মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
সরকারি বাসা ছাড়ার নিয়ম কী? বদলি, অবসর ও সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বাংলাদেশ বরাদ্দ বিধিমালায় যা বলা আছে ২০ বছর বয়স থেকেই পেনশন সঞ্চয়: মাসে ২ হাজার টাকা জমালে ৬০ বছর বয়সে মিলতে পারে ২৯,২০০ টাকা মাসিক পেনশন! ডলারের দাম পুরোপুরি ছেড়ে দিলে দেশে আবারও বাড়বে পণ্যের দাম? চাল-ডাল-তেল থেকে জ্বালানি, কী হবে সাধারণ মানুষের কাটল কারিগরি জটিলতা: ২৩ নভেম্বর থেকে স্বাভাবিক হলো সঞ্চয়পত্রের সকল লেনদেন ও সেবা সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন

পুলিশে পদ সৃজনে পদোন্নতির সুযোগ বৃদ্ধি ২০২৫ । বাংলাদেশ পুলিশে ৪ হাজার এএসআই পদ রাজস্বখাতে সৃজনে অর্থ বিভাগের সম্মতি?

admin ২ মিনিটের পাঠ
পুলিশে পদ সৃজনে পদোন্নতির সুযোগ বৃদ্ধি ২০২৫ । বাংলাদেশ পুলিশে ৪ হাজার এএসআই পদ রাজস্বখাতে সৃজনে অর্থ বিভাগের সম্মতি?

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বড় পরিসরে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে নিয়োগের জন্য ৪,০০০ (চার হাজার) নতুন পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। গত ২১ সেপ্টেম্বর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪,০০০টি এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনের জন্য অর্থ বিভাগ নির্দেশক্রমে সম্মতি জ্ঞাপন করলো।


নিয়োগ প্রক্রিয়া: সরাসরি ও পদোন্নতি

সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, এই ৪ হাজার এএসআই পদ প্রথমবারের মতো দুই ধাপে পূরণ করা হবে।

  • ২,০০০ (দুই হাজার) পদে প্রার্থীরা সরাসরি নিয়োগ পাবেন।
  • বাকি ২,০০০ (দুই হাজার) পদে পুলিশ কনস্টেবল ও নায়েকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ইতোমধ্যে জানিয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে।


পদ সৃজনে কড়াকড়ি শর্ত

অর্থ বিভাগ এই পদ সৃজনে বেশ কিছু শর্ত আরোপ করেছে। এর মধ্যে অন্যতম প্রধান শর্ত হলো:

  • ৪ হাজার এএসআই (নিরস্ত্র) পদ সৃজনের প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানোর আগেই ৪,০০০ (চার হাজার) কনস্টেবল পদ বিলুপ্তিকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
  • এছাড়াও, অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে যাচাইকৃত বেতনস্কেল অনুসরণ করতে হবে।
  • প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।
  • পদসমূহ সৃজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন গ্রহণ করতে হবে।

এই বিশাল নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হলে মাঠ পর্যায়ে পুলিশের জনবল ও সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

পুলিশে পদ সৃজনে পদোন্নতির সুযোগ বৃদ্ধি ২০২৫ । বাংলাদেশ পুলিশে ৪ হাজার এএসআই পদ রাজস্বখাতে সৃজনে অর্থ বিভাগের সম্মতি?

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *