মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
৯ হাজার টাকার চাকরি থেকে ২১ হাজার ৯০০ টাকা—পে স্কেলের সুফল ভোগ করবে নতুন প্রজন্মও, আলোচনায় পুরোনো আন্দোলন জমির নতুন বাজারমূল্য তালিকা তৈরিতে জেলা প্রশাসক ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ, ১৫ ডিসেম্বর শেষ সময় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় হতাশাজনক ফল: ৩০ শতাংশের নিচে পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিতের উদ্যোগ পিআরএলে যাওয়ার তারিখ অনুযায়ী পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট কত পাবেন, জানুন নতুন নিয়ম সামরিক বাহিনীর পেনশন ও ভাতায় নতুন বিধান ২০২৬, পরিবার ও নির্ভরশীলদের জন্য থাকছে বিশেষ সুবিধা পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা-শিক্ষামন্ত্রী

admin ২ মিনিটের পাঠ
প্রশ্ন ফাস নিয়ে কঠোর হুশিয়ারি

ঢাকা, ১৭ অগ্রহায়ণ (২ ডিসেম্বর) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা যেভাবে ব্যবস্থা নিয়েছি তাতে আমরা নিশ্চিত প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগ নেই। কেউ প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থী, অভিভাবক বা বাইরের কোনও লোক হলেও কাউকে ছাড় দেয়া হবে না।

শিক্ষামন্ত্রী আজ রাজধানীর লক্ষ্মীবাজারের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা এর কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আশা করা যায় সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন হবে। গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হচ্ছে। এবার  সর্বমোট ১৪ লাখ ২ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী দেশব্যাপী ২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানে অংশ নিচ্ছে।

শিক্ষামন্ত্রী এসময় বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার হলে সবাই স্বাস্থ্যবিধি মানছে। বাইরে অভিভাবকরা আছেন তাঁরাও যেন স্বাস্থ্যবিধি মানেন। সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে ওমিক্রনের যে আশঙ্কা দেখা দিয়েছে তাতে শুধু পরীক্ষার্থী নয়, সারাদেশকে করোনামুক্ত রাখা যাবে।

করোনার আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরো বলেন, আশা করি, আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় এমন পরিস্থিতি যেন না হয়। যদি তেমন পরিস্থিতি হয়, তাহলে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় যেকোন সিদ্ধান্ত সরকার নেবে।

পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন।

তথ্য সূত্র: ডাউনলোড

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *