রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণ ও ফ্ল্যাট ক্রয়ের ঋণ: আবেদন থেকে কিস্তি কর্তন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া এইচএসসিতে পাসের হার কমে ৫২ শতাংশে, এসএসসিতেও হতাশাজনক চিত্র বিকাশ, নগদ ও রকেটের নতুন হিসাব: টাকা পাঠানো ও উত্তোলনে কোথায় খরচ কম? সরকারি বাসায় সাবলেট ভাড়া নিয়ে কঠোর অবস্থানে আবাসন পরিদপ্তর, ৩১ অক্টোবরের মধ্যে বাসা ছাড়ার নির্দেশ ঢাকায় ই-রিকশা চলাচলে কঠোর নিয়ম: নিবন্ধন, চালকের যোগ্যতা ও ব্যাটারি ব্যবস্থাপনায় নতুন বিধান সংস্থাপন কর্মচারীদের বেতন বিল ফরম PDF: বেতন, ভাতা ও কর্তনের হিসাব যেভাবে প্রস্তুত করবেন ১৮ বছরে শুরু করলে মাসে ১ লাখ ৭২ হাজার, ৫০ বছরে শুরু করলে ৭ হাজার ৬৫১ টাকা। প্রতি ৫ বছর দেরিতে পেনশন কমে ৩৫ থেকে ৪৭ শতাংশ। মোটরসাইকেল ও স্কুটারের নম্বর প্লেট ডিজাইনে নতুন সুবিধা, নিজের পছন্দে তৈরি করা যাবে প্রিন্টযোগ্য PDF নতুন সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণে আইবাস++-এর বিশেষ অপশন, জেনে নিন নিয়ম ও করণীয় পৈতৃক জমির নামজারিতে বড় স্বস্তি, বণ্টননামা ছাড়াই যৌথ খতিয়ান করার সুযোগ

বাচ্চাদের ই পাসপোর্ট করার নিয়ম ২০২৬ । অপ্রাপ্তবয়স্ক গণ জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট করতে পারে?

admin ৪ মিনিটের পাঠ
পাসপোর্ট করতে বয়স কত লাগে, দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম, ই-পাসপোর্ট ফি কত ২০২২, পাসপোর্ট করতে কি কি লাগে, ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২১, ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট 2022, পাসপোর্ট করতে কি কি লাগে 2022, পাসপোর্ট চেক,

অপ্রাপ্তবয়স্ক বলতে আমরা সাধারণত ১৮ বছরের কম বয়সী ব্যক্তিকে বুঝি। কিন্তু পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ১৫ বছরের কম বছর বয়সীদের ব্যক্তিকে শিশু বা অপ্রাপ্ত বয়স্ক হিসেবে বিবেচনা করা হয়। পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক বা শিশু সকলের আবেদন প্রক্রিয়া ও ফি একই অর্থাৎ কোন পার্থক্য নেই। তবে শিশু বা অপ্রাপ্ত বয়স্ক দের ক্ষেত্রে বয়সভেদে প্রয়োজনীয় কাগজপত্রের কিছুটা ভিন্নতা রয়েছে-বাচ্চাদের ই পাসপোর্ট করার নিয়ম ২০২৬

এর কারণ হলো বাংলাদেশে পাসপোর্ট করার সাধারণ নিয়ম অনুযায়ী ই পাসপোর্টের আবেদনের জন্য আবেদকারী ব্যক্তির NID বা জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। তবে দেখা যায়, ১৮ বছর হওয়ার পরও অনেকেই NID বা জাতীয় পরিচয় পত্র হাতে পায় না। আর এ কারনে ১৮ থেকে ২০ বছর বয়সীরা এনআইডি কার্ড না থাকলেও ই পাসপোর্টের আবেদন করতে পারবেন তবে তাদের জন্ম নিবন্ধন সনদ লাগবে।

১৫ বছরের কম, অপ্রাপ্তবয়স্ক বা বাচ্চাদের পাসপোর্ট করার নিয়ম, কি কি কাগজপত্র লাগবে, কিভাবে অনলাইনে শিশুর ই-পাসপোর্টের আবেদন করবেন বিস্তারিত প্রক্রিয়া জেনে নিন।

বাচ্চাদের ই পাসপোর্ট করার নিয়ম

ই পাসপোর্টের জন্য শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই অনলাইনে আবেদন করতে হয়। প্রথমে অনলাইনে আবেদন করুন। এরপর পাসপোর্ট ফি পরিশোধ করার পর, চালান কপি ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

সাধারণত একজন শিশুর পাসপোর্ট আবেদন ২ ভাবে হতে পারে, 

১) বাবা/মায়ের পাসপোর্ট আবেদনের সাময় একই সাথে শিশুর পাসপোর্ট এর আবেদন অথবা 

২) আলাদাভাবে শুধুমাত্র শিশুর পাসপোর্ট আবেদন করা যেতে পারে।

পিতা-মাতার সাথে একসঙ্গে পাসপোর্ট আবেদন করলে অনেকটা হয়রানি কম হয়। তবে উভয়ক্ষেত্রেই আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি’র পরিমাণ একই।

বাচ্চাদের ই পাসপোর্ট করতে কত দিন লাগে?

প্রাপ্তবয়স্ক ও বাচ্চাদের ই পাসপোর্ট আবেদন ও পাসপোর্ট ডেলিভারীর প্রক্রিয়া একই। স্বাভাবিক ডেলিভারী সময়ের কিছুটা হেরফের হতে পারে।

১ দিন থেকে ১৫ বছর বয়স্ক বাচ্চাদের পাসপোর্ট করতে নিম্মোক্ত কাগজপত্র লাগবে:

  • জন্ম নিবন্ধন সনদের কপি
  • পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের কপি
  • একজন আত্মীয়ের নাম, ঠিকানা ও ফোন নম্বর (জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য)
  • ছবি (৬ বছরের কম বয়সী হলে)
  • NOC (এনওসি) বা অনাপত্তি পত্র (সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরীজীবির সন্তানের ক্ষেত্রে)
  • পাসপোর্ট ফি পরিশোধের চালান কপি

কাগজপত্র বিষয়ে বিশেষ কিছু নির্দেশনা মানতে হবে। সেগুলো নিম্নে আলোচনা করছি।

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে হলে, আগে নিশ্চিত হন যে উক্ত শিশুর জন্ম নিবন্ধন নম্বর ১৭ ডিজিটের এবং সনদ টি ডিজিটাল সনদ। ডিজিটাল বলতে বুঝানো হচ্ছে নিবন্ধন তথ্য অনলাইনে রয়েছে এক্ষেত্রে তথ্যসমূহ ইংরেজিতে থাকলে সেটা আরো ভালো।

জাতীয় পরিচয়পত্র

ই পাসপোর্ট করার জন্য মুল ডকুমেন্ট হচ্ছে NID। বয়স ১ দিন থেকে ২০ বছর পর্যন্ত ব্যক্তির ক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট আবেদন করার সুযোগ রয়েছে, তবে অনলাইন আবেদনে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করতে হবে এবং পরবর্তীতে অফিসে ফটোকপি জমা দিতে হবে।

জরুরী যোগাযোগ নম্বর

জরুরী যোগাযোগ করার জন্য পাসপোর্টে একজন আত্মীয়ের নাম, ঠিকানা ও ফোন নম্বর দিতে হয়। জরুরী যোগাযোগের জন্য পরিবারের অন্য যে কোন সদস্য/ নিকট আত্মীয়ের তথ্য ও ফোন নম্বর দিতে পারেন।

ছবি বিষয়ক নির্দেশনা

শিশুর বয়স ৬ বছরের কম হলে, অবশ্যই শিশুর এক কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের প্রিন্ট কপির সাথে সংযুক্ত করতে হবে। শিশুর বয়স ৬ বছরের বেশি হলে তার প্রয়োজন নেই।

এনওসি- NOC (সরকারি চাকরীজীবির সন্তান হলে) কখন লাগবে?

যদি আপনি সরকারি/ আধা সরকারি বা স্বায়ত্বশাসিত কোন প্রতিষ্ঠানের চাকরীজীবি হন, আপনার সন্তানের পাসপোর্ট করার জন্য অবশ্যই আপনার ডিপার্টমেন্ট থেকে একটি অনাপত্তি সনদ বা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে।

যদি আপনি একইসাথে পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে একটি NOC দিয়েই আপনি আপনার উপর নির্ভরশীল স্বামী/ স্ত্রী ও সন্তানদের পাসপোর্ট আবেদন করতে পারেন। এছাড়া, এককভাবে শুধুমাত্র শিশুর পাসপোর্ট আবেদন করলেও তার নামে আপনার অধিদপ্তর বা অফিস হতে একটি এনওসি নিতে হবে। এনওসি দিয়ে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনরুপ পুলিশ ভেরিফিকেশন হবে না। এছাড়া, সাধারন পাসপোর্টের ফি দিয়েই জরুরী পাসপোর্ট পাবেন। পাসপোর্ট করার এনওসি ফরম ২০২৪

ফি পরিশোধের চালান কিভাবে করবেন?

চালানের মাধ্যমে ই পাসপোর্ট ফি পরিশোধ করতে হবে। অনলাইনে সরাসরি এ চালান অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকেও ডেবিট কার্ড, বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। অনলাইনে পাসপোর্টের আবেদন ও ফি জমা দিন ঘরে বসেই। এছাড়া যে কোন ব্যাংক থেকেও এ চালান জমা দিতে পারেন। চালান কপি অন্যান্য কাগজপত্রের সাথে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। 

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *