বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
মোটরসাইকেলের ট্যাক্স টোকেন নবায়ন: কত টাকা ফি, কখন জরিমানা এবং অনলাইনে যেভাবে হিসাব করবেন মোবাইল ডেটা ও কলের খরচ কমানোর নতুন উদ্যোগ, এক প্ল্যাটফর্মেই মিলবে ৫ অপারেটরের প্যাকের তুলনা এইচএসসি ২০২৬: ময়মনসিংহ বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন ৭ নভেম্বর পর্যন্ত, প্রতি পত্রে ফি ১৫০ টাকা শেয়ারবাজারে বিনিয়োগের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়, লোকসান এড়াতে নতুনদের জন্য বিশেষ গাইড Leave List 2027: সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির বড় সুযোগ, এক দিন ছুটি নিলেই মিলতে পারে দীর্ঘ অবকাশ সরকারি কর্মচারীদের সার্ভিস বুক নিয়ে সতর্কতা, চাকরি থেকে পেনশন পর্যন্ত গুরুত্বপূর্ণ যেসব তথ্য থাকতে হবে নতুন বেতন কাঠামোয় বাড়িভাড়া নিয়ে নতুন হিসাব, ১৫তম ও ১৬তম গ্রেডে বড় পার্থক্য বাড়ি নির্মাণে রডের খরচ কত? BSRM, KSRM, GPH ও AKS-এর দাম ও হিসাব জানুন এক ক্লিকেই ২৯ দেশের মুদ্রার হিসাব, বাংলাদেশি টাকায় মূল্য জানার নতুন ডিজিটাল সুবিধা সড়ক পরিবহন বিধিমালায় সংশোধন: মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনে নতুন নিয়ম

অনলাইনে জমির খতিয়ান যাচাই করার নিয়ম ২০২৫ । জমির পর্চার ছবি

admin ২ মিনিটের পাঠ
অনলাইন খতিয়ান চেক বড়, খতিয়ান অনুসন্ধান, জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন, দাগসূচি খতিয়ান নং, নাম দিয়ে জমির মালিকানা যাচাই, আর এস খতিয়ান চেক, জমির রেকর্ড যাচাই, জমির পর্চার ছবি,

অনলাইন হতেই আপনি আপনার পর্চা যাচাই করতে পারেন। আপনি চাইলে পর্চা বা খতিয়ানের সার্টিফাইট কপির জন্য আবেদন করতে পারবেন। আপনি অনলাইন কপির জন্য আবেদন করে ফ্রিতে অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

আপনি যদি কোন ভেন্ডার দিয়ে একটি পর্চা বা খতিয়ান তোলেন তবে আপনার ৫-৭শ টাকা ব্যয় হতে পারে। অনলাইন ৪০ টাকা ফি এবং হোম ডেলিভারির জন্য ৫০ টাকাসহ সর্বমোট ৯০ টাকা ব্যয় করে একটি পর্চার সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারেন। আবেদন করতে dlrms.land.gov.bd এই লিংকে যান।

অনলাইন কপি কি ব্যবহার করা যাবে?

না অনলাইন কপি আপনি কোন কাজে ব্যয় করতে পারবেন না। শুধুমাত্র তথ্য যাচাইপূর্বক সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। এটি প্রিন্ট করেও দেখতে পারবে কিন্তু রেজিস্ট্রির কোন কাজে এটি ব্যবহার করতে পারবেন না। অনলাইন কপি প্রথমে আপনি যাচাই করে সঠিক পাইলে আপনি সার্টিফাইড কপির জন্য ফি দিয়ে আবেদন করবেন।

অনলাইন খতিয়ান চেক বড়, খতিয়ান অনুসন্ধান, জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন, দাগসূচি খতিয়ান নং, নাম দিয়ে জমির মালিকানা যাচাই, আর এস খতিয়ান চেক, জমির রেকর্ড যাচাই, জমির পর্চার ছবি,

অনলাইনে জমির পর্চা শুধু যাচাই করাই যায় না। অনলাইনে আপনি পর্চা বা খতিয়ানের অনলাইন কপিও ডাউনলোড করতে পারবেন। চাইলে মাত্র ৪০ টাকা ফি দিয়ে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

পর্চা যাচাই করার পদ্ধতি ২০২৫

  • সর্বপ্রথম dlrms.land.gov.bd লিংকে যান এবং অতপর বিভাগ সিলেক্ট করবেন।
  • অতপর আপনার জেলার লিষ্ট থেকে নিজের জেলা বাছাই করবেন।
  • জেলার নাম সিলেক্ট করলেই উপজেলার নাম দেখতে পাবেন।
  • মৌজা সিলেক্ট করার পর আপনি খতিয়ান টাইপ সিলেক্ট করবেন।
  • খতিয়ান নম্বর বা মালিকের নাম অথবা দাগ নম্বর ইনপুট দিবেন।
  • আপনি ক্যাপচা এন্ট্রি করার পর অনুসন্ধান করুন এ ক্লিক করলেই তথ্য দেখাবে।

অনলাইনে আপনি পর্চার আবেদন করতে হলে বাংলাদেশের একজন বৈধ নাগরিক হতে হবে। আপনি যখন অনলাইন বা সার্টিফাইড কপির জন্য অনলাইনে আবেদন করবেন অবশ্যই আপনার এনআইডি এবং মোবাইল নম্বর নাম ঠিকানা ইত্যাদি তথ্য ইনপুট দিতে হবে। এনআইডি যাচাই হওয়ার পরই আবেদন সম্পন্ন করতে পারবেন।

তথ্য যাচাই করতে কি এনআইডি লাগে?

না। পর্চার তথ্য যাচাই করতে হলে প্রথমে আপনি dlrms.land.gov.bd লিংকে গিয়ে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা সিলেক্ট করবেন। দাগ বা খতিয়ান নম্বর ইনপুট দিয়ে ক্যাপচা এন্ট্রি করে অনুসন্ধানে ক্লিক করলেই তথ্য দেখাবে। তথ্য মিলে গেলেই বুঝবেন পর্চা বা খতিয়ান ঠিক আছে।

আরও পড়ুন

মন্তব্য (২)

  1. গোপালগঞ্জ জেলা টঙ্গী পাড়া সালুকা

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *