মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
২০ বছর বয়স থেকেই পেনশন সঞ্চয়: মাসে ২ হাজার টাকা জমালে ৬০ বছর বয়সে মিলতে পারে ২৯,২০০ টাকা মাসিক পেনশন! ডলারের দাম পুরোপুরি ছেড়ে দিলে দেশে আবারও বাড়বে পণ্যের দাম? চাল-ডাল-তেল থেকে জ্বালানি, কী হবে সাধারণ মানুষের কাটল কারিগরি জটিলতা: ২৩ নভেম্বর থেকে স্বাভাবিক হলো সঞ্চয়পত্রের সকল লেনদেন ও সেবা সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা

সুদান ফেরত বাংলাদেশীদের পুর্নবাসন । প্রবাসী কল্যাণ ব্যাংক বিনা জামানতে ০৩ লক্ষ টাকা ঋণ দিবে

admin ২ মিনিটের পাঠ
সুদান ফেরত বাংলাদেশীদের পুর্নবাসন । প্রবাসী কল্যাণ ব্যাংক বিনা জামানতে ০৩ লক্ষ টাকা ঋণ দিবে

সুদান থেকে ফেরত আসা প্রবাসী কর্মীদের কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে –সুদান ফেরত বাংলাদেশীদের পুর্নবাসন

প্রবাস ফেরতদের পুনর্বাসন কি? – সাম্প্রতিক সময়ে সুদানে গৃহযুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার সুদান থেকে এখন পর্যন্ত সাত শতাধিক প্রবাসী বাংলাদেশীদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে । প্রত্যাগত বাংলাদেশী কর্মীদের আর্থসামাজিক পুনর্বাসনের নিমিত্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিছু উদ্যোগ গ্রহণ করেছে।

যে সকল কর্মী দেশে ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী তাদেরকে বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে বিনা জামানতে ০৩ লক্ষ টাকা, সহজামানতে ০৫ লক্ষ টাকা এবং জামানতসহ ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ ঋণ প্রদান করা হবে।

সহযোগিতাসমূহ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রত্যাগত কর্মীদের সাথে যোগাযোগপূর্বক আগামী ০৫ জুন, ২০২৩ খ্রি. তারিখের মধ্যে একটি তথ্যভান্ডার প্রস্তুত করা হবে। এ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড/ সংশিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের (DEMO) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রত্যাগত কর্মীদের সাথে যোগাযোগ করবেন। এ ব্যাপারে সুদান প্রত্যাগত সকলকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য সংশিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (DEMO) যোগাযোগ করতে পারেন (DEMO-এর ঠিকানা www.bmet.gov.bd-তে পাওয়া যাবে)।

সুদানে গৃহযুদ্ধের প্রেক্ষিতে এখন পর্যন্ত সাত শতাধিক প্রবাসী বাংলাদেশী ফেরত আনা হয়েছে

জামানতসহ ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ ঋণ প্রদান করা হবে।

সুদান ফেরত বাংলাদেশীদের পুর্নবাসন । প্রবাসী কল্যাণ ব্যাংক বিনা জামানতে ০৩ লক্ষ টাকা ঋণ দিবে

Caption: Notice Download

আর্থিক সহায়তা । সুদান ফেরত বাংলাদেশীদের জন্য কি কি সিদ্ধান্ত নেয়া হয়েছে?

  • ক) যে সকল কর্মী দেশে ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী তাদেরকে বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে বিনা জামানতে ০৩ লক্ষ টাকা, সহজামানতে ০৫ লক্ষ টাকা এবং জামানতসহ ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ ঋণ প্রদান করা হবে;
  • খ) সুদান ফেরত যেসব কর্মী পুনরায় বিদেশ যেতে চান প্রয়োজনীয় যোগ্যতাসাপেক্ষে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পছন্দের দেশে গমনের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা হবে। বিশেষ করে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং অন্য যেসব দেশে কর্মী পাঠায় সেখানে অগ্রাধিকার ভিত্তিতে তাদের নেয়া হবে;
  • গ) আগ্রহী কর্মীদের বিনামূল্যে দক্ষতা উন্নয়ন/ উদ্যোক্তা প্রশিক্ষণ/ কাউন্সেলিং প্রদান করা হবে।

সুদান ফেরতগণ কি জর্ডান বা কোরিয়া যেতে পারবে?

হ্যাঁ। অগ্রাধিকার দেওয়া হবে। সুদান ফেরত যেসব কর্মী পুনরায় বিদেশ যেতে চান প্রয়োজনীয় যোগ্যতাসাপেক্ষে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পছন্দের দেশে গমনের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা হবে। বিশেষ করে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং অন্য যেসব দেশে কর্মী পাঠায় সেখানে অগ্রাধিকার ভিত্তিতে তাদের নেয়া হবে।

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *