রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম পরিবার সঞ্চয়পত্রে ১ লাখে মাসে কত টাকা মুনাফা? ৫ লাখ, ১০ লাখ ও ৪৫ লাখ টাকার সম্পূর্ণ হিসাব PRL-এ গিয়ে পুরোনো স্কেলে লাম্পগ্র্যান্ট পেয়েছেন? জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী পুনরায় হিসাবের সুযোগ, বাড়তি অর্থ পাওয়ার প্রশ্ন OpenAI ব্র্যান্ডদের ChatGPT ট্রাফিক ডেটা দিচ্ছে, কিন্তু অ্যাফিলিয়েট বিক্রি অদৃশ্যই থেকে যাচ্ছে নতুন পে-স্কেলে বেতন বাড়লেও আয়করের চাপে পড়বেন কি সরকারি কর্মচারীরা? করমুক্ত সীমা পুনর্নির্ধারণের দাবি ১ জুলাই ২০২৭ থেকে সব স্ট্যাম্প শুল্ক এ-চালানে, ১২০০ টাকার স্ট্যাম্প ব্যবহারের নিয়মেও আসছে পরিবর্তন জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে বড় পরিবর্তন, নতুন বিধিমালা জারি: বিভাগ, জেলা ও উপজেলায় গঠিত হবে তিন স্তরের কমিটি নতুন বেতন কাঠামোতে এরিয়ার বিলের টাকা কীভাবে হিসাব হবে? মূল বেতন, বাড়িভাড়া ও বিশেষ সুবিধার হিসাব জানুন অবশেষে মিলতে যাচ্ছে বকেয়া পাওনা! EFT মেসেজ পেতে শুরু করেছেন বিল দাখিলকারীরা প্রার্থীর এজেন্টের অনিয়মেও বাতিল হবে প্রার্থিতা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন বিধান জারি

সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল ২০২৩ (গ্রুপ-১) । অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে

admin ৩ মিনিটের পাঠ
সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল ২০২৩ (গ্রুপ-১) । অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে

সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অপেক্ষমান তালিকা বা প্যানেল হতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় নিয়োগ দিচ্ছে তারই ধারাবাহিকতায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর অপেক্ষমান তালিকা হতে নিয়োগ দিলো–সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল ২০২৩ (গ্রুপ-১)

কোন বিভাগে ওয়েটিং লিস্ট হতে নিয়োগ দিলো? প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩”-এর ১ ম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) অপেক্ষমান তালিকা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করেছে।

কোন কোন জেলায় পদায়ন করা হয়েছে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর ১ম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি: তারিখের ৩৮.০১.০০০০.১৪৩.১১.০০১.২৩-৭৫ নং স্মারকের বিজ্ঞাপনের আলোকে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১৫ জেলায় (রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ভোলা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার) নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে সর্বমোট ৫৪ (চুয়ান্ন) জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচনপূর্বক প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ এপ্রিল ২০২৩ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৬, ২২-৯৬ নং পরিপত্রের নির্দেশনা অনুসরণপূর্বক উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী প্রস্তুতকৃত অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়েছে। প্রকাশিত ফলাফলের কোন পর্যায়ে কোন প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যূতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল/সংশোধন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সহকারী শিক্ষক নিয়োগের ১ম গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি / সর্বমোট ৫৪ (চুয়ান্ন) জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে

নির্বাচিত কোন প্রার্থী কোন প্রকার ভুল তথ্য প্রদান করলে কিংবা কোন তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান/প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ঘোষিত ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে।

বিজ্ঞপ্তি-১ম গ্রুপ-অপেক্ষমান

Caption: info source

শিক্ষক নিয়োগ প্যানেল হতে নিয়োগাদেশ ২০২৪ । কাগজপত্র কি কি নিয়ে যেতে হবে?

  1. অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে ১৫ জুলাই ২০২৪ তারিখে মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন ও ডোপ টেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে।
  2. স্বাস্থ্যগত সনদে প্রার্থী কোন দৈহিক বৈকল্যে ভুগছেন কিংবা উল্লিখিত পদে নিয়োগযোগ্য নয় মর্মে উল্লেখ থাকলে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না।
  3. অপেক্ষমান তালিকা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে ১৫ জুলাই ২০২৪ তারিখে মধ্যে পরিচিতি প্রতিপাদন ও সকল ডকুমেন্টস যাচাইয়ের নিমিত্ত সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল মূল সনদ (সকল সনদের মূলকপি),
  4. জাতীয় পরিচয়পত্র, সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন এবং ডোপ টেস্ট রিপোর্ট ও প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সনদসহ সশরীরে উপস্থিত হতে হবে।
  5. অপেক্ষমান তালিকা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে ১৫ জুলাই ২০২৪ তারিখে মধ্যে ৩ (তিন) সেট পুলিশ ভেরিফিকেশন ফর্ম (যথাযথভাবে পূরণকৃত) জমা দিতে হবে।
  6. কোন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে পূর্ব কার্যকলাপ সন্তোষজনক না হলে কিংবা নাশকতা/সন্ত্রাসি/জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্ট কিংবা রাষ্ট্র বিরোধী কোন কার্যক্রমে লিপ্ত ছিলেন মর্মে প্রতীয়মান হলে তিনি চাকরিতে অনুপযুক্ত হবেন।

যোগদান না করলে নিয়োগ বাতিল?

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে উপরের ঘ, ঙ ও চ অনুচ্ছেদে বর্ণিত সকল ডকুমেন্টসসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে না পারলে এবং পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রদানে ব্যর্থ হলে পরবর্তীতে তিনি নিয়োগপত্র প্রদানের জন্য বিবেচিত হবেন না। সংযুক্তি: রোল নম্বর সম্বলিত ফলাফল তালিকা।

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *