মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
২০ বছর বয়স থেকেই পেনশন সঞ্চয়: মাসে ২ হাজার টাকা জমালে ৬০ বছর বয়সে মিলতে পারে ২৯,২০০ টাকা মাসিক পেনশন! ডলারের দাম পুরোপুরি ছেড়ে দিলে দেশে আবারও বাড়বে পণ্যের দাম? চাল-ডাল-তেল থেকে জ্বালানি, কী হবে সাধারণ মানুষের কাটল কারিগরি জটিলতা: ২৩ নভেম্বর থেকে স্বাভাবিক হলো সঞ্চয়পত্রের সকল লেনদেন ও সেবা সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা

বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে- খাদ্যমন্ত্রী

admin ২ মিনিটের পাঠ
ভারত বাংলাদেশ সম্পর্ক

রাজশাহী, ২৪ মাঘ (৭ ফেব্রুয়ারি) : নিজস্ব সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী এসময় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজ রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজায় ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট, রাজশাহী ২০২২ আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায়’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে দুদেশের শিল্পীরা গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন। পঞ্চম বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট নতুন করে সাংস্কৃতিক বন্ধনকে জাগিয়ে তুলবে।

মন্ত্রী বলেন, এক সময় ইতিহাস বিকৃত করা হয়েছে। দু’দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুদেশের সম্পর্কের উন্নয়ন হয়েছে, ভবিষ্যতে সম্পর্কের ভিত্তি আরো মজবুত হবে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী বিভাগের সংসদ সদস্যগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন। প্রস্তুতিমূলক সভায় বক্তারা সম্পর্ক জোরদার করতে দুদেশের জনগণের মধ্যকার সম্পর্কের বন্ধন দৃঢ় করার আহ্বান জানান। অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট ২০২২’ রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

# কামাল/অনসূয়া/পরীক্ষিৎ/মেহেদী/আসমা/২০২২/১৫৩০ ঘণ্টা

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *