিক্ষা বৃত্তি ২০২৩ । স্নাতক ১ম বর্ষ শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা বৃত্তির আবেদন করার নিয়ম

admin ৩ মিনিটের পাঠ
ঢাকা শিক্ষা বৃত্তি ২০২৩ । স্নাতক ১ম বর্ষ শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা বৃত্তির আবেদন করার নিয়ম

স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা বোর্ড বৃত্তি পেয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা বৃত্তি পাবেন – ঢাকা শিক্ষা বৃত্তি ২০২৩

বোর্ড বৃত্তি প্রাপ্তদের পুন: বৃত্তি?– ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম বোর্ড বৃত্তির (এইচ এস সি -২০২১) তালিকায় আছে তারা স্ব স্ব কলেজ থেকে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে প্রত্যয়ন পত্রের কপি, সংশ্লিষ্ট বোর্ডের গেজেটের কপি (যে পাতায় শিক্ষার্থীর নাম রয়েছে), শিক্ষার্থীর নিজ নামের ব্যাংক একাউন্টের চেক (MICR) পাতার কভার পেইজ এবং এইচ এস সি পরীক্ষার মার্কশিটের কপি বোর্ড বৃত্তির অনলাইন আবেদনের সাথে আপলোড করে দিতে হবে।

ঢাবি বৃত্তির আবেদন লিংক? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বোর্ড বৃত্তি প্রাপ্ত (এইচ এস সি-২০২১) সকল শিক্ষার্থীরা আগামী ১৫/০৩/২০২৩ তারিখ (বিকাল-৫:০০ টা) থেকে ২২/০৩/২০২৩ তারিখ (রাত-১২:০০টা) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ওয়েব সাইটে (https://studentscholarship.du.ac.bd/) গিয়ে অনলাইনে বোর্ড বৃত্তির আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা উক্ত ওয়েব সাইটে উল্লেখ রয়েছে। বৃত্তির আবেদনের তথ্য যথাযথভাবে পূরণ করার পর অবশ্যই Submit to Scholarship বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃত্তির আবেদন বিবেচনা করা হবে না।

বৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থীর নিজ নামে অনলাইন সুবিধা সম্পন্ন ১৩-১৭ ডিজিটের ব্যাংক একাউন্ট নম্বর থাকতে হবে। ব্যাংক একাউন্ট না থাকলে, অনতিবিলম্বে তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন যে কোন ব্যাংকে একাউন্ট খুলতে হবে। ব্যাংক একাউন্ট ব্যতীত অন্য কোন পদ্ধতিতে বৃত্তির অর্থ প্রেরণ/ উত্তোলন করা সম্ভব নয়।

উল্লেখ্য উক্ত তারিখের মধ্যে বৃত্তির তথ্য নির্ভুলভাবে পূরণ না হলে শিক্ষার্থীরা বৃত্তির টাকা পাবে না। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন দায়ভার গ্রহন করবে না। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বৃত্তির প্রয়োজনীয় তথ্যসমূহ সতর্কতার সাথে অনলাইনে পূরণ করার জন্য নির্দেশনা দেয়া হলো।

অনলাইনেই শিক্ষাবৃত্তি প্রাপ্তির আবেদন করা যাবে / বোর্ড বৃত্তি প্রাপ্তির প্রত্যয়নপত্র লাগবে

বোর্ড বৃত্তির আবেদনের ক্ষেত্রে Sign up করার সময় প্রত্যেক শিক্ষার্থী তাদের স্ব স্ব বিভাগ/ ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ই-মেইল ঠিকানা অবশ্যই ব্যবহার করতে হবে। অন্যথায় বৃ্ত্তির আবেদন করতে পারবে না। অনলাইনে বৃত্তির আবেদন সংক্রান্ত সমস্যা হলে যোগাযোগের জন্য- 01581-846500

ঢাকা শিক্ষা বৃত্তি ২০২৩ । স্নাতক ১ম বর্ষ শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা বৃত্তির আবেদন করার নিয়ম

Caption: Source of information

ঢাবি শিক্ষা বৃত্তি ২০২৩ । শিক্ষার্থীদের বৃত্তির আবেদনের ক্ষেত্রে নির্দেশাবলী অনুসরণীয়

  1. বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যে কোন ব্যাংকে অবশ্যই শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব থাকতে হবে।
  2. শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম একই হতে হবে।
  3. অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  4. শিক্ষার্থীর পরীক্ষার আইডি/ রেজিষ্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সন ও প্রাপ্ত CGPA সঠিকভাবে পূরণ করতে হবে।
  5. বৃত্তির ক্যাটাগরি (মেধা/ সাধারণ) সঠিকভাবে পূরণ করতে হবে।
  6. ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।
  7. ব্যাংক হিসাবটি অবশ্যই বর্তমানে সচল (Active) থাকতে হবে।

ঢাবি শিক্ষা বৃত্তির আবেদনের শেষ তারিখ কবে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বোর্ড বৃত্তি প্রাপ্ত (এইচ এস সি-২০২১) সকল শিক্ষার্থীরা আগামী ১৫/০৩/২০২৩ তারিখ (বিকাল-৫:০০ টা) থেকে ২২/০৩/২০২৩ তারিখ (রাত-১২:০০টা) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ওয়েব সাইটে (https://studentscholarship.du.ac.bd/) গিয়ে অনলাইনে বোর্ড বৃত্তির আবেদন করতে পারবে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা বোর্ড বৃত্তি পেয়েছেন কেবল তারাই অনলাইনে আবেদন করবেন। তাছাড়া অন্যান্য শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থীরা বৃত্তির টাকা পায়নি তাদের তথ্য সংশোধন/ আপডেট-এর জন্য পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *