মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
২০ বছর বয়স থেকেই পেনশন সঞ্চয়: মাসে ২ হাজার টাকা জমালে ৬০ বছর বয়সে মিলতে পারে ২৯,২০০ টাকা মাসিক পেনশন! ডলারের দাম পুরোপুরি ছেড়ে দিলে দেশে আবারও বাড়বে পণ্যের দাম? চাল-ডাল-তেল থেকে জ্বালানি, কী হবে সাধারণ মানুষের কাটল কারিগরি জটিলতা: ২৩ নভেম্বর থেকে স্বাভাবিক হলো সঞ্চয়পত্রের সকল লেনদেন ও সেবা সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা

মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নে কাজ করছে সরকার-নৌপ্রতিমন্ত্রী

admin ২ মিনিটের পাঠ
মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নতি

দিনাজপুর (কাহারোল), ১৪ মাঘ (২৮ জানুয়ারি): নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেখানে কোন ধর্মের পরিচয় ছিল না। অসম্প্রদায়িক পরিচয়ে মানুষ দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নেতা ছিলেন না, তিনি সবার নেতা। জাতির পিতাকে হত্যা করে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এতে কোন লাভ হয়নি। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাস্তাঘাট, পুল, কালভাট, রেললাইন তৈরি হচ্ছে। ছাত্র-ছাত্রিরা বিনামূল্যে বই পাচ্ছে এবং ইউনিয়ন পর্যায়েও হাসপাতাল নির্মিত হচ্ছে।

প্রতিমন্ত্রী গতকাল দিনাজপুরের কাহারোল উপজেলায় শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রম আয়োজিত পরমহংস পরিব্রাজকাচার্য্য সদগুরু শ্রীশ্রী স্মামী নিগমানন্দ সরস্বতীদেব প্রবর্তিত “সার্বভৌম ভক্ত সম্মিলনী ৬৩ তম বার্ষিক অধিবেশনে” প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, আজ নির্বাচন কমিশন আইন জাতীয় সংসদে পাস হয়েছে। বিএনপি বলছে, এ আইন মানি না। আসল কথা সেটা নয়, আসল কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার দেশের উন্নতি করছে, দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না। দেশে সকল ধর্মের মানুষ আজ সুখে শান্তিতে আছে। বিএনপির কাজই হলো মানুষ হত্যা করা, দেশে অরাজকতা সৃষ্টি করা। তিনি বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম ফারুক এবং শ্রী নিগমানন্দ সরস্বত দেবাশ্রম এর পরিচালক নন্দ দুলাল চক্রবর্তী।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নে কাজ করছে সরকার-নৌপ্রতিমন্ত্রী

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *