মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
৯ হাজার টাকার চাকরি থেকে ২১ হাজার ৯০০ টাকা—পে স্কেলের সুফল ভোগ করবে নতুন প্রজন্মও, আলোচনায় পুরোনো আন্দোলন জমির নতুন বাজারমূল্য তালিকা তৈরিতে জেলা প্রশাসক ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ, ১৫ ডিসেম্বর শেষ সময় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় হতাশাজনক ফল: ৩০ শতাংশের নিচে পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিতের উদ্যোগ পিআরএলে যাওয়ার তারিখ অনুযায়ী পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট কত পাবেন, জানুন নতুন নিয়ম সামরিক বাহিনীর পেনশন ও ভাতায় নতুন বিধান ২০২৬, পরিবার ও নির্ভরশীলদের জন্য থাকছে বিশেষ সুবিধা পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম

বঙ্গবন্ধুর ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার পেছনে রয়েছে বঙ্গমাতা’র গুরুত্বপূর্ণ অবদান- সংস্কৃতি প্রতিমন্ত্রী

admin ২ মিনিটের পাঠ
সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর) : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাঙালি জাতির ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী নন, বাঙালির মুক্তিসংগ্রামের অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর দৃঢ় চেতনাকে আরো শাণিত করেছেন এ মহীয়সী নারী। মোদ্দাকথা, বঙ্গবন্ধুর ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার পেছনে রয়েছে বঙ্গমাতা’র গুরুত্বপূর্ণ অবদান।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সারাদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ‘জাতীয় পর্যায়ে প্রবন্ধ প্রতিযোগিতা-২০২১’ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, বঙ্গমাতা রাজনীতির নানা দুঃসময়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বঙ্গবন্ধুকে দিয়েছিলেন গঠনমূলক পরামর্শ। তাঁর বলিষ্ঠ ও সময়োপযোগী পরামর্শসমূহ জাতির জীবনে সুফল বয়ে এনেছে, যা জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণই মুখ্য বিষয় উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, পুরস্কার হলো স্বীকৃতি আর অংশগ্রহণ হলো মহাস্বীকৃতি। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নতুন প্রজন্ম জাতির সঠিক ইতিহাস জানতে পারবে মর্মে তিনি এসময় উল্লেখ করেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। শুভেচ্ছা বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্য ড. বিশ্বজিৎ ঘোষ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক (গবেষণা ও প্রকাশনা বিভাগ) এবং প্রতিযোগিতার মুখ্য সমন্বয়কারী এস এম শামীম আকতার। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক (গবেষণা ও প্রকাশনা বিভাগ) আশরাফুল আলম পপলু।

বঙ্গবন্ধুর ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার পেছনে রয়েছে বঙ্গমাতা’র গুরুত্বপূর্ণ অবদান- সংস্কৃতি প্রতিমন্ত্রী: ডাউনলোড

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *