শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
জাতীয় বেতন স্কেল ২০১৫: ২০ গ্রেডের ইনক্রিমেন্ট চার্ট প্রকাশ, কোন গ্রেডে কত টাকা করে বাড়ত মূল বেতন? ৯ম পে-স্কেলে বাড়ি ভাড়া ভাতায় নতুন বৈষম্যের আশঙ্কা, একই বেতনে গ্রেডভেদে পার্থক্য ১০ শতাংশ! ৯ম পে স্কেলে বেতন বৈষম্য দূর করার ৫ দফা প্রস্তাব, শিক্ষা ও টিফিন ভাতা বাড়ানোর দাবি পল্লী বিদ্যুতের নতুন মিটার নিতে অনলাইনে আবেদন যেভাবে, ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও সংযোগ পাওয়ার সম্পূর্ণ নিয়ম সরকারি সেবায় আসছে বড় ডিজিটাল পরিবর্তন, এক পরিচয়েই মিলবে নাগরিকের সব তথ্য! BD govt calendar 2027: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা pdf ডাউনলোড করুন ১৯৭২ থেকে ২০৩০ সালের সরকারি ছুটির হিসাব এখন এক ক্লিকে, থাকছে তারিখ ও বার জানার বিশেষ সুবিধা পেট্রল-অকটেন ও জ্বালানি তেলের বিলে ভ্যাট-আয়কর কর্তন কত? উপজেলা হিসাবরক্ষণ অফিসের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআরএলপ্রাপ্ত কর্মচারীদের পে-ফিক্সেশনে জটিলতা, অনুমোদনের পরও মিলছে না আর্থিক বিবরণী মোটরসাইকেলের ট্যাক্স টোকেন নবায়ন: কত টাকা ফি, কখন জরিমানা এবং অনলাইনে যেভাবে হিসাব করবেন

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন বিজ্ঞপ্তি

admin ২ মিনিটের পাঠ
পুন: ফল নিরীক্ষণের আবেদন

আগামীকাল হতে ফল পুন:নিরীক্ষনের জন্য আবেদন করা যাবে। এ আবেদনের জন্য http://103.113.200.36/PAMS/ICTUnit/Re-scuting.aspx এই লিংক ভিজিট করুন। অনলাইনেই আবেদন সম্পন্ন করে ৫০০ টাকা ফি জমা দেয়া যাবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়

পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর

গাজীপুর

স্মারক নং ০৫(৫২৪) জাতীঃ বিঃ/পরীঃ/ডিগ্রী পাস/২০২০/৪৫৬৭ তারিখ : ১৮/০৫/২০২২

২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে

সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফলএর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১৯/০৫/২০২২ তারিখ হতে ০৯/০৬/২০২২ পর্যন্ত online-এ আবেদনসহ ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।

Pay Slip সংগ্রহ ও জমাদানের নিয়মাবলীঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট 103.113.200.36/PAMS/ICTUnit/Re-scuting.aspx থেকে Online-এ আবেদন ফরম পুরণ করে Pay Slip ডাউনলােড করে নিকটস্থ সােনালী ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে নির্ধরিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সােনালী ব্যাংকের Online payment gateway ব্যবহার করে মােবাইল ব্যাংকিং সেবা- নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমনঃ AMERICAN EXPERESS, VISA, DBBL, NEXUS, MASTER CARD অথবা সােনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে Online-এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।

নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউললােড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ ফি- প্রতিপত্র ৫০০/- (পাঁচশত) টাকা।।

(বদরুজ্জামান)

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)

জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

 

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন বিজ্ঞপ্তি: ডাউনলোড

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *