মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
২০ বছর বয়স থেকেই পেনশন সঞ্চয়: মাসে ২ হাজার টাকা জমালে ৬০ বছর বয়সে মিলতে পারে ২৯,২০০ টাকা মাসিক পেনশন! ডলারের দাম পুরোপুরি ছেড়ে দিলে দেশে আবারও বাড়বে পণ্যের দাম? চাল-ডাল-তেল থেকে জ্বালানি, কী হবে সাধারণ মানুষের কাটল কারিগরি জটিলতা: ২৩ নভেম্বর থেকে স্বাভাবিক হলো সঞ্চয়পত্রের সকল লেনদেন ও সেবা সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা

44 BCS Seat Plan PDF Download 2023 । ৪৪তম বিসিএস পরীক্ষা আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে

admin ৫ মিনিটের পাঠ
44 BCS Seat Plan PDF Download 2022 । ৪৪তম বিসিএস পরীক্ষা সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে

৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষার [আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়] কেন্দ্রভিত্তিক পরীক্ষা সূচি, হলভিত্তিক আসনব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা –44 BCS Seat Plan PDF Download 2023

BCS পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় পড়ছে? ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ– প্রার্থীর জন্য প্রযোজ্য [সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার] বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা আবশ্যক। লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর হবে ৫০%। লিখিত পরীক্ষায় কোন বিষয়ে ৩০% নম্বরের কম পেলে সে নম্বর মোট নম্বরের সাথে যোগ হবে না।

সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের প্রার্থী কিংবা শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের কারিগরি/ পেশাগত ক্যাডার সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়ে (Job related) ২০০ নম্বরের ৪ (চার) ঘণ্টা সময়ের একটি বিষয়ের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। ১১.০১.২০২৩ তারিখে অনুষ্ঠেয় পদ-সংশ্লিষ্ট আরবি (১৩১) ও ইসলামী শিক্ষা (২০১) বিষয়ের পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে [হলের নাম : ৭১ মিলনায়তন, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা] অনুষ্ঠিত হবে।

উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, অথবা কোনরূপ কাটাকাটি করলে বা ফ্লুইড লাগালে ৪৪তম বি.সি.এস. পরীক্ষার বিজ্ঞাপনের ৩৩.২ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী প্রার্থিতা বাতিল হবে। প্রার্থীর নামে নতুন করে কোন প্রবেশপত্র জারি করা হবে না। প্রিলিমিনারি (MCQ) টেস্টের জন্য প্রাপ্ত প্রবেশপত্র লিখিত এবং মৌখিক পরীক্ষায় ব্যবহৃত হবে। প্রবেশপত্রে মুদ্রিত নির্দেশনা পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।

বিসিএস পরীক্ষার আসন বিন্যাস ২০২৩ । পরীক্ষার দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য যে সব প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তা তাদের সাথে রাখার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

অনলাইন রেজিস্ট্রেশনের সময় প্রার্থীর পূরণকৃত তথ্য এবং ৪৪তম বি.সি.এস. এর বিজ্ঞাপনের ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ডিক্লারেশনের ঘোষণার ভিত্তিতে প্রার্থীকে অনলাইন প্রবেশপত্র প্রদান করা হয়েছে। বিজ্ঞাপনের ৮ নম্বর অনুচ্ছেদের শর্ত পূরণে ব্যর্থ হলে এবং বিজ্ঞাপনের ৩৩.০ নম্বর অনুচ্ছেদের ৩৩.১ থেকে ৩৩.৫ নম্বর শর্তানুযায়ী প্রার্থীর আবেদনপত্রে কোন গুরুতর [Substantive] ত্রুটি ধরা পড়লে পরীক্ষার আগে বা পরে যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।

44 BCS Seat Plan PDF Download 2022 । ৪৪তম বিসিএস পরীক্ষা সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে

44 BCS Seat Plan PDF Download 2022

যা নিয়ে হলে যাওয়া যাবে না । পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ রোধ এবং অসদুপায় ও অসদাচরণ বন্ধে নিম্নোক্ত ক্ষেত্রে প্রার্থীদের অধিকতর সতর্কতা অবলম্বন করা আবশ্যক

  1. মোবাইল ফোন, হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, সকল ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, বই-পুস্তক, ব্যাগ, মানি ব্যাগ, ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ড, ক্যালকুলেটর [গাণিতিক যুক্তি (আবশ্যিক) বিষয়ের জন্য কেবল সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
  2. পদ-সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে ৫.২ অনুচ্ছেদ অনুসারে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে] ব্যতীত পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার হলে প্রার্থীরা গহনা-অলংকার জাতীয় কিছু ব্যবহার এবং ক্রেডিট কার্ড/ব্যাংক কার্ড বা এ ধরনের কোন কিছু বহন করতে পারবেন না।
  3. পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে কমিশন ঘোষিত নিষিদ্ধ সামগ্রীর প্রবেশ রোধে Metal Detector এর সাহায্যে তল্লাশি করা হবে এবং প্রবেশপত্র চেক করে প্রার্থীদের হলে প্রবেশের অনুমতি দেয়া হবে।
  4. উল্লেখ্য, পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষে কোন প্রার্থীর নিকট বর্ণিত নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে বিজ্ঞাপনের শর্তানুযায়ী তা বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
  5. উক্ত প্রার্থীকে হল থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  6. কেবল গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান ও ইঞ্জিনিয়ারিং বিষয়সমূহের ক্ষেত্রে non programmable সায়েন্টিফিক ক্যালকুলেটর
    ব্যবহার করা যাবে।
  7. পরীক্ষার সময় প্রার্থীরা মুখ ও কানের ওপর মাস্ক ব্যতীত কোন আবরণ রাখবেন না।
  8. পরীক্ষায় যে কোন অসদুপায় অবলম্বনের জন্য প্রার্থীকে হল হতে বহিষ্কার করা হবে। উল্লেখ্য, কোন প্রার্থী পরীক্ষায় নকল করলে বা অন্য কোন অসদুপায় অবলম্বন করলে বা কোন অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত হলে বিজ্ঞাপনের ৩১.১ ও ৩১.২ নম্বর অনুচ্ছেদের সিদ্ধান্ত এবং পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
  9. এ ছাড়া, তাকে ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীত কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং কমিশন কর্তৃক বিজ্ঞাপিত অন্য কোন পদের জন্য তিনি আবেদন করতে পারবেন না।
  10. বি.সি.এস. পরীক্ষা বিধিমালা অনুযায়ী ক্ষেত্র বিশেষে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে এবং সার্ভিসে নিয়োগের পর কোন প্রার্থীর ক্ষেত্রে এরূপ তথ্য প্রকাশ ও তা প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ যে কোন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কতক্ষণ আগে হলে পৌছাতে হবে?

হাজিরা তালিকায় প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও নামের পাশে প্রবেশপত্রের অনুরূপ ছবি এবং স্বাক্ষর মুদ্রিত থাকবে। পরীক্ষার শুরুতেই পরিদর্শকবৃন্দ প্রার্থীর প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখবেন; মিল না থাকলে উক্ত প্রার্থীকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রবেশপত্রে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বর এবং নাম সঠিকভাবে উত্তরপত্রের যথাস্থানে প্রার্থী লিখেছেন কিনা এবং প্রার্থীর সাথে প্রবেশপত্র ও হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষরের মিল রয়েছে কিনা পরীক্ষান্তে তা নিশ্চিত হয়ে পরিদর্শক হাজিরা তালিকায় প্রার্থীর স্বাক্ষর গ্রহণ করবেন ও হাজিরা তালিকায় পরিদর্শকের জন্য নির্ধারিত স্থানে পরিদর্শক স্বাক্ষর করবেন। লিখিত পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোন প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না।

44 BCS Seat Plan PDF Download 2023

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *