সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা জ্বালানির দাম বাড়লে ৭ দিনের মধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ, নতুন কমিটিতে মালিক-শ্রমিক প্রতিনিধিরাও চামড়া ও জুতা কারখানার কর্মচারীদের সর্বনিম্ন বেতন ১৪,৪০৫ টাকা, শিক্ষানবিশদের জন্য ১০ হাজার আউটসোর্সিং কর্মীদের চাকরির নিরাপত্তা কোথায়? ঠিকাদার বাতিল, আবার বহালের খবরে বাড়ছে উদ্বেগ ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ছুটি; মিলতে পারে টানা দীর্ঘ অবকাশ শিশুদের কোন বয়সে কোন টিকা দিতে হয়? জন্ম থেকে কৈশোর পর্যন্ত টিকার তালিকা ও সময়সূচি জেনে নিন

হেবা দলিলের বিস্তারিত 2026 । হেবা বা দান দলিলের শর্ত, খরচ ও বাতিল করার নিয়ম দেখুন

admin ২ মিনিটের পাঠ
হেবা দলিল লেখার নিয়ম pdf, হেবা দলিল খরচ কত, হেবা কে কাকে করতে পারে, হেবা দলিল বাতিলের মামলা, হেবা দলিলের অসুবিধা, দানপত্র দলিল করার নিয়ম, হেবার ঘোষণাপত্র দলিলের নমুনা, হেবা ও দানের মধ্যে পার্থক্য,

আজ আমরা জানবো হেবা দলিল কি, শর্ত সমূহ, খরচ এবং হেবা দলিল বাতিল করা যায় কি না? আর বাতিল করা গেলে তার নিয়মই বা কি? আসুন প্রথমেই জানি, হেবা দলিল কি? হেবা দলিলের শর্ত কি কি? কে কাকে সম্পত্তি হেবা করে দিতে পারবে? এবং খরচ কত এগুলো জানি।

বাংলায় ‘দান’, ইংরেজিতে ‘Gift’ এবং আরবিতে ‘হেবা’ কিছুটা সমার্থক শব্দ হলেও এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কারণ দান বা Gift যে কাউকে করা গেলেও ‘হেবা’ শুধুমাত্র নিকটাত্মীয় কে করা যায় এবং এর রেজিষ্ট্রেশন খরচ মাত্র ১০০ টাকা। দূরবর্তী আত্নীয় কে কোন সম্পত্তি হেবা করা যায় না এবং দূরবর্তী আত্নীয়কে সম্পত্তি দানে রেজিষ্ট্রেশন খরচ সম্পত্তি মূল্যের উপর ৮%।

অন্য ভাবে বলা যায়, স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং কোন প্রতিদান ছাড়ায় কোন সম্পত্তি নিকটাত্মীয় কে দান করায় হলো হেবা।

হেবা হতে হলে ৩ টি প্রধান শর্ত রয়েছে। শর্তগুলো নিম্নরূপঃ

  1. ঘোষণার মাধ্যমে হতে হবে। তবে এই ঘোষণা যেমন নিজেও দিতে পারবেন তেমনি Power of Attorney নিয়োগ করেও দিতে পারবেন।
  2. যার বরাবর হেবা করছেন তাকে উক্ত হেবা টি গ্রহণ করতে হবে।
  3. Delivery of the possession অর্থাৎ হেবাকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দিতে হবে।

উপরোক্ত ৩ টি শর্ত ছাড়া হেবা হয় না।

এবার আসুন কে কাকে হেবা করতে পারবে?

  • আপনি আপনার পূর্ব পুরুষ (১ম প্রজন্ম) যেমন বাবা মায়ের নামে হেবা করতে পারবেন।
  • আপনি আপনার পরবর্তী ১ প্রজন্ম যেমন ছেলে মেয়ের নামে হেবা করতে পারবেন।
  • আপনার পূর্ববর্তী ২য় প্রজন্ম পুরুষ যেমন দাদা দাদী, নানা নানির নামে হেবা করতে পারবেন।
  • আপনি আপনার পরবর্তী ২য় প্রজন্ম পুরুষ যেমন ছেলে বা মেয়ের ঘরে নাতি নাতনির নামে হেবা করতে পারবেন।
  • স্বামী-স্ত্রী, ভাই-বোন একে অপরের নামে হেবা করতে পারবেন।
  • মোট ১৪-১৫ শ্রেণীর মানুষকে হেবা করা যায়।

হেবার খরচ কত?

হেবার সরকারি খরচ খুবই কম মাত্র ১০০ টাকা। অন্যান্য আনুষঙ্গিক খরচ সহ মোট খরচ ১০০০ থেকে ১২০০ এর মধ্যে।

এবার আসুন জানি, হেবা দলিল বাতিল করা যায় কি না? আর করা গেলে তার পদ্ধতি কি?

বাংলাদেশের রেজিষ্ট্রেশন আইন অনুযায়ী, কোন দলিল রেজিষ্ট্রেশন করার সময় যদি যথাযথ বৈধ পদ্ধতি অনুসরণ করা হয় তবে কোন দলিলই বাতিল করা যায় না তা হেবা দলিল হোক, সাব কওলা দলিল হোক আর অন্য যেকোন দলিলই হোক।

তবে, কোর্টে মামলা দায়ের করে এবং মামলার ডিক্রি নিয়ে হেবা দলিল বাতিল করা যাবে।

হেবা দলিলের বিস্তারিত 2026 । হেবা বা দান দলিলের শর্ত, খরচ ও বাতিল করার নিয়ম দেখুন

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *