একর শতকের সূত্রাবলি দৈর্ঘ্য ১০ চেইন x প্রস্থ ১ চেইন = ১০ বর্গ চেইন। = ১ একর। ১ চেইন = ৬৬ ফুট = ৪৪ হাত = ২২ গজ = ২০.১২ মিটার = ৭৯২ ইঞ্চি = ১০০ লিংক।
একর শতকের সূত্র
১ একর = ১০ বর্গ চেইন।
১ একর = ১০০ শতক।
১ একর = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গমিটার
১ একর = ১,০০,০০০ বর্গীলংক
একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৬০৬ কাঠা
১ একর = ২ কানি ১০ গণ্ডা (৪০ শতকের কানিতে)
১ শতক = ৪৩৫.৬ বর্গফুট
২ শতক = ১ গণ্ডা
বৰ্গলিংক হিসাবে একর শতকের হিসাব
.:. (১ চেইন = ১০০ লিংক
১ বর্গ চেইন = ১০০X১০০০ =১,০০,০০০ বর্গলিংক = ১ একর
১ একর বা ১০০ শতক = ১,০০,০০০ বর্গলিংক।
.:.১ শতক = ১,০০০ বর্গলিংক
বর্গফুট হিসাবে একর শতকের সূত্র
১ চেইন = ৬৬ ফুট
১০ বর্গ চেইন = ৬৬০ x ৬৬ বর্গফুট বা,
এক একর বা ১০০ শতক = ৪৩৫৬০ বর্গফুট
.:.১ শতক = ৪৩৫.৬ বর্গফুট।
একর শতকের হিসাব অনুসারে কানি গণ্ডার সূত্র
(১ শতক = ৪৩৫.৬ বর্গফুট) ১ কানি বা ৪০ শতক = ৪৩৫.৬ x ৪০ = ১৭৪২৪ বর্গফুট।
১ কানি বা ২০ গণ্ডা = ১৭৪২৪ বর্গফুট
১ গণ্ডা বা ৪ কড়া = ৮৭১.২ বর্গফুট
১ কড়া বা ৩ ক্রান্তি = ২১৭.৮ বর্গফুট
১ ক্রান্তি বা ২০ তিল = ৭২.৬ বর্গফুট
১ তিল = ৩.৬৩ বর্গফুট
বর্গহাত হিসাবে একর শতকের সূত্র
(১ চেইন = ৪৪ হাত) : ১০ বর্গ চেইন = ৪৪ x ৪৪০ = ১৯৩৬০ বর্গহাত। (এক একর)
১ একর বা ১০০ শতক = ১৯৩৬০ বর্গহাত।
১ শতক = ১৯৩.৬ বর্গহাত ৪০ শতক বা কানি = ১৯৩.৬ x ৪০ = ৭৭৪৪ বর্গহাত
বর্গগজ হিসাবে একর শতকের সূত্র
(১ চেইন = ২২ গজ) ১০ বর্গ চেইন বা ১ একর = ২২০x২২ = ৪৮৪০ বর্গগজ), ১ একর বা ১০০ শতক = ৪৮৪০ বর্গগজ ১ শতক = ৪৮.৪০ বর্গগজ ১ কানি বা ৪০ বর্গগজ = ৪৮.৪০x ৪০ = ১৯৩৬ বর্গগজ।
বর্গমিটার হিসাবে একর শতকের সূত্র : ১ চেইন = ২০.১২ মিটার ১০ বর্গচেইন বা ১ একর = ২০১.২x২০.১২ T = ৪০৪৭ বর্গমিটার।
১ একর বা ১০০ শতক = ৪০৪৭ বর্গমিটার। ১ শতক = ৪০.৪৭ বর্গমিটার।