আজকের খবর ২০২৬

সরকারি গাড়ি ভাড়া হার ২০২৬ । অফিসের কাজে ব্যবহারের জন্য গাড়ি ভাড়ার চুক্তি ০১ বছরের বেশি হবে না?

তথ্য অধিদপ্তরের আওতাধীন দেশের চারটি আঞ্চলিক তথ্য অফিসের (রংপুর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ) দাপ্তরিক কার্যক্রম গতিশীল করতে মাইক্রোবাস ভাড়াকরণের প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয় গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৪ শাখা থেকে এই সম্মতি জ্ঞাপন করে একটি সরকারি আদেশ জারি করা হয়

ভাড়ার বিস্তারিত বিবরণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের এক পত্রের প্রেক্ষিতে অর্থ বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে । অনুমোদিত আদেশের প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো:

  • গাড়ির সংখ্যা ও ধরণ: মোট ৪টি মাইক্রোবাস ভাড়া করা হবে

  • মাসিক ভাড়া: প্রতিটি মাইক্রোবাসের জন্য ড্রাইভার, জ্বালানি, মেরামত, ভ্যাট ও ট্যাক্সসহ যাবতীয় খরচ বাবদ মাসিক ১,০০,০০০ (এক লক্ষ) টাকা নির্ধারণ করা হয়েছে

  • সময়সীমা: এই ভাড়া চুক্তি ১ মার্চ ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে

  • মোট বরাদ্দ: চারটি অঞ্চলের জন্য আলাদাভাবে বরাদ্দ দেওয়া হয়েছে (১৬.৮০ + ১৬.০০ + ১৫.১০ + ১৪.০০) লক্ষ টাকা, যা সব মিলিয়ে মোট ৬১.৯০ লক্ষ টাকা

পালণীয় শর্তাবলি

গাড়ি ভাড়ার ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে, যা যথাযথভাবে অনুসরণ করতে হবে:

  • আইনগত বিধিবিধান: যানবাহন ভাড়ার ক্ষেত্রে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা’ (পিপিআর) কঠোরভাবে অনুসরণ করতে হবে

  • ব্যয় নির্বাহ: গাড়ির ড্রাইভারের বেতন, রক্ষণাবেক্ষণ, জ্বালানি এবং অন্যান্য যাবতীয় খরচ গাড়ি সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে

  • নিষেধাজ্ঞা: চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কোনোভাবেই গাড়ির ভাড়া বৃদ্ধি করা যাবে না

  • বাজেট প্রাপ্যতা: সংশোধিত বাজেটে সংশ্লিষ্ট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকা সাপেক্ষেই এই ভাড়া কার্যক্রম সম্পন্ন করা যাবে

উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত এই আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান তথ্য অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *