সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম পরিবার সঞ্চয়পত্রে ১ লাখে মাসে কত টাকা মুনাফা? ৫ লাখ, ১০ লাখ ও ৪৫ লাখ টাকার সম্পূর্ণ হিসাব PRL-এ গিয়ে পুরোনো স্কেলে লাম্পগ্র্যান্ট পেয়েছেন? জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী পুনরায় হিসাবের সুযোগ, বাড়তি অর্থ পাওয়ার প্রশ্ন OpenAI ব্র্যান্ডদের ChatGPT ট্রাফিক ডেটা দিচ্ছে, কিন্তু অ্যাফিলিয়েট বিক্রি অদৃশ্যই থেকে যাচ্ছে নতুন পে-স্কেলে বেতন বাড়লেও আয়করের চাপে পড়বেন কি সরকারি কর্মচারীরা? করমুক্ত সীমা পুনর্নির্ধারণের দাবি ১ জুলাই ২০২৭ থেকে সব স্ট্যাম্প শুল্ক এ-চালানে, ১২০০ টাকার স্ট্যাম্প ব্যবহারের নিয়মেও আসছে পরিবর্তন

MRP পাসপোর্ট রি-ইস্যু/ তথ্য পরিবর্তন/ সংশোধন পদ্ধতি

admin ২ মিনিটের পাঠ
ই পাসপোর্ট রিইস্যু ফরম

MRP পাসপোর্ট রি-ইস্যু/ তথ্য পরিবর্তন/ সংশোধন করার জন্য নির্ধারিত আবেদন ফর্ম রয়েছে। আবেদন ফর্ম টি পেতে লিংকে প্রবেশ করুন www.dip.gov.bd

উপরোক্ত ফরমটি পূরণ করে আপনার বর্তমান পাসপোর্ট এর ফটোকপি ও ব্যাংকে টাকা জমার রশিদ সহ আবেদন করতে হবে। পরবর্তীতে, আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে এবং নতুন ইস্যুকৃত পাসপোর্ট গ্রহণের সময় পুরাতন পাসপোর্ট অবশ্যই সাথে আনতে হবে।

MRP Passport এর তথ্য পরিবর্তন বা সংশোধনের জন্য প্রমাণস্বরূপ কিছু প্রমাণাদি সাথে দিতে হবে। সংযুক্ত বা প্রমাণাদি গুলো জানুন।

বিদ্যমান মেশিন রিডেবল পাসপোর্টের তথ্য পরিবর্তনের ক্ষেত্রে রি-ইস্যুর আবেদনের জন্য নিন্মোক্ত কাগজপত্র প্রয়োজন হবেঃ

  • বৈবাহিক অবস্থা পরিবর্তন/বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেঃ নিকাহনামা/ তালাকনামা (যেখানে যে টি প্রযোজ্য)।
  • স্থায়ী ঠিকানা পরিবর্তনঃ পুলিশ প্রতিবেদন (এর জন্য পূরণকৃত ১ কপি রি-ইস্যু ফরম ও ১ কপি সত্যায়িত নতুন আবেদন ফরম-ডিআইপি ফরম-১)।
  • নাম ও বয়স পরিবর্তনঃ আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে গরমিল হলে (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) তবে যথাযথ প্রমাণের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট দেওয়ার বিধান রয়েছে। S.S.C ও অন্যান্য পাবলিক পরীক্ষার সনদপত্র বিবেচনায় নেয়া হয়।অন্যদিকে যাদের এসব সনদ নেই তাদের ক্ষেত্রে Birth Certificate বিবেচনায় নেয়া হয়। মনে রাখতে হবে বয়স পরিবর্তনের ক্ষেত্রে পাঁচ বছরের ব্যবধানের বেশি বিবেচনা করা হয় না।


সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাষিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/ কর্মচারী ও সরকারি চাকুরীজীবির স্বামী/ স্ত্রী, এবং সরকারি চাকুরীজীবির নির্ভরশীল ১৫ (পনের) বৎসরের কম বয়সী সন্তানের ক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (NOC) ওয়েব সাইটে আপলোড পূর্বক দাখিল করতে হবে। তবে উপরোক্ত ব্যক্তিবর্গ সাধারণ ফি জমা করে জরুরি সুবিধা পাবেন।

অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের স্বামী/ স্ত্রী সাধারণ ফি জমা করে জরুরি সুবিধা পাবেন। তবে তাদেরকে অবসরের সনদ জমা দিতে হবে।

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *