মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
২০ বছর বয়স থেকেই পেনশন সঞ্চয়: মাসে ২ হাজার টাকা জমালে ৬০ বছর বয়সে মিলতে পারে ২৯,২০০ টাকা মাসিক পেনশন! ডলারের দাম পুরোপুরি ছেড়ে দিলে দেশে আবারও বাড়বে পণ্যের দাম? চাল-ডাল-তেল থেকে জ্বালানি, কী হবে সাধারণ মানুষের কাটল কারিগরি জটিলতা: ২৩ নভেম্বর থেকে স্বাভাবিক হলো সঞ্চয়পত্রের সকল লেনদেন ও সেবা সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা

প্রায় ২১২ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালান জব্দ: বিজিবি

admin ২ মিনিটের পাঠ
মাদক জব্দ

ঢাকা, ১৮ মাঘ (১ ফেব্রুয়ারি): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২১১ কোটি ৬৭ লক্ষ ৯৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

 জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৭ লক্ষ ৫২ হাজার ৯৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ কেজি ২৩৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩২ হাজার ১৯৪ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৪২৭ বোতল বিদেশি মদ, ২ হাজার ১০৯ ক্যান বিয়ার, ২ হাজার ১২৬ কেজি গাঁজা, ৭ কেজি ১৩৯ গ্রাম হেরোইন, ২ হাজার ২৪৯টি ইনজেকশন, ৬ হাজার ৭৬১টি ইস্কাফ সিরাপ, ২ হাজার ৫৭৫ বোতল এমকেডিল/কফিডিল, ১ লক্ষ ৮১ হাজার ৫৩৮টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১৪ লক্ষ ৩৬ হাজার ২৬৫টি অন্যান্য ট্যাবলেট।

 জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ৭০৮ গ্রাম স্বর্ণ, ৫৯ কেজি ৭৫ গ্রাম রুপা, ১ লক্ষ ৩৮ হাজার ২২৮টি কসমেটিক্স সামগ্রী, ১৩ হাজার ৪২৯টি ইমিটেশন গহনা, ৮ হাজার ৪৯০টি শাড়ি, ১ হাজার ৬২৫টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২ হাজার ৩১৪ মিটার থান কাপড়, ৩ হাজার ৬০ ঘনফুট কাঠ, ৭ হাজার ৭১৪ কেজি চা পাতা, ১৩ হাজার ৭০০ কেজি কয়লা, ৬৯৫ কেজি কীটনাশক, ৭৫ কেজি গ্যামাক্সিন পাউডার, ১২টি ট্রাক/কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১৮টি পিকআপ, ৩০টি সিএনজি/ইজিবাইক এবং ৬৩টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, ২টি বন্দুক, ১৬ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, ৫টি খালি খোসা, ৬টি ডেটোনেটর এবং ৬টি আইইডি।

 এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬৭ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১৮ জন বাংলাদেশি ও ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র: তথ্য অধিদপ্তর

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *