সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম পরিবার সঞ্চয়পত্রে ১ লাখে মাসে কত টাকা মুনাফা? ৫ লাখ, ১০ লাখ ও ৪৫ লাখ টাকার সম্পূর্ণ হিসাব PRL-এ গিয়ে পুরোনো স্কেলে লাম্পগ্র্যান্ট পেয়েছেন? জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী পুনরায় হিসাবের সুযোগ, বাড়তি অর্থ পাওয়ার প্রশ্ন OpenAI ব্র্যান্ডদের ChatGPT ট্রাফিক ডেটা দিচ্ছে, কিন্তু অ্যাফিলিয়েট বিক্রি অদৃশ্যই থেকে যাচ্ছে নতুন পে-স্কেলে বেতন বাড়লেও আয়করের চাপে পড়বেন কি সরকারি কর্মচারীরা? করমুক্ত সীমা পুনর্নির্ধারণের দাবি ১ জুলাই ২০২৭ থেকে সব স্ট্যাম্প শুল্ক এ-চালানে, ১২০০ টাকার স্ট্যাম্প ব্যবহারের নিয়মেও আসছে পরিবর্তন

নতুন শিক্ষাক্রম ২০২৩ । নবম শ্রেণিতে গ্রুপ বা বিভাগ তুলে দেওয়া হয়েছে?

admin ৪ মিনিটের পাঠ
নতুন শিক্ষাক্রম ২০২৩ । নবম শ্রেণিতে গ্রুপ বা বিভাগ তুলে দেওয়া হয়েছে?

বাংলাদেশের শিক্ষা পদ্ধতিকে উন্নত করার জন্য নতুন নতুন কৌশল প্রয়োগ করা হচ্ছে এরই ধারাবাহিকতায় নবম শ্রেণীতে বিভাগ বাতিল করা হলো – নতুন শিক্ষাক্রম ২০২৩

ভাষা শিক্ষার জন্য কোন বিষয়গুলো করা উচিৎ? থিমভিত্তিক বিষয়গুলো ছাড়াও অন্যান্য বিষয়েও একাধিক আলোচনার ক্ষেত্রের সমন্বয় ঘটেছে, যেমন ইতিহাস ও সামাজিক বিজ্ঞানকে একটি বিষয় হিসেবে ধরা হলেও, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল এসকল বিষয়ের সমন্বয় ঘটেছে এখানে । একইভাবে, বিজ্ঞান বিষয়ে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান এসকল ক্ষেত্রের শিখনযোগ্যতার সমন্বয় থাকছে। ভাষা শিক্ষায় শোনা, বলা, পড়া, লেখার মত মৌলিক দক্ষতা শুধু নয়, বিকল্প যোগাযোগ দক্ষতাও বিষয়ভিত্তিক যোগ্যতায় অন্তর্ভুক্ত হয়েছে।

প্রাক্ – প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না , শিক্ষকরাই শেখাবেন । কেবল শিক্ষক ও শিক্ষার্থী নয় , পাঠ্যক্রমে অভিভাবকদেরও অংশগ্রহণ থাকবে । নতুন শিক্ষারুমে মুখস্থনির্ভর লেখাপড়ার চর্চা থেকে বেরিয়ে আসবে শিক্ষার্থীরা । নতুন জাতীয় শিক্ষাক্রমে শিক্ষার্থীরা যে কোনো ইস্যুতে সূক্ষ্ম চিন্তা করার শক্তি অর্জন করবে । আর অন্যের মতামত ও অবস্থানকে অনুধাবন করে প্রেক্ষাপট অনুযায়ী নিজের ভাব , মতামত , সৃজনশীলভাবে প্রকাশ করতে পারার যোগ্যতা অর্জন করতে পারবে । নতুন অনুমোদিত শিক্ষাক্রমের রূপরেখায় দশটি যোগ্যতা অর্জনের নতুন মাত্রা সংযোজন করা হয়েছে । শিক্ষার্থীকেন্দ্রিক ও আনন্দময় শিখনের পরিবেশ সৃষ্টি করতে নতুন শিক্ষাক্রমে বিবেচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে । বিষয় এবং পাঠ্যবইয়ের বোঝা ও চাপ কমানো এবং গভীর শিখানোর বিষয় ও গুরুত্ব বিবেচনা করা হয়েছে ।

মুখস্ত পদ্ধতি কি তাহলে উঠে গেল? হ্যাঁ। শিক্ষার্থী – কেন্দ্রিক ও আনন্দময় শিখনের পরিবেশ সৃষ্টি। বিষয় এবং পাঠ্যবইয়ের বোঝা ও চাপ কমানো। শিখণ শিখানোর বিষয়ে গুরুত্ব প্রদান। মুখস্ত- নির্ভরতার পরিবর্তে অভিজ্ঞতা ও কার্যক্রম ভিত্তিক শিখনে অগ্রাধিকার প্রদান। খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব প্রদান। নির্দিষ্ট দিনের পাঠ শ্রেণিকক্ষেই যেন শেষ হয় , সে ধরনের শিখন শিখানো কার্যক্রম পরিচালনায় সচেষ্ট হয়ে বাড়ির কাজ কমানো। নির্দিষ্ট সময়ে অর্জিত পারদর্শিতার জন্য সনদ প্রাপ্তির প্রতি গুরুত্ব আরোপ। জীবন ও জীবিকার সঙ্গে সম্পর্কিত শিক্ষা। শিক্ষাক্রমে তথ্য মনে রাখার ক্ষমতার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা এবং তথ্য ব্যবহার করে সমস্যা সমাধানের ক্ষমতার উপর ।

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১/ উন্নত বিশ্বের শিক্ষা পদ্ধতি কি বাংলাদেশে চালু হচ্ছে? 

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা -২০২১ অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ হতে ৯ম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন থাকছে না। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হয়েছে।

 

নতুন শিক্ষাক্রম ২০২৩ । নবম শ্রেণিতে গ্রুপ বা বিভাগ তুলে দেওয়া হয়েছে?

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম শ্রেণীতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন সংক্রান্ত পিডিএফ ডাউনলোড

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ । যেখানে আপনি নতুন শিক্ষা পদ্ধতি নিয়ে শিখতে ও জানতে পারবেন

  • ভূমিকা- সাধারণ নির্দেশনা
  • মডিউল ১: শিখন-শেখানো কৌশল
  • মডিউল ২: যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম
  • মডিউল ৩: মূল যোগ্যতা, রূপকল্প, অভিলক্ষ্য ও মূলনীতি
  • মডিউল ৪: বিষয় পরিচিতি
  • মডিউল ৫: শিখন সময়
  • মডিউল ৬: মূল্যায়ন
  • মডিউল ৭: ইনক্লুশন ও জেন্ডার
  • মডিউল ৮: বিষয়ের ধারণায়ন
  • কোর্স সমাপনী

নতুন শিক্ষা পদ্ধতি কত সাল থেকে চালু হয়েছে?

২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন জাতীয় শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে । ২০২২ সালে প্রাথমিক পর্যায়ে ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাইলট প্রকল্পের অংশ শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়েছে । সেই সঙ্গে নতুন পাঠ্যক্রম অনুসারে এই সকল শিক্ষার্থী সপ্তাহে দুই দিন ছুটি পাবে । পরবর্তীতে ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন ছুটি পাবে । ২০২৩ সালে ৬ষষ্ঠ-৭ম শ্রেণিতে শিক্ষাক্রম শুরু হবে । এরপর ২০২৪ সালে ৩য় , ৪র্থ , ৮ম ও ৯ম শ্রেণিতে চালু হবে । ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে , ২০২৬ সালে একাদশ শ্রেণিতে ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে চালু হবে নতুন শিক্ষাক্রম । ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুমোদন করা হয়েছে ।

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *