বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
সুদমুক্ত উপায়ে সম্পদ বাড়ানোর ১০ কার্যকর বিনিয়োগ পরিকল্পনা, অল্প পুঁজিতেও গড়ে তুলতে পারেন আয়ের নতুন উৎস পেনশনভোগীদের বকেয়া টাকা নিয়ে নতুন আলোচনা, আবেদন ছাড়াই মিলতে পারে পাওনা বাজারে এলপিজি গ্যাসের নতুন মূল্যতালিকা, ১২ কেজির সিলিন্ডার কিনতে কত টাকা লাগবে? মোবাইল কোর্টের প্রতিটি অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক, জব্দ মালামাল সংরক্ষণে নতুন নির্দেশনা নতুন সরকারি চাকরিতে যোগদানের সময় সন্তান থাকলে মাতৃত্বকালীন ছুটি মিলবে কি? ৬ মাস ও ৭ মাস বয়সী শিশুর ক্ষেত্রে নিয়ম জানুন সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ভাতা: ১৫ দিনের ছুটিসহ চার কর্মকর্তার অনুকূলে অর্থ মঞ্জুর নবম পে স্কেলের বকেয়া বিল নিয়ে নতুন জটিলতা, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া এরিয়ার বিল নেবে না এজি অফিস সোনালী ব্যাংকের ১৫ হাজার টাকার শিক্ষা বৃত্তি, আবেদন করতে পারবেন এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা নতুন পে-স্কেলের বকেয়া টাকা তুলতে প্রস্তুত রাখুন ৩ গুরুত্বপূর্ণ নথি, যেভাবে জমা হবে এরিয়া বিল নবম পে স্কেল নিয়ে নতুন অপেক্ষা: সেনাসদস্যদের নির্দেশনা অনুমোদন, এমপিও শিক্ষকদের ভাগ্যে কী আছে?

অবৈধ মোবাইল চেনার উপায় ২০২৪ । বর্ডারক্রস স্মার্টফোন চিনবেন কিভাবে?

admin ৩ মিনিটের পাঠ
অবৈধ মোবাইল চেনার উপায় ২০২৪ । বর্ডারক্রস স্মার্টফোন চিনবেন কিভাবে?

নতুন নতুন স্মার্ট ফোন আসলেই মাথায় উন্মাদনা সৃষ্টি হয়। নতুন ডিজাইন ও ফিচারযুক্ত হলেই আমরা স্মার্ট ফোনটি কেনার জন্য মরিয়া হয়ে যাই। কিন্তু ফোন কেনার সময় দেখতে হবে যে, এটি অফিসিয়াল ফোন কিনা। অফিসিয়াল ফোন কিনলে আপনি যেমন অথেনটিক প্রডাক্ট পাবে ঠিক তেমনি, সেটি একটি বৈধ ফোন বটে।

NEIR (এনইআইআর) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার যাচাই করার নিয়ম কি? ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) এর কার্যক্রম শুরু করেছে। এনইআইআর এ গ্রাহকের জাতীয় পরিচিতি নম্বর ও সিম নম্বর (এমএসআইএসডিএন) এর সাথে ব্যবহৃত মােবাইল ফোনের আইএমইআই সম্পৃক্ত করে নিবন্ধন করা হবে।

অবৈধ মোবাইল সরকারি নিয়ন্ত্রণ করছে? হ্যাঁ। যে সকল মােবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হবে তা প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল করে এনইআইআর এর মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা হবে। হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর এ নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে। যে সকল হ্যান্ডসেট বৈধ হবে না সেগুলাে সম্পর্কে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে অবহিত করে পরীক্ষাকালীন সময় তিন মাসের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। পরীক্ষামূলক সময় অতিবাহিত হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল ফোন বা হ্যান্ডসেট ক্রয়- বিক্রয়ের পূর্বে করণীয় কি? যে কোন মাধ্যম হতে (বিক্রয় কেন্দ্র, অনলাইন বিক্রয় কেন্দ্র, ই-কমার্স সাইট ইত্যাদি) মােবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা বর্ণিত পদ্ধতি অনুসরণ করে যাচাই করবেন এবং ক্রয়কৃত হ্যান্ডসেটের ক্রয় রশিদ সংরক্ষণ করবেন। মােবাইল হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বযংক্রিযভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

মােবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে IMEI এর মাধ্যমে সেটটির বৈধতা যাচাই করে নিন । অবৈধ ফোন কিনে যেমন ঠকতে পারেন ঠিক ঠকাতে পারেন দেশকে।

মোবাইল ফোনের বৈধতা যাচাই পদ্ধতি ২০২২

ধাপ-১: মােবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখুন। উদাহরণ স্বরূপঃ KYD 123456789012345

ধাপ-২: IMEI নম্বরটি লিখার পর ১৬০০২ নম্বরে প্রেরণ করুন।

ধাপ-৩: ফিরতি মেসেজ এর মাধ্যমে মােবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

বিদেশ থেকে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত মােবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া কি?

বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সচল হবে। দশ দিনের মধ্যে অনলাইনে তথ্য/দলিল প্রদান করে নিবন্ধন করার জন্য এসএমএস প্রদান করা হবে। দশ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করলে উক্ত হ্যান্ডসেট বৈধ হিসেবে বিবেচিত হবে। উক্ত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা না হলে হ্যান্ডসেটটি বৈধ হিসেবে বিবেচিত হবে না এবং সেগুলাে সম্পর্কে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে অবহিত করে পরীক্ষাকালীন সময়ের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। পরীক্ষামূলক সময় অতিবাহিত হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যান্ডসেট নিবন্ধন করার পদ্ধতি নিম্নরূপঃ 

ধাপ-১: neir.btrc.gov.bd লিংকে ভিজিট করে আপনার ব্যক্তিগত একাউন্ট রেজিস্টার করুন। 

ধাপ-২: পাের্টালের Special Registration সেকশনে গিয়ে মােবাইল হ্যান্ডসেট এর IMEI নম্বরটি দিন। 

ধাপ-৩: প্রয়ােজনীয় ডকুমেন্ট এর ছবি/স্ক্যান কপি (যেমনঃ পাসপাের্টের ভিসা/ইমিগ্রেশন তথ্যাদি, ক্রয় রশিদ ইত্যাদি) আপলােড করুন এবং Submit বাটন-টি প্রেস করুন।

সূত্র: neir.btrc.gov.bd

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *