মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনলাইনে … জন

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
সরকারি বাসা ছাড়ার নিয়ম কী? বদলি, অবসর ও সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বাংলাদেশ বরাদ্দ বিধিমালায় যা বলা আছে ২০ বছর বয়স থেকেই পেনশন সঞ্চয়: মাসে ২ হাজার টাকা জমালে ৬০ বছর বয়সে মিলতে পারে ২৯,২০০ টাকা মাসিক পেনশন! ডলারের দাম পুরোপুরি ছেড়ে দিলে দেশে আবারও বাড়বে পণ্যের দাম? চাল-ডাল-তেল থেকে জ্বালানি, কী হবে সাধারণ মানুষের কাটল কারিগরি জটিলতা: ২৩ নভেম্বর থেকে স্বাভাবিক হলো সঞ্চয়পত্রের সকল লেনদেন ও সেবা সোনালী ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করলে মেয়াদ শেষে কত টাকা? কর কাটার পর হিসাব জানুন সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রত্যাশা! ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ অন্য ওয়ারিশদের না জানিয়ে বাবার পুরো জমি বিক্রি! দলিল কি বৈধ, কী বলছে আইন? সঞ্চয়পত্রের টাকা তুলতে ও নতুন বিনিয়োগে অপেক্ষা? অনলাইন সিস্টেম আপগ্রেড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি সঞ্চয়পত্রের সার্ভার সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা, কবে স্বাভাবিক হবে কার্যক্রম? বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং: ২০২৬ সালে কোথা থেকে শুরু করবেন

উপবৃত্তি ২০২৩ । উপবৃত্তির ১০ লক্ষ বেনিসিয়ারির বকেয়া অর্থ বিতরণ করা হয়েছে

admin ৩ মিনিটের পাঠ
উপবৃত্তি ২০২৩ । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি

উপবৃত্তি অভিভাবকদের মোবাইল ব্যাংকিং/ অনলাইন ব্যাংকিং এ ইএফটি’র মাধ্যমে ঢুকিয়ে দেয়া হবে – ইএফটি মেসেজের মাধ্যমে টাকা আসবে– উপবৃত্তি ২০২৩

উপবৃত্তির পরিমাণ কম বেশি হয়? জি হ্যাঁ। উপবৃত্তির পরিমাণ শ্রেণী ভেদে ভিন্ন হয়ে থাকে। এছাড়া একটি সন্তানের জন্য এবং দুটি সন্তানের জন্য ভিন্ন হয়ে থাকে। ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একাধারে অসংখ্য শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ও মোবাইল একাউন্টে টাকা প্রেরণ করা হবে। তাই আগে বা পরে পেতে পারেন, অর্থ বা উপবৃত্তি পেতে বিলম্ব হলে অপেক্ষা করুন। ঈদের পর অবশিষ্ট উপবৃত্তিভোগীদের নগদ একাউন্টে প্রেরণ করা হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তির উপবৃত্তি বিতরণের কার্যক্রম আগামী ০৯ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ০৯.৩০ টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ কামাল হোসেন । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব সোলেমান খান, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।

উদ্বোধনের মাধ্যমে উপকারভোগী ৪৫,৫৭,৬৭৮ (পঁয়তাল্লিশ লক্ষ সাতান্ন হাজার ছয়শত আটাত্তর) জন শিক্ষার্থীকে উপবৃত্তি বাবদ ৭৫১,০২,৫২,২০০ (সাতশত একান্ন কোটি দুই লক্ষ বাহান্ন হাজার দুইশত) টাকা শিক্ষার্থী/অভিভাবকের মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং একাউন্টে ইএফটি-এর মাধ্যমে পর্যায়ক্রমে প্রেরণ করা হবে। উপবৃত্তি অর্থ উত্তোলনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কোন প্রকার ক্যাশ আউট চার্জ প্রদান করতে হবে না।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি ২০২৩ / সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর আওতায় উপবৃত্তি প্রদান করা হয়।

অভিভাবকের মোবাইল বা ব্যাংক হিসাবে টাকা আসবে।

উপবৃত্তি ২০২৩ । উপবৃত্তির ১০ লক্ষ বেনিসিয়ারির বকেয়া অর্থ বিতরণ করা হয়েছে

Caption: Source of Information

উপবৃত্তির পরিমাণ বা হার ২০২৩ । কোন শ্রেণীতে কত টাকা উপবৃত্তি পাওয়া যাবে?

  1. ৬ষ্ঠ (মাদ্রাসাসহ) শ্রেণি- ২০০×৬=১২০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।
  2. ৭ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ২০০×৬=১২০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।
  3. ৮ম (জুনিয়র দাখিলসহ) শ্রেণি- ২৫০×৬=১৫০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।
  4. ৯ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ৩০০×৬=১৮০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।
  5. ১০ম (দাখিলসহ) শ্রেণি- ৩০০×৬=১৮০০+১০০০ (পরীক্ষার ফি বাবদ)= ২৮০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।
  6. ১২শ (আলিম ২য় বর্ষসহ) শ্রেণি- ৪০০×৬=২৪০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।

সবার মোবাইলে উপবৃত্তির টাকা আসছে আমার কেন আসেনা?

অধৈর্য্য হবেন না। পর্যায়ক্রমে উপবৃত্তি সবার মোবাইলে আসবে। তাই তারাহুরা না করে অপেক্ষা করুন। দুটি সন্তানের বা অধিক সন্তানের জন্য উপবৃত্তি দ্বিতীয় পর্যায় বা ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের পর হতে প্রাপ্য হবেন। এ বছর ঝামেলা এড়াতে দুটি পর্যায়ে বিতরণ করা হচ্ছে। কোন ভাবেই মোবাইল ব্যাংকিং এর পিন বা পাসওয়ার্ড কারও কাছে বলবেন না। ওটিপি কেউ চাইলে তা দিবেন না।

https://technicalalamin.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/

আরও পড়ুন

মন্তব্য (১)

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *