মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
নতুন সরকারি চাকরিতে যোগদানের সময় সন্তান থাকলে মাতৃত্বকালীন ছুটি মিলবে কি? ৬ মাস ও ৭ মাস বয়সী শিশুর ক্ষেত্রে নিয়ম জানুন সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ভাতা: ১৫ দিনের ছুটিসহ চার কর্মকর্তার অনুকূলে অর্থ মঞ্জুর নবম পে স্কেলের বকেয়া বিল নিয়ে নতুন জটিলতা, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া এরিয়ার বিল নেবে না এজি অফিস সোনালী ব্যাংকের ১৫ হাজার টাকার শিক্ষা বৃত্তি, আবেদন করতে পারবেন এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা নতুন পে-স্কেলের বকেয়া টাকা তুলতে প্রস্তুত রাখুন ৩ গুরুত্বপূর্ণ নথি, যেভাবে জমা হবে এরিয়া বিল নবম পে স্কেল নিয়ে নতুন অপেক্ষা: সেনাসদস্যদের নির্দেশনা অনুমোদন, এমপিও শিক্ষকদের ভাগ্যে কী আছে? জাতীয় বেতন স্কেল ২০১৫: ২০ গ্রেডের ইনক্রিমেন্ট চার্ট প্রকাশ, কোন গ্রেডে কত টাকা করে বাড়ত মূল বেতন? ৯ম পে-স্কেলে বাড়ি ভাড়া ভাতায় নতুন বৈষম্যের আশঙ্কা, একই বেতনে গ্রেডভেদে পার্থক্য ১০ শতাংশ! ৯ম পে স্কেলে বেতন বৈষম্য দূর করার ৫ দফা প্রস্তাব, শিক্ষা ও টিফিন ভাতা বাড়ানোর দাবি পল্লী বিদ্যুতের নতুন মিটার নিতে অনলাইনে আবেদন যেভাবে, ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও সংযোগ পাওয়ার সম্পূর্ণ নিয়ম

অর্পিত সম্পত্তি অবমুক্তি বিধিমালা ২০১২

admin ৩ মিনিটের পাঠ
অর্পিত সম্পত্তি অবমুক্তি বিধিমালা, ২০১২

আবেদনপত্র জেলা কমিটির সদস্য সচিব গ্রহণপূর্বক নম্বর প্রদান করিয়া ফরম-৪ এ উল্লিখিত রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করিবেন এবং শুনানীর জন্য অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে একটি তারিখ নির্ধারণ করিয়া আবেদনপত্রর দ্বিতীয় অংশে নম্বর ও শুনানীর তারিখ উল্লেখপূর্বক আবেদনকারীকে উক্ত আবেদন গ্রহণের তারিখেই অবহিত করিবেন এবং শুনানীর জন্য সংশ্লিষ্ট পক্ষগণকে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে নােটিশ প্রদান করিবেন।

 

অর্পিত সম্পত্তি অবমুক্তি বিধিমালা, ২০১২ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রণালয়, আইন অধিশাখা- ৪

প্রজ্ঞাপন

তারিখ ১১ বৈশাখ, ১৪১৯ বঙ্গাব্দ/ ২৪ এপ্রিল, ২০১২ খ্রিস্টাব্দ।

এস, আর, ও, নং-১০৭ আইন/২০১২। অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১ (২০০১ সনের ১৬নং আইন) এর ধারা ৩০ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিমরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথা :

১। সংক্ষিপ্ত শিরােনাম : এই বিধিমালা অর্পিত সম্পত্তি অবমুক্তি বিধিমালা, ২০১২ নামে অভিহিত হইবে।

২। সংজ্ঞা : বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই বিধিমালায়-

(ক) আইন’ অর্থ অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১ (২০০১ সনের ১৬ নং আইন);

(খ) ফরম’ অর্থ এই বিধিমালার সহিত সংযযাজিত কোন ফরম; (গ) জেলা কমিটি” অর্থ আইনের ধারা ৯খ এর অধীন জেলা কমিটি; (ঘ) কেন্দ্রীয় কমিটি” অর্থ আইনের ধারা ৯গ এর অধীন গঠিত কেন্দ্রীয় কমিটি। ৩। অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য আবেদন :

(১) আইনের ধারা ৯ক এর বিধান মােতাবেক ‘খ’ তফসিলে বর্ণিত অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য আবেদনকারীকে জেলা কমিটির সভাপতি বরাবর অপর পক্ষকে প্রদানের জন্য ফরম-৩ এ নােটিশের কপি, উপ-বিধি (২) এ উল্লিখিত কাগজপত্র, নােটিশের জন্য নির্ধারিত কোর্ট ফিসহ, ফরম-১ এ ৩ (তিন) প্রস্থে আবেদন করিতে হইবে। (২) উপ-বিধি (১) এর অধীন দাখিলকৃত আবেদন পত্রের সহিত নিমবর্ণিত কাগজপত্র দাখিল করিতে হইবে, যথা :

(ক) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (যদি থাকে);

(খ) আবেদনকারীর অনুকূলে রেজিষ্ট্রিকৃত হস্তান্তর দলিলের সইমুহুরি নকল বা সত্যায়িত অনুলিপি এবং প্রযােজ্যক্ষেত্রে সুংশ্লিষ্ট বায়া দলিল বা অনুলিপি;

(গ) দাবীকৃত সম্পত্তির এস, এ. বা আর, এস, বা মহানগর জরিপে (প্রযােজ্য ক্ষেত্রে) প্রকাশিত খতিয়ানের সইমুহুরি নকল বা অনুলিপি;

(ঘ) আবেদনকারীর অনুকূলে মঞ্জুরীকৃত নামজারী এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা (যদি থাকে);

(ঙ) প্রযােজ্য ক্ষেত্রে ১৯৭২ সনের মহামান্য রাষ্ট্রপতির ৯৬/৭২ ও ৯৮/৭২ নম্বর দেশ অনুযায়ী, দাখিলকৃত বিবরণীতে আবেদনকৃত সম্পত্তির অন্তর্ভুক্তি সংক্রান্ত তথ্যাদি (যদি থাকে);

(চ) বিজ্ঞ আদালত কর্তৃক কোন ডিক্রি বা রায় থাকিলে তাহার সইমুহুরি নকল বা অনুলিপি;

(ছ) গেজেটে প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত মালিক বা তাহার বৈধ উত্তরাধিকারী কর্তৃক হস্তান্তরের মেয়াদকাল ১০/১/১৯৬৪-১৬/২/১৯৬৯ খ্রি. তারিখ পর্যন্ত হইলে East Pakistan Disturbed Persons Rehabilitation Ordinance, 1964 (Ord. 1 of 1964) এর section 4 অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হস্তান্তরের পূর্বানুমতি পত্র;

(জ) ভারত হইতে প্রকৃত বাস্তুচ্যুতদের বিনিময় কেইসের ক্ষেত্রে বিনিময়ের সত্যতা নিরূপণ সংক্রান্ত তথ্যাদি, যথা :

(অ) বিনিময়ে তারিখ; 

(আ) প্রত্যয়নকৃত আম মােক্তার নামা; 

(ই) ভারতে প্রদত্ত সম্পত্তির বিবরণী; 

(ঈ) নিয়মিতকরণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিলের তারিখ; 

(উ) জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট;

(ঊ) বিনিময়ের অনুকূলে রেজিস্ট্রিকৃত দলিল বা স্থায়ী বন্দোবস্ত দলিল থাকিলে সেইক্ষেত্রে মূল দলিল বা সইমহুরি নকল এবং নির্ধারিত প্রদত্ত কর্তৃপক্ষের সার্টিফিকেটের অনুলিপি। 

(৩) উপ-বিধি (১) এর অধীন আবেদনপত্র জেলা কমিটির সদস্য সচিব গ্রহণপূর্বক নম্বর প্রদান করিয়া ফরম-৪ এ উল্লিখিত রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করিবেন এবং শুনানীর জন্য অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে একটি তারিখ নির্ধারণ করিয়া আবেদনপত্রর দ্বিতীয় অংশে নম্বর ও শুনানীর তারিখ উল্লেখপূর্বক আবেদনকারীকে উক্ত আবেদন গ্রহণের তারিখেই অবহিত করিবেন এবং শুনানীর জন্য সংশ্লিষ্ট পক্ষগণকে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে নােটিশ প্রদান করিবেন।

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *