মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
৯ হাজার টাকার চাকরি থেকে ২১ হাজার ৯০০ টাকা—পে স্কেলের সুফল ভোগ করবে নতুন প্রজন্মও, আলোচনায় পুরোনো আন্দোলন জমির নতুন বাজারমূল্য তালিকা তৈরিতে জেলা প্রশাসক ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ, ১৫ ডিসেম্বর শেষ সময় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় হতাশাজনক ফল: ৩০ শতাংশের নিচে পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিতের উদ্যোগ পিআরএলে যাওয়ার তারিখ অনুযায়ী পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট কত পাবেন, জানুন নতুন নিয়ম সামরিক বাহিনীর পেনশন ও ভাতায় নতুন বিধান ২০২৬, পরিবার ও নির্ভরশীলদের জন্য থাকছে বিশেষ সুবিধা পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম

তিস্তা নদীর দু’পাশে সাড়ে আট হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করা হচ্ছে-বাণিজ্যমন্ত্রী

admin ২ মিনিটের পাঠ
তিস্তা প্রকল্প ব্যয়

ঢাকা, ২০ অগ্রহায়ণ (৫ ডিসেম্বর) : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে আমাদের রংপুরও এগিয়ে যাচ্ছে, রংপুরের উন্নয়ন এখন দৃশ্যমান।  রংপুরে পাইপে গ্যাস সররাহের কাজ দ্রুত এগিয়ে চলছে, অল্প সময়ের মধ্যে তা শেষ হবে। রংপুর অঞ্চলে বেশ কয়েকটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ চলছে। প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা নদীর দু’ধারে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এখানে শিল্প কলকারখানা গড়ে তোলা হচ্ছে। উত্তরপূর্ব ভারত থেকে নদী পথে মালামাল আনা নেয়ার জন্য বন্দর গড়ে তোলা হয়েছে, জলযান চলাচলের সুবিধার জন্য নদীর নাব্যতা বাড়ানো হচ্ছে।

মন্ত্রী আজ ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি আয়োজিত আরডিজেএ এর প্রয়াত সদস্যের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন,  কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজ চলছে, সংসদে এ সংক্রান্ত বিল পাস করা হয়েছে। সৈয়দপুরকে আমরা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। ভূটান ও নেপাল এ বিমানবন্দর ব্যবহার করবে। প্রতিদিন সৈয়দপুরে ১৫-১৬টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এতে বুঝা যাচ্ছে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে।  মানুষ এখন রংপুর অঞ্চলের মানুষের প্রশংসা করে। রংপুর অঞ্চলে এখন মঙ্গা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকা অবস্থায় রংপুর সফরের সময় বলেছিলেন, ক্ষমতায় গেলে রংপুর অঞ্চলের মঙ্গা আমরা দূর করবো। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আজ তাই হয়েছে।

মন্ত্রী বলেন, প্রয়াত সাংবাদিকদের সন্তানদের জন্য বৃত্তি প্রদান করা একটি মহতি উদ্যোগ। চলমান প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা মানবিক দিক ভুলে যাই। আজ আপনাদের প্রয়াত সহকর্মী সাংবাদিকদের স্মরণ রেখেছেন, তাদের সন্তানদের নিয়ে চিন্তা করছেন এটা একটি বিশাল কাজ।

রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি (আরডিজেএ) এর সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, নাজমূল হক সরকার, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এর সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

সূত্র: তথ্য অধিদফতর

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *