মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
২০ বছর বয়স থেকেই পেনশন সঞ্চয়: মাসে ২ হাজার টাকা জমালে ৬০ বছর বয়সে মিলতে পারে ২৯,২০০ টাকা মাসিক পেনশন! ডলারের দাম পুরোপুরি ছেড়ে দিলে দেশে আবারও বাড়বে পণ্যের দাম? চাল-ডাল-তেল থেকে জ্বালানি, কী হবে সাধারণ মানুষের কাটল কারিগরি জটিলতা: ২৩ নভেম্বর থেকে স্বাভাবিক হলো সঞ্চয়পত্রের সকল লেনদেন ও সেবা সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা

২০২৩-এর মধ্যেই প্রতিটি জনপদে সর্বোচ্চ গতির ইন্টারনেট পৌঁছে যাবে- টেলিযোগাযোগ মন্ত্রী

admin ২ মিনিটের পাঠ
সব স্থানে ইন্টারনেট

ঢাকা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি): ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন ২০২৩ সালের মধ‌্যে দেশের দুর্গম, পার্বত‌্য অঞ্চল, দ্বীপ, চর, বিল ও হাওরসহ প্রতিটি জনপদে সর্বোচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ কেবল আগামী দিনের বৈশ্বিক চ‌্যালেঞ্জ মোকাবিলাই করবে না, চতুর্থ-পঞ্চম শিল্প বিপ্লবে নেতৃত্বও দেবে। তিনি দেশে শক্তিশালী ও সম্প্রসারিত ডিজিটাল অবকাঠামোর সুযোগ কাজে লাগিয়ে প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা প্রদানে বিশ্ববিদ‌্যালয় শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী আজ ঢাকার সাভারে সিটি ইউনিভার্সিটির সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ‌্যাকাল্টির নবীনবরণ উপলক্ষ‌্যে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ফ‌্যাকাল্টি অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস‌্য সিটি ইউনিভার্সিটির বোর্ড অভ্ ট্রাস্টিজ এর চেয়ারম‌্যান আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর চেয়ারম‌্যান ড. শাহজাহান মাহমুদ এবং সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই- আলম বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আমরা ডিজিটাল অবকাঠামো তৈরি করে দিয়েছি । এই অবকাঠামোর ওপর দাঁড়িয়ে আমাদের জীবনযাপন ও শিক্ষাব্যবস্থা বদলে যাবে। ডিজিটাল অবকাঠামো নতুন প্রজন্মের সহায়ক হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব‌্য করেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা পৃথিবীতে সবার আগে ২০০৮ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ নামের আগে ডিজিটাল শব্দটি যুক্ত করেছিলেন। এরপর ২০০৯ সালে ব্রিটেন, ২০১৪ সালে ভারত, ২০১৫ সালে মালদ্বীপ এবং ২০১৯ সালে পাকিস্তান ডিজিটাল শব্দটি ব‌্যবহার করে বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটি পুণর্গঠনের পাশাপাশি কুদরত-ই খুদা শিক্ষা কমিশন গঠন, কারিগরি শিক্ষা প্রসার, ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, টিএন্ডটি বোর্ড গঠন, আইটিইউ ও ইউপিইউ‘র সদস্যপদ অর্জন এবং বেতবুনিয়ায় উপগ্রহ ভূ-কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন।

বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের যে বীজটি বপন করে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১ সালের মধ্যে তা চারাগাছে রূপান্তর করেন । গত ১৩ বছরে উন্নয়নে বাংলাদেশ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। মন্ত্রী নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধু যে সোনার মানুষ চেয়েছিলেন তোমরাই সে সোনার মানুষ। তোমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে এবং এটাই ডিজিটাল বাংলাদেশ। মোস্তাফা জব্বার বলেন, আগামী শিল্প যুগের প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ৭০ ভাগ তরুণ জনগোষ্ঠীকে তৈরি করতে হবে।

# শেফায়েত/অনসূয়া/পরীক্ষিৎ/জাহাঙ্গীর/আসমা/২০২২/১৬৪০ ঘণ্টা

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *