বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
মোটরসাইকেলের ট্যাক্স টোকেন নবায়ন: কত টাকা ফি, কখন জরিমানা এবং অনলাইনে যেভাবে হিসাব করবেন মোবাইল ডেটা ও কলের খরচ কমানোর নতুন উদ্যোগ, এক প্ল্যাটফর্মেই মিলবে ৫ অপারেটরের প্যাকের তুলনা এইচএসসি ২০২৬: ময়মনসিংহ বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন ৭ নভেম্বর পর্যন্ত, প্রতি পত্রে ফি ১৫০ টাকা শেয়ারবাজারে বিনিয়োগের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়, লোকসান এড়াতে নতুনদের জন্য বিশেষ গাইড Leave List 2027: সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির বড় সুযোগ, এক দিন ছুটি নিলেই মিলতে পারে দীর্ঘ অবকাশ সরকারি কর্মচারীদের সার্ভিস বুক নিয়ে সতর্কতা, চাকরি থেকে পেনশন পর্যন্ত গুরুত্বপূর্ণ যেসব তথ্য থাকতে হবে নতুন বেতন কাঠামোয় বাড়িভাড়া নিয়ে নতুন হিসাব, ১৫তম ও ১৬তম গ্রেডে বড় পার্থক্য বাড়ি নির্মাণে রডের খরচ কত? BSRM, KSRM, GPH ও AKS-এর দাম ও হিসাব জানুন এক ক্লিকেই ২৯ দেশের মুদ্রার হিসাব, বাংলাদেশি টাকায় মূল্য জানার নতুন ডিজিটাল সুবিধা সড়ক পরিবহন বিধিমালায় সংশোধন: মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনে নতুন নিয়ম

পাসপোর্টে সিগনেচার ২০২৬ । NID কার্ড এবং পাসপোর্টের স্বাক্ষর ভিন্নতা থাকলে কি করবেন?

admin ২ মিনিটের পাঠ
বাংলা স্বাক্ষর, স্বাক্ষর করার নিয়ম, স্বাক্ষর কি, স্বাক্ষর যাচাই, স্বাক্ষর নকল করার উপায়, ডিজিটাল স্বাক্ষর কি, দিয়ে স্বাক্ষর, স্বাক্ষর ইংরেজি,

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের ভিন্ন থাকলে বিপদে পড়বেন কিনা তা নিয়েই আলোচনা করা হবে- পাসপোর্টে সিগনেচার একই হওয়া আবশ্যক কিনা?-পাসপোর্টে সিগনেচার ২০২৬

জনাব তৌসিফ আহমেদ ২০০৬ সালে NID কার্ড পেয়েছেন। সেসময় NID কার্ডে স্বাক্ষর হিসেবে তিনি নিজের নাম সম্পূর্ণ ভাবে লিখেছেন (বাংলা / ইংরেজিতে)। পরবর্তীতে তিনি Passport করার সময় ভিন্ন/সংক্ষিপ্ত/ সাংকেতিক কোন স্বাক্ষর দিয়েছেন।

বর্তমানে জনাব তৌসিফ ভিসার জন্য একটি দেশে আবেদন করতে চাচ্ছেন। এমতাবস্থায়, তিনি কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন কারণ তার এই স্বাক্ষরের ভিন্নতা তার ভিসা পেতে সমস্যা করবে কি না? চলুন আজ জানি, NID কার্ড এবং পাসপোর্টের স্বাক্ষরে ভিন্নতা থাকলে ভবিষ্যতে কোন সমস্যা হবে কি না?

NID কার্ড এবং পাসপোর্টের স্বাক্ষরে ভিন্নতা থাকলে ভবিষ্যতে কোন সমস্যা হবে না। এমনকি, আপনার যদি বর্তমান পাসপোর্ট না থাকে এবং নতুন করে পাসপোর্ট আবেদন করতে চান সেখানেও আপনাকে একই স্বাক্ষর ব্যবহার করার কোন বাধ্যবাধকতা বা শর্ত নেই। অর্থাৎ আপনি আপনার প্রয়োজনে NID কার্ড এবং পাসপোর্টে ভিন্ন ধরনের বা ভিন্ন ভাষার স্বাক্ষর ব্যবহার করতে পারবেন।

সহজ কথায় বলতে গেলে, আপনার NID কার্ড যদিও অনেক আগে করার কারণে স্বাক্ষর হিসেবে আপনি পুরো নাম/ বাংলা ভাষায়/ ইংরেজিতে লিখে থাকেন তবুও পাসপোর্ট সংক্ষিপ্ত বা অন্য কোন ভাষায় দিতে পারবেন। এবং এতে করে ভবিষ্যতে আপনার কোন সমস্যা হবেনা এমনকি ভিসা পেতেও সমস্যা হবেনা।

তবে ভবিষ্যতে যদি কখনো আপনার NID কার্ড সংশোধনের প্রয়োজন পড়ে বা সংশোধন করেন তবে আপনি চাইলে একই সময় আপনার স্বাক্ষরও পরিবর্তন করে নিতে পারেন। এমনকি MRP পাসপোর্ট থেকে ডিজিটাল করার সময় অথবা রিনিউ করার সময় আপনি চাইলে আপনার পাসপোর্টের স্বাক্ষরও পরিবর্তন করে নিতে পারেন।

পাসপোট বনাম জাতীয় পরিচয়পত্র স্বাক্ষর

পাসপোর্টে সিগনেচার ২০২৬ । NID কার্ড এবং পাসপোর্টের স্বাক্ষর ভিন্নতা থাকলে কি করবেন?

তবে ভিন্ন মতও রয়েছে।

পাসপোর্টে সিগনেচার ২০২৬ । NID কার্ড এবং পাসপোর্টের স্বাক্ষর ভিন্নতা থাকলে কি করবেন?

আরও পড়ুন

মন্তব্য (৪)

  1. ভাই, আমি সোনালী ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং নিয়মিত পেনশনভোগী। আমার জন্য একখানা ই-পাসপোর্ট করতে চাই। পেশা হিসাবে কি লেখা উচিত হবে আপনার মূল্যবান মতামত জানালে উপকৃত হবো।

    1. চাকরি হতে অবসর গমনের পর বা অবসর উত্তর ছুটি (পি.আর.এল.) আরম্ভের তারিখ হতে “সরকারি চাকরি আইন ২০১৮” এর ৫২ ধারা মোতাবেক কোনো ব্যক্তি, চুক্তিভিত্তিক কর্মরত থাকা ব্যতীত, বৈদেশিক বা বেসরকারি চাকরি বা কোনো প্রকল্পে চাকরি গ্রহণ, অন্য কোনো পেশা গ্রহণ বা ব্যবসা পরিচলনা এবং বিদেশ যাত্রা বা এ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম; যেমন-নতুন পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়ন ইত্যাদি ক্ষেত্রে সরকার বা কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না। তাই আপনি যা করেন তাই লিখবেন, যেমন পেনশনে গিয়ে যদি ব্যবসা করে ব্যবসায়ী, কৃষি কাজ করলে কৃষক। সরকারি চাকরিজীবি পেশা উল্লেখ করতে পারবেন না।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *