রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম পরিবার সঞ্চয়পত্রে ১ লাখে মাসে কত টাকা মুনাফা? ৫ লাখ, ১০ লাখ ও ৪৫ লাখ টাকার সম্পূর্ণ হিসাব PRL-এ গিয়ে পুরোনো স্কেলে লাম্পগ্র্যান্ট পেয়েছেন? জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী পুনরায় হিসাবের সুযোগ, বাড়তি অর্থ পাওয়ার প্রশ্ন OpenAI ব্র্যান্ডদের ChatGPT ট্রাফিক ডেটা দিচ্ছে, কিন্তু অ্যাফিলিয়েট বিক্রি অদৃশ্যই থেকে যাচ্ছে নতুন পে-স্কেলে বেতন বাড়লেও আয়করের চাপে পড়বেন কি সরকারি কর্মচারীরা? করমুক্ত সীমা পুনর্নির্ধারণের দাবি ১ জুলাই ২০২৭ থেকে সব স্ট্যাম্প শুল্ক এ-চালানে, ১২০০ টাকার স্ট্যাম্প ব্যবহারের নিয়মেও আসছে পরিবর্তন

প্রতিষ্ঠানের নামে দলিল লেখার নিয়ম ২০২৬ । জমির দলিল সম্পন্ন হলেই যে কাজটি করে রাখবেন

admin ২ মিনিটের পাঠ
দলিল লেখার নিয়ম

প্রতিষ্ঠানের নামে জমি দান বা ক্রয় করতে হলে তা সরাসরি প্রতিষ্ঠানের বরাবরে দলিল করতে হবে। ব্যক্তির নাম প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে দলিল করা যাবে না। দলিল করতে হবে “জুনিয়র স্কুল” “হাই স্কুল” “মাদ্রাসা ও কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পাদক/প্রতিষ্ঠানের প্রধান বা ভাইস-চেয়ারম্যানের অনুকূলে, প্রাথমিক বিদ্যালয়ের জমির দলিল করতে হবে “মহাপরিচালক প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা অথবা ‘সচিব” প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকার অনুকূলে হতে হবে।

ভ্রম সংশােধন দলিল

দলিল রেজিষ্ট্রির পর তাতে দাগ, খতিয়ান, মৌজা চৌহন্দি বা কারাে নামে ভুল ধরা পড়লে তা খুব সহজেই সংশােধন করা যায়। এরূপ ভুল ধরা পড়ার ৩ বছরের মধ্যে দেওয়ানী আদালতে দলিল সংশােধনের মামলা করতে হবে। ৩ বছর পর এরূপ মামলা তামাদির দ্বারা বারিত হয়ে যায় তাই তখন আর সংসােধন মামলা করা যায় না তবে তখন ঘােষণামূলক মামলা করা যায়। এরূপ মামলার রায়ই হলাে সংশােধন দলিল। রায়ের ১ কপি আদালত হতে সংশ্লিষ্ট সাব-রেজিষ্ট্রার এর নিকট পাঠিয়ে দিলে তিনি সংশ্লিষ্ট ভলিউম সংশােধন করে নিবেন। (সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ৩১ ধারা।)

দলিল বাতিলের পদ্ধতি

জাল, প্রতারণামূলক ভাবে দলিল সৃজন করা হলে তা জানার ৩ বছরের মধ্যে এরূপ দলিল বাতিলের মামলা (দেওয়ানী আদালতে) করা যায়। দলিল আংশিক বাতিলের মামলাও করা যায়। বাদী সংশ্লিষ্ট সম্পত্তির দখলে না থেকে থাকলে তিনি দলিল বাতিলের আবেদনের সাথে দখলের মামলাও করতে পারেন। দলিল বাতিলের মামলায় দলিলের মূল্যানুসারে কোর্ট ফি লাগবে।

দলিল সম্পর্কিত কিছু তথ্য 

(ক) দলিল রেজিষ্ট্রির জন্য দাখিল কালে তাতে কোন ফিসের ঘাটতি ধরা পড়লে ঘাটতি ফির পরিমাণ দলিলের পেছনের পৃষ্ঠায় নােট করে দলিল ফেরত দেয়ার পূর্বে ঘাটতি ফি আদায়ের শর্তে দলিলটি রেজিষ্ট্রি করতে পারেন। (স্ট্যাম্প। আইনের ১নং তফসিলের এন, অনু 🙂 

(খ) দলিল রেজিষ্ট্রির জন্য দাখিলের পর দলিলের নম্বরটি সংগ্রহ করে এ নম্বর ও তারিখ একটি ডাইরিতে লিখে রাখা উচিত। যাতে ভবিষ্যতে দলিল হারিয়ে গেলে পুনরায় নকল তোলা যায়। 

(গ) দলিল সরবরাহ গ্রহণের পূর্বে তার সদ হারিয়ে গেলে দলিল সম্পাদনকারীর স্বাক্ষরে ডেমি কাগজে লিখিত আবেদন দাখিলের মাধ্যমে দলিল সরবরাহ গ্রহণ করা যায়।

(ছ) জমির খতিয়ান, নকসার নকল উঠানাে যায় লক্টরের (জেলা প্রশাসকের) রেকর্ডরুম/মহাফেজখানা হতে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ঢাকা হতে।

প্রতিষ্ঠানের নামে দলিল লেখার নিয়ম ২০২৬ । জমির দলিল সম্পন্ন হলেই যে কাজটি করে রাখবেন

Full pdf download Link

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *