মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
৯ হাজার টাকার চাকরি থেকে ২১ হাজার ৯০০ টাকা—পে স্কেলের সুফল ভোগ করবে নতুন প্রজন্মও, আলোচনায় পুরোনো আন্দোলন জমির নতুন বাজারমূল্য তালিকা তৈরিতে জেলা প্রশাসক ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ, ১৫ ডিসেম্বর শেষ সময় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় হতাশাজনক ফল: ৩০ শতাংশের নিচে পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিতের উদ্যোগ পিআরএলে যাওয়ার তারিখ অনুযায়ী পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট কত পাবেন, জানুন নতুন নিয়ম সামরিক বাহিনীর পেনশন ও ভাতায় নতুন বিধান ২০২৬, পরিবার ও নির্ভরশীলদের জন্য থাকছে বিশেষ সুবিধা পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম

নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিণত হবে সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল!

admin ১ মিনিটের পাঠ
৩ তিন নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ২১ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকুলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিণত হবে। 

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘন্টায় ৪০-৫০ কিঃ মিঃ বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো  হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সূত্র: তথ্য অধিদফতর

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *