বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
মোটরসাইকেলের ট্যাক্স টোকেন নবায়ন: কত টাকা ফি, কখন জরিমানা এবং অনলাইনে যেভাবে হিসাব করবেন মোবাইল ডেটা ও কলের খরচ কমানোর নতুন উদ্যোগ, এক প্ল্যাটফর্মেই মিলবে ৫ অপারেটরের প্যাকের তুলনা এইচএসসি ২০২৬: ময়মনসিংহ বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন ৭ নভেম্বর পর্যন্ত, প্রতি পত্রে ফি ১৫০ টাকা শেয়ারবাজারে বিনিয়োগের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়, লোকসান এড়াতে নতুনদের জন্য বিশেষ গাইড Leave List 2027: সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির বড় সুযোগ, এক দিন ছুটি নিলেই মিলতে পারে দীর্ঘ অবকাশ সরকারি কর্মচারীদের সার্ভিস বুক নিয়ে সতর্কতা, চাকরি থেকে পেনশন পর্যন্ত গুরুত্বপূর্ণ যেসব তথ্য থাকতে হবে নতুন বেতন কাঠামোয় বাড়িভাড়া নিয়ে নতুন হিসাব, ১৫তম ও ১৬তম গ্রেডে বড় পার্থক্য বাড়ি নির্মাণে রডের খরচ কত? BSRM, KSRM, GPH ও AKS-এর দাম ও হিসাব জানুন এক ক্লিকেই ২৯ দেশের মুদ্রার হিসাব, বাংলাদেশি টাকায় মূল্য জানার নতুন ডিজিটাল সুবিধা সড়ক পরিবহন বিধিমালায় সংশোধন: মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনে নতুন নিয়ম

Freedom Fighter Bangla New Year Allowance । মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা কত টাকা?

admin ৩ মিনিটের পাঠ
Freedom Fighter Bangla New Year Allowance । মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা কত টাকা?

মুক্তিযোদ্ধাগণ মাসিক সম্মানী, উৎসব ভাতা, নববর্ষ ভাতা এবং বিজয় দিবস ভাতা প্রদান করে থাকে- Freedom Fighter Bangla New Year Allowance

মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা- “বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০” অনুযায়ী এ সম্মানি ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহিদ, যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এতদসংক্রান্ত নির্দেশনা অনুসরণকরত: মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পৃথক গোপনীয় User ID & Password ব্যবহারপূর্বক উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংক লিমিটেড এর সংশ্লিষ্ট ব্যবস্থাপক এবং উপজেলা নির্বাহী অফিসার এবং মহানগর (সিটি কর্পোরেশন) এর ক্ষেত্রে সোনালী ব্যাংক লিমিটেড এর সংশ্লিষ্ট ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক স্ব স্ব অধিক্ষেত্রাধীন বীর মুক্তিযোদ্ধাদের তথ্যাদি MIS এর ওয়েবলিংক mis.molwa.gov.bd এর মাধ্যমে এন্ট্রি করা হয়েছে বা অনুমোদিত হয়েছে।

উক্ত MIS এ এন্ট্রিকৃত এবং অনুমোদনকৃত তথ্যের ভিত্তিতে MIS এর পে-রোল অপশন ব্যবহার করত: বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের সুবিধাভোগীদের প্রাপ্য অর্থের পরিমাণ নির্ধারণ করত: সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের সুবিধাভোগীদের জন্য প্রেরিত পে-রোল সমন্বয় করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বীর মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা, ২০২৩ এর সমন্বিত পে-রোল প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রত্যেক ভাতাভোগীর নামসহ পূর্ণাঙ্গ তালিকা, প্রাপ্য টাকা, ব্যাংক হিসাবের নম্বর, ব্যাংক সংক্রান্ত অন্যান্য তথ্যাদিসহ প্রয়োজনীয় তথ্যাদির সফটকপি অর্থ বিভাগের IBAS++ এর মাধ্যমে validate করত: বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিস্ট বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের সুবিধাভোগীদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে জমা করার লক্ষ্যে চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকায় IBAS++ এর সিস্টেমের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

বেনিফিশিয়ারি ব্যাংক হিসাবে টাকা চলে আসে / জনপ্রতি বাংলা নববর্ষ ভাতার হার ২০০০ টাকা

উপকারভোগীগণ সরাসরি ব্যাংক হিসাবে ভাতা পেয়ে থাকেন।

Freedom Fighter Bangla New Year Allowance । মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা কত টাকা?

Caption: Check Full order PDF Download

বাংলা নববর্ষ ভাতা । প্রায় ৩৮ কোটি টাকা এ বাবদ পরিশোধ করা হয় 

  1. চলতি ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোড ১৫৭০১ এর আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে ১২০০০১৮০৯ কোডের মুক্তিযোদ্ধাদের জন্য বাংলা নববর্ষ ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তা সুবিধাদি হিসেবে 3721102 কোডে ‘কল্যাণ অনুদান’ খাতে বরাদ্দকৃত ৪২,৫৩ (বিয়াল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ) লক্ষ টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত Management Information System (MIS) এর ভিত্তিতে Government to Person (G2P) পদ্ধতিতে Electronic Fund Transfer (EFT) প্রক্রিয়ার মাধ্যমে নিম্নসারণীতে বর্ণিত ২,২৭,০৬৫ জন উপকারভোগীর অনুকূলে নিম্নোক্ত বিভাজন ও শর্তে মুক্তিযোদ্ধাদের জন্য বাংলা নববর্ষ ভাতা, ২০২৩ বাবদ সর্বমোট ৩৭,৬২,১০,৩৬৭/- (সাঁইত্রিশ কোটি বাষট্টি লক্ষ দশ হাজার তিনশত সাতষট্টি) টাকা ছাড়ে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

কত টাকা হারে নববর্ষ ভাতা পায়?

ভাতাভোগীর মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তাঁরা বাংলা নববর্ষ ভাতা ২,০০০/- (দুই হাজার) টাকা হারে প্রাপ্য হবেন। অন্যদিকে, ভাতাভোগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ রয়েছেন, তাঁরা “বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০” এর অনুচ্ছেদ ৮ এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বাংলা নববর্ষ ভাতা ২,০০০/- টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন।

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *