রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
জাতীয় বেতন স্কেল ২০১৫: ২০ গ্রেডের ইনক্রিমেন্ট চার্ট প্রকাশ, কোন গ্রেডে কত টাকা করে বাড়ত মূল বেতন? ৯ম পে-স্কেলে বাড়ি ভাড়া ভাতায় নতুন বৈষম্যের আশঙ্কা, একই বেতনে গ্রেডভেদে পার্থক্য ১০ শতাংশ! ৯ম পে স্কেলে বেতন বৈষম্য দূর করার ৫ দফা প্রস্তাব, শিক্ষা ও টিফিন ভাতা বাড়ানোর দাবি পল্লী বিদ্যুতের নতুন মিটার নিতে অনলাইনে আবেদন যেভাবে, ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও সংযোগ পাওয়ার সম্পূর্ণ নিয়ম সরকারি সেবায় আসছে বড় ডিজিটাল পরিবর্তন, এক পরিচয়েই মিলবে নাগরিকের সব তথ্য! BD govt calendar 2027: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা pdf ডাউনলোড করুন ১৯৭২ থেকে ২০৩০ সালের সরকারি ছুটির হিসাব এখন এক ক্লিকে, থাকছে তারিখ ও বার জানার বিশেষ সুবিধা পেট্রল-অকটেন ও জ্বালানি তেলের বিলে ভ্যাট-আয়কর কর্তন কত? উপজেলা হিসাবরক্ষণ অফিসের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআরএলপ্রাপ্ত কর্মচারীদের পে-ফিক্সেশনে জটিলতা, অনুমোদনের পরও মিলছে না আর্থিক বিবরণী মোটরসাইকেলের ট্যাক্স টোকেন নবায়ন: কত টাকা ফি, কখন জরিমানা এবং অনলাইনে যেভাবে হিসাব করবেন

বি এস খতিয়ানের হিস্যা বের করার নিয়ম ২০২৫ । পর্চা দেখে যেভাবে অংশ বা শতাংশ বের করবেন

admin ৩ মিনিটের পাঠ
বি এস খতিয়ানের হিস্যা বের করার নিয়ম ২০২৩ । পর্চা দেখে যেভাবে অংশ বা শতাংশ বের করবেন

জমির ৫ ধরনের খতিয়ানের মধ্যে সর্বশেষ খতিয়ান হচ্ছে বিএস খতিয়ান বা সিটি জরিপ এটির মাধ্যমে জমির পরিমাণ বের করার নিয়ম জেনে নিব – বি এস খতিয়ানের হিস্যা বের করার নিয়ম ২০২৫

বি এস খতিয়ান কি? বিএস জরিপ হলো মূলত বাংলাদেশ সাভে এর সংক্ষিপ্ত রূপ। ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী এই জরিপ কায পরিচালিত হয়। ১৯৯৮ সাল হতে বতমানে চলমান জরিপকে বিএস খতিয়ান বা সিটি বলা হয়। আজ আমরা বিএস খতিয়ানে মালিকের অংশ বের করা দেখবো।

ভূমি জরিপ/রেকর্ড কাকে বলে? ভূমি জরিপ হচ্ছে ভূমির মালিকানা সম্বলিত ইতিহাসের সরেজমিন ইতিবৃত্ত। আইনী সংজ্ঞা হচ্ছে, The Survey Act, 1875 এর ২ ধারা অনুযায়ী, ‘জরিপ’-এর অন্তর্ভুক্ত হইবে সীমানা চিহ্নিতকরণ, নদীতীর বরাবর ক্ষয়প্রাপ্ত বা বৃদ্ধিপ্রাপ্ত জমি, নদীর গতি পরিবর্তনের ফলে পুনঃউদ্ভব বা নূতন উদ্ভবকৃত জমির পরিমাণ নির্ধারণ এবং জরিপের সহিত যুক্ত পূর্ববর্তী সকল কার্যক্রম। একটি ভূমির মালিক কে এবং তার সীমানা কতটুকু এটা ভূমি জরিপের মাধ্যমে নকশা/ম্যাপ নির্ণয় করা হয়।

এই নকশা এবং ম্যাপ অনুসারে মালিকানা সম্পর্কিত তখ্য যেমন ভূমিটি কোন মৌজায় অবস্থিত, এর খতিয়ান নাম্বার, ভূমির দাগ নাম্বার, মালিক ও দখলদারের বিবরণ ইত্যাদি প্রকাশিত হয় যাকে খতিয়ান বলে। রেকর্ড বা জরিপ প্রচলিতভাবে খতিয়ান বা স্বত্ত্বলিপি বা Record of Rights (RoR) নামেও পরিচিত। রেকর্ড বা জরিপের ভিত্তিতে ভূমি মালিকানা সম্বলিত বিবরণ খতিয়ান হিসেবে পরিচিত, যেমন CS খতিয়ান, RS খতিয়ান, ইত্যাদি।

জমির হিস্যা ১০০০ অংশে হিসাব করা হয় / বিএস খতিয়ান থেকে আমরা জমির পরিমাণ দেখে নিব

কোন খতিয়ানে ৮ জন মালিক এবং খতিয়ানে ৮টি দাগ আছে। তাহলে ৮ জন মালিকের জমির হিস্যা হিসেব করতে হবে ঐ ৮টি দাগের মোট জমির পরিমাণকে হিস্যা দিয়ে গুণ করে। নিচের চিত্রের অংশ কলামে প্রতিজন মালিকের নামের পাশে দক্ষিণ চরপাতা মৌজার ২১২ খতিয়ানের মোট ৩০ শতাংশ জমির বিপরীতে প্রত্যেকের পৃথক হিস্যা লেখা আছে। যেমন ৩০ শতাংশকে ০.১০৩ দিয়ে গুন করলে দেখা যায় যে, আব্দুল খালেকের ৩.২৭ শতাংশ ভূমি বা অংশ রয়েছে।

বি এস খতিয়ানের হিস্যা বের করার নিয়ম ২০২৫ । পর্চা দেখে যেভাবে অংশ বা শতাংশ বের করবেন

Caption: Check Khotian by Portion of Owners

খতিয়ান যাচাই করে যেভাবে অংশ বের করতে হয় । খতিয়ান থেকে শতাংশে হিস্যার বের করার নিয়ম

  • উপরের খতিয়ানে ৩০০০ অর্থাৎ ৩০ শতাংশ জমি রয়েছে।
  • বাড়ি ১৬+১০ অর্থাৎ ২৬ শতাংশ।
  • বাগান ৪ শতাংশ।
  • মোট ০৮ জন মালিক রয়েছে। যাদের অংশ ০.১০৯ থেকে ০.২৩৩ পর্যন্ত মোট আটটি অংশ।
  • মেহের নিগার ০.০৯২ অংশ অর্থাৎ তিনি ৩০ শতাংশের ০.০৯২ অংশের মালিক ৩০*০.০৯২ = ২.৭৬ শতাংশের মালিক। এভাবে বাকীদের অংশ বের করা যাবে।

বিএস জরিপ খতিয়ান Bangladesh Survey কি?

বিএস জরিপ হলো মূলত বাংলাদেশ সাভে এর সংক্ষিপ্ত রূপ। ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী এই জরিপ কায পরিচালিত হয়। ১৯৯৮ সাল হতে বতমানে চলমান জরিপকে বিএস খতিয়ান বা সিটি বলা হয়। য়াহা এখনো সারা দেশে চলমান। শুধুমাত্র ঢাকা মহানগরীতে বিএস খতিয়ানকে সিটি জরিপ বলা হয় এই সিটি জরিপের আরেক নাম ঢাকা মহানগর জরিপ।আর এস জরিপের পর বাংলাদেশ সরকার ১৯৯৮ সাল থেকে এ জরিপের উদ্যোগ নেয় এ যাবৎকালে এটিই হলো আধুনিক জরিপ বলা হয়।

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *