বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
এইচএসসি ২০২৬: ময়মনসিংহ বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন ৭ নভেম্বর পর্যন্ত, প্রতি পত্রে ফি ১৫০ টাকা শেয়ারবাজারে বিনিয়োগের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়, লোকসান এড়াতে নতুনদের জন্য বিশেষ গাইড Leave List 2027: সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির বড় সুযোগ, এক দিন ছুটি নিলেই মিলতে পারে দীর্ঘ অবকাশ সরকারি কর্মচারীদের সার্ভিস বুক নিয়ে সতর্কতা, চাকরি থেকে পেনশন পর্যন্ত গুরুত্বপূর্ণ যেসব তথ্য থাকতে হবে নতুন বেতন কাঠামোয় বাড়িভাড়া নিয়ে নতুন হিসাব, ১৫তম ও ১৬তম গ্রেডে বড় পার্থক্য বাড়ি নির্মাণে রডের খরচ কত? BSRM, KSRM, GPH ও AKS-এর দাম ও হিসাব জানুন এক ক্লিকেই ২৯ দেশের মুদ্রার হিসাব, বাংলাদেশি টাকায় মূল্য জানার নতুন ডিজিটাল সুবিধা সড়ক পরিবহন বিধিমালায় সংশোধন: মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনে নতুন নিয়ম ভুল এসএ রেকর্ডে জমির মালিকানা হারানোর শঙ্কা নেই, প্রকৃত স্বত্ব নির্ধারণে আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ সরকারি কর্মচারীদের চিকিৎসাসেবা সহজ করতে ডিজিটাল প্ল্যাটফর্ম, থাকছে ডাক্তার খোঁজা থেকে অ্যাপয়েন্টমেন্টের সুবিধা

Single Page Return Submission 2025 । অনলাইনে সঞ্চয়পত্রধারীর এক পাতার রিটার্ন দাখিল করবেন যেভাবে

admin ৩ মিনিটের পাঠ
Single Page Return Submission 2023 । অনলাইনে সঞ্চয়পত্রধারীর এক পাতার রিটার্ন দাখিল করবেন যেভাবে

একজন সঞ্চয়পত্রধারী বা গৃহিনী অনলাইনে চাইলে মাত্র ১০ মিনিটে রিটার্ন দাখিল করতে পারবেন- রেজিস্ট্রেশন করতে টিন সার্টিফিকেট ও সিম কার্ড নিজের নামে থাকতে হবে – Single Page Return Submission 2025

যে কোন সময় রিটার্ণ দাখিল করতে পারবে? হ্যাঁ – ‘আগামী ৩১ জানুয়ারির পরে আপনি চাইলেও আর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন না’। আয়কর আইন, ২০২৩ এ এই ধরনের কোনো প্রকার বিধানের অস্তিত্ব নেই। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী যেকোনো করদাতা যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। ধারা ১৭১ অনুযায়ী প্রত্যেক করদাতাকে কর দিবসের ৩১ জানুয়ারির মধ্যে বা এর পূর্বে রিটার্ন দাখিলের বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে।

এক পাতার রিটার্ণ ফর্মে কি কি তথ্য দিতে হবে? এক পাতার ওই ফরমে সব মিলিয়ে ১৬ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), সার্কেল, কর অঞ্চল, কর বর্ষ, আবাসিক মর্যাদা, মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, আয়ের উৎস, মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত, প্রদেয় কর, উৎসে কাটা করের পরিমাণ (যদি থাকে), এই রিটার্নের সঙ্গে প্রদত্ত কর, জীবনযাপন ব্যয় ইত্যাদি তথ্য দিয়ে সাবমিট করতে হবে।

স্বল্প আয়ধারীদের কি এক পাতার ফরম? হ্যাঁ। দেশে ও বিদেশে যাহার মোট সম্পত্তির মূল্য ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকার অধিক নয়। যাহার মোট সম্পত্তির মূল্য ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকার নিম্নে কিন্তু আয়বর্ষের কোনো সময়ে তিনি মোটরযানের মালিক ছিলেন অথবা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করিয়াছেন অথবা বিদেশে কোনো পরিসম্পদের মালিক হইয়াছেন অথবা কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হইয়াছেন। অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং স্বাভাবিক ব্যক্তি করদাতা যিনি বাংলাদেশি নহেন তাহারা কেবল বাংলাদেশে অবস্থিত সকল সম্পদের তথ্য প্রদান করিবেন।

১ পাতার আয়কর রিটার্ন ফরম pdf । আয়কর রিটার্ন ফরম ২০২৪-২০২৫ pdf । eReturn

 সরকারি কর্মচারীগণ এক পাতায় রিটার্ন দাখিল করতে পারবে না। তাদের বিস্তারিত ৮ পাতার রিটার্ন ফরম দাখিল করতে হবে।

Single Page Return Submission 2023 । অনলাইনে সঞ্চয়পত্রধারীর এক পাতার রিটার্ন দাখিল করবেন যেভাবে

Caption: etaxnbr.gov.bd

এক পাতায় রিটার্ণ দাখিলে অযোগ্য ২০২৫ । যে সব ব্যক্তি এক পাতায় রিটার্ণ দাখিল করতে পারবে না

  1. করযোগ্য আয় অনূর্ধ্ব ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা।
  2. মোট পরিসম্পদ অনূর্ধ্ব ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকা।
  3. গণকর্মচারী নন।
  4. মোটরযানের মালিক নন।
  5. সিটি কর্পোরেশনে গৃহ সম্পত্তির মালিক নন।
  6. বিদেশে পরিসম্পদের মালিক নন।
  7. কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক নন।

রিটার্ন ফাইল প্রস্তুত করার নিয়ম কি?

সেল্ফ রিটার্ন ফাইল প্রস্তুত করা খুব একটা কঠিন নয়। আপনি সহজেই নিজে নিজেই রিটার্ন দাখিল নির্দেশিকা পড়ে নিয়ে প্রস্তুত করতে পারেন। এছাড়া এখন অসংখ্যা ভিডিও ইউটিউবে পেয়ে যাবে। কোন ট্যাক্স এডভোকেটের হেল্প ছাড়াই আপনি রিটার্ণ ফাইল প্রস্তুত করে ফেলতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখুন এবং ইনফর্মেশন ইনপুট দিন।

https://youtu.be/TEzi6s2qsa0

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *