মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
ডলারের দাম পুরোপুরি ছেড়ে দিলে দেশে আবারও বাড়বে পণ্যের দাম? চাল-ডাল-তেল থেকে জ্বালানি, কী হবে সাধারণ মানুষের কাটল কারিগরি জটিলতা: ২৩ নভেম্বর থেকে স্বাভাবিক হলো সঞ্চয়পত্রের সকল লেনদেন ও সেবা সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন সরকারি চাকরিতে ১৫, ২০ নাকি ২৫ বছর? পেনশনসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ চান কর্মচারীরা জ্বালানির দাম বাড়লে ৭ দিনের মধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ, নতুন কমিটিতে মালিক-শ্রমিক প্রতিনিধিরাও

রিক্রুটিং এজেন্ট কর্তৃক জমাকৃত জামানতের উপর সুদ জমা করণ সংক্রান্ত।

admin ২ মিনিটের পাঠ
জামানতের সুদ জমাকরণ

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও আচরণ) বিধিমালা, ২০১৯ এর তফসিল১ মােট জামানতের পরিমাণ বর্তমানে ২০ লক্ষ টাকা যার মধ্যে এফডিআর এর মাধ্যমে ১৬ লক্ষ টাকা এবং পে-অর্ডারের ০৪ লক্ষ টাকা প্রদানযােগ্য। তদনুযায়ী ২৯ জুলাই ২০১৮ তারিখের পর রিক্রুটিং এজেন্ট লাইসেন্সের জামানত হতে প্রাপ্ত সুদ ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডে জমা প্রদান করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ভবন,রমনা ঢাকা-১০০০ 

মনিটরিং শাখা

www.probashi.gov.bd

নম্বর-৪৯.০০.০০০০.০৫৭.৩০.০৭৭.২১-৩১৭ তারিখ: – ২৭ অক্টোবর ২০২১ খ্রি.

বিষয় : রিক্রুটিং এজেন্ট কর্তৃক জমাকৃত জামানতের উপর সুদ হিসেবে প্রাপ্ত অর্থ আইন অনুসারে সংশ্লিষ্ট/বর্ণিত খাতে জমা করণ সংক্রান্ত।

সূত্র : বিএমইটির পত্র নং- ৪৯.০১.০০০০.০২০.৩১.১৪১.২১-৩১০২; তারিখ: ০৩-১০-২০২১খ্রি:

উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, ২৯ জুলাই ২০১৮ তারিখে প্রবর্তিত ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড আইন, ২০১৮ এ বাের্ডের তহবিলের উৎস সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে। উল্লেখ্য, ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড আইন, ২০১৮ প্রণয়নের সাথে সাথে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বিধিমালা, ২০০২ রহিত হয়েছে।

উক্ত আইনের ধারা ১৪(১)(গ) অনুযায়ী রিক্রুটিং এজেন্ট কর্তৃক জমাকৃত জামানতের উপর সুদ হতে প্রাপ্ত অর্থ ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলে জমা করার বিধান রয়েছে।।

অন্যদিকে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও আচরণ) বিধিমালা, ২০১৯ এর তফসিল১ মােট জামানতের পরিমাণ বর্তমানে ২০ লক্ষ টাকা যার মধ্যে এফডিআর এর মাধ্যমে ১৬ লক্ষ টাকা এবং পে-অর্ডারের ০৪ লক্ষ টাকা প্রদানযােগ্য। তদনুযায়ী ২৯ জুলাই ২০১৮ তারিখের পর রিক্রুটিং এজেন্ট লাইসেন্সের জামানত হতে প্রাপ্ত সুদ ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডে জমা প্রদান করতে হবে।

তদনুযায়ী রিক্রুটিং এজেন্ট কর্তৃক যে কোনাে সময় বিএমইটি’র অনুকূলে লিয়েনকৃত এফডিআর নগদায়ন/নবায়ন করার সময় উক্ত এফডিআরের বিপরীতে প্রাপ্ত সুদ ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের নির্ধারিত হিসাবে জমা প্রদানের জন্য বিএমইটি সংশ্লিষ্ট ব্যাংককে অনুরােধ জানাবে।

এমতাবস্থায়, উল্লিখিত বিষয়ে প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

(আমির আবদুল্লাহ মু: মঞ্জুরুল করিম)

উপসচিব (মনিটরিং)

ফোনঃ ০২-৪১০৩০২৬৩

dsmonitoringl@probashi.gov.bd

রিক্রুটিং এজেন্ট কর্তৃক জমাকৃত জামানতের উপর সুদ জমা করণ সংক্রান্ত: ডাউনলোড

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *