বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
১৭ হাজার টাকার নতুন মজুরি পোশাকশ্রমিকদের: মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতায় কী থাকছে? সরকারি বাসা ছাড়ার নিয়ম কী? বদলি, অবসর ও সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বাংলাদেশ বরাদ্দ বিধিমালায় যা বলা আছে ২০ বছর বয়স থেকেই পেনশন সঞ্চয়: মাসে ২ হাজার টাকা জমালে ৬০ বছর বয়সে মিলতে পারে ২৯,২০০ টাকা মাসিক পেনশন! ডলারের দাম পুরোপুরি ছেড়ে দিলে দেশে আবারও বাড়বে পণ্যের দাম? চাল-ডাল-তেল থেকে জ্বালানি, কী হবে সাধারণ মানুষের কাটল কারিগরি জটিলতা: ২৩ নভেম্বর থেকে স্বাভাবিক হলো সঞ্চয়পত্রের সকল লেনদেন ও সেবা সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম?

ইমেইলে যাবে রেজিস্ট্রেশন লিংক ২০২৫ । মোবাইল নম্বর ছাড়াই প্রবাসীরা ই-রিটার্ন জমা দিতে পারবেন?

admin ২ মিনিটের পাঠ
ইমেইলে যাবে রেজিস্ট্রেশন লিংক ২০২৫ । মোবাইল নম্বর ছাড়াই প্রবাসীরা ই-রিটার্ন জমা দিতে পারবেন?

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন বা ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে প্রবাসীরা তাদের বাংলাদেশি মোবাইল নম্বরের পরিবর্তে ব্যক্তিগত ইমেইল ঠিকানায় ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) এবং রেজিস্ট্রেশন লিংক পেয়ে ই-রিটার্ন জমা দিতে পারবেন।

আগে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত বাংলাদেশি মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হতো, যা প্রবাসীদের জন্য একটি বড় বাধা ছিল। কারণ বিদেশে বসবাসকারী অনেকেরই তাদের নামে নিবন্ধিত বাংলাদেশি মোবাইল সিম নাও থাকতে পারে।

এনবিআর এই সমস্যা সমাধানের জন্য বিশেষ এই ব্যবস্থা চালু করেছে। এর ফলে প্রবাসীরা সহজেই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

সুবিধা নিতে প্রবাসীদের যা করতে হবে:

এই নতুন সুবিধা পেতে প্রবাসী করদাতাকে তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসার পাতার কপি, একটি স¤প্রতি তোলা ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় ইমেইল করে আবেদন করতে হবে।

এনবিআর কর্তৃপক্ষ আবেদনকারীর দেওয়া তথ্য যাচাই-বাছাই করার পর, তাদের ব্যক্তিগত ইমেইল ঠিকানায় রেজিস্ট্রেশন লিংক এবং ওটিপি পাঠিয়ে দেবে। এই লিংক ব্যবহার করে তারা ই-রিটার্ন পোর্টালে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এবং সহজে অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়াটি সহজ ও কাগজবিহীন। এর মাধ্যমে করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র তৈরি এবং আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন। যদিও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তবুও অনেকে সুবিধার জন্য স্বেচ্ছায় এই পদ্ধতি ব্যবহার করতে আগ্রহী।

জাতীয় রাজস্ব বোর্ড ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল করদাতাকে ই-রিটার্ন সিস্টেমে রিটার্ন দাখিলের জন্য আহ্বান জানিয়েছে। এই নতুন ব্যবস্থা বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

ইমেইলে যাবে রেজিস্ট্রেশন লিংক ২০২৫ । মোবাইল নম্বর ছাড়াই প্রবাসীরা ই-রিটার্ন জমা দিতে পারবেন?

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *