মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
৬৪ জেলায় যুবদের জন্য বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা ৯ হাজার টাকার চাকরি থেকে ২১ হাজার ৯০০ টাকা—পে স্কেলের সুফল ভোগ করবে নতুন প্রজন্মও, আলোচনায় পুরোনো আন্দোলন জমির নতুন বাজারমূল্য তালিকা তৈরিতে জেলা প্রশাসক ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ, ১৫ ডিসেম্বর শেষ সময় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় হতাশাজনক ফল: ৩০ শতাংশের নিচে পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিতের উদ্যোগ পিআরএলে যাওয়ার তারিখ অনুযায়ী পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট কত পাবেন, জানুন নতুন নিয়ম সামরিক বাহিনীর পেনশন ও ভাতায় নতুন বিধান ২০২৬, পরিবার ও নির্ভরশীলদের জন্য থাকছে বিশেষ সুবিধা পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ

নতুন রোগী শনাক্ত ১ হাজার ৪৯১ জন।

admin ২ মিনিটের পাঠ
করোনা শনাক্ত

বাংলাদেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয় গত ১০ ডিসেম্বর। এখন পর্যন্ত এই অতি সংক্রামক ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে ওমিক্রনের প্রভাবে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বাংলাদেশেও কয়েকদিন ধরে সংক্রমণ বাড়তে শুরু করেছে। রোববার আরও তিনজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। তিনজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০২ জনে।

এদিকে করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) থেকে বাংলাদেশে সর্বশেষ কতজন ওমিক্রনে আক্রান্ত হয়েছে সেই তথ্য পাওয়া গেছে।

গত শুক্রবার বাংলাদেশে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০। কিন্তু তিনদিনের ব্যবধানে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এদের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।

এদিকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

সূত্র: জাগো নিউজ

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *