মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
৬৪ জেলায় যুবদের জন্য বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা ৯ হাজার টাকার চাকরি থেকে ২১ হাজার ৯০০ টাকা—পে স্কেলের সুফল ভোগ করবে নতুন প্রজন্মও, আলোচনায় পুরোনো আন্দোলন জমির নতুন বাজারমূল্য তালিকা তৈরিতে জেলা প্রশাসক ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ, ১৫ ডিসেম্বর শেষ সময় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় হতাশাজনক ফল: ৩০ শতাংশের নিচে পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিতের উদ্যোগ পিআরএলে যাওয়ার তারিখ অনুযায়ী পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট কত পাবেন, জানুন নতুন নিয়ম সামরিক বাহিনীর পেনশন ও ভাতায় নতুন বিধান ২০২৬, পরিবার ও নির্ভরশীলদের জন্য থাকছে বিশেষ সুবিধা পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ

১২-১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে জন্ম নিবন্ধন বিষয়ে নির্দেশনা।

admin ২ মিনিটের পাঠ
ভ্যাকসিন গ্রহণে জন্ম নিবন্ধন

১২-১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের নিমিত্ত সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পাদন করার নিমিত্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রদত্ত সনদের ভিত্তিতে প্রয়ােজনে পিতা-মাতার জন্ম নিবন্ধন ব্যতীত ন্যূনতম সময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়

জন্ম ও মৃত্যু নিবন্ধন।

স্থানীয় সরকার বিভাগ

www.orgbdr.gov.bd

স্মারক নং-৪৬.০৪.০০০০.১০৩.৩৩.০৫৭.২১-৫৯৬ তারিখঃ ০৫ জানুয়ারি ২০২২

বিষয়ঃ ১২-১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে জন্ম নিবন্ধন বিষয়ে নির্দেশনা।

সূত্রঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র সংখ্যা ০৩.৪৫.২৬৯০.০৭০.১৬.০৬.১৯-২৩৭, তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২১

উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে, ১২-১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের নিমিত্ত সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন কাজ শুরু হয়েছে। বিদ্যালয়ে ভর্তির সময় জন্ম নিবন্ধন বাধ্যতামূলক হলেও এখনাে অনেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ নেই মর্মে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় অবগত হয়েছে। অথচ সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের জন্য জন্ম নিবন্ধন আবশ্যক। ২০০১ সালের পর জন্ম নেয়া শিশুর জন্ম নিবন্ধনের ক্ষেত্রে BDRIS Software এ পিতা-মাতার জন্ম নিবন্ধন নম্বর প্রদানের বিধান আছে। ১২-১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের নিমিত্ত সুরক্ষা আ্যাপের মাধ্যমে নিবন্ধনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পিতা-মাতার জন্ম নিবন্ধন ব্যতীত শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন করার সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। ১২-১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের নিমিত্ত সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পাদন করার নিমিত্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রদত্ত সনদের ভিত্তিতে প্রয়ােজনে পিতা-মাতার জন্ম নিবন্ধন ব্যতীত ন্যূনতম সময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে। তবে পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে পিতা মাতার জন্ম নিবন্ধন সম্পন্ন করতে হবে।

০২। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ নির্দেশনা জারী করা হল।

(মােঃ ওসমান ভুইয়া)

ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (উপসচিব)

জন্ম ও মৃত্যু নিবন্ধন

১২-১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে জন্ম নিবন্ধন বিষয়ে নির্দেশনা: ডাউনলোড

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *