ইন্টারনেট ও কল রেট

টেলিটক বর্ণমালা অফার ২০২৬ । ছাত্র-ছাত্রীদের জন্য টেলিটক বর্ণমালা সিমের দাম ও সুবিধা কেমন?

সারা দেশ টেলিটক নেটওয়ার্ক কভার করে না- তাই যেখানে নেট আছে তাদের জন্য টেলিটক ইন্টারনেট খুবই সুবিধা জনক যা অন্য কোন অপারেটর দিবে না – টেলিটক বর্ণমালা অফার ২০২৬

২০২৬ সালে ছাত্র-ছাত্রীদের জন্য টেলিটক বর্ণমালা সিম এখনও সাশ্রয়ী কলরেট এবং সস্তা ইন্টারনেট অফারের জন্য অন্যতম সেরা পছন্দ। যারা এসএসসি (SSC) পাস করেছেন, তারা বিশেষ করে এই সিমটি সংগ্রহ করতে পারেন।

নিচে বর্ণমালা সিমের দাম, সুবিধা এবং কীভাবে পাবেন তা বিস্তারিত দেওয়া হলো:

সিমের দাম ও স্টার্ট-আপ বোনাস

  • সিমের মূল্য: সাধারণত ২০০ টাকা (তবে অনেক সময় বিশেষ ক্যাম্পেইনে কম দামে বা রিচার্জের বিনিময়ে পাওয়া যায়)।

  • অ্যাক্টিভেশন বোনাস: সিম কিনে প্রথমবার ৫০ টাকা রিচার্জ করলে নিচের বোনাসগুলো পাওয়া যায়:

    • মূল ব্যালেন্সে ৫০ টাকা যোগ হবে।

    • ৫ জিবি ডাটা (মেয়াদ ৩০ দিন)।

    • ৫০ মিনিট টকটাইম (যেকোনো অপারেটরে)।

    • ৫০টি এসএমএস (যেকোনো অপারেটরে)।


বর্ণমালা সিমের মূল সুবিধাসমূহ

অন্যান্য অপারেটরের তুলনায় বর্ণমালা সিমে কথা বলা এবং ইন্টারনেটের খরচ বেশ কম।

সেবার নামঅফার/চার্জবিস্তারিত
কল রেট৪৫ পয়সা/মিনিটযেকোনো লোকাল নাম্বারে (২৪ ঘণ্টা)।
পালস১ সেকেন্ডযতটুকু কথা বলবেন ততটুকুই চার্জ কাটবে।
এসএমএস২৫ পয়সা (বাংলা)ইংরেজি ৫০ পয়সা (যেকোনো অপারেটরে)।
ইন্টারনেটসাশ্রয়ী প্যাক১ জিবি ২৩-২৭ টাকা থেকে শুরু হয়।

বিশেষ সুবিধা: বর্ণমালা গ্রাহকরা আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাক (যেমন: ২৫ জিবি ২৭১ টাকা) এবং ছোট ছোট ইন্টারনেট প্যাক খুব কম দামে ব্যবহার করতে পারেন।


বর্ণমালা সিম পাওয়ার যোগ্যতা ও নিবন্ধন পদ্ধতি

এই সিমটি শুধুমাত্র এসএসসি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য। নিবন্ধনের জন্য যেকোনো টেলিটক নম্বর থেকে নিচের ফরম্যাটে মেসেজ পাঠিয়ে আইডি ও ওটিপি সংগ্রহ করতে হয়:

মেসেজ ফরম্যাট:

BOR <স্পেস> SSC_Board <স্পেস> SSC_Roll <স্পেস> Passing_Year <স্পেস> Registration_No <স্পেস> Contact_No লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

উদাহরণ: BOR DHA 123456 2024 9876543 015XXXXXXXX

সিম সংগ্রহ:

ফিরতি এসএমএস-এ একটি User ID এবং OTP পাবেন। এরপর আপনার নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ারে গিয়ে সেই আইডি-ওটিপি এবং জাতীয় পরিচয়পত্র (NID) দেখিয়ে সিম সংগ্রহ করতে পারবেন।

টেলিটকের কি আনলিমিটেড মেয়াদের প্যাকেজ আছে? হ্যাঁ– একমাত্র টেলিটক এ আছে আনলিমিটেড মেয়াদে ৩ টি সেরা ইন্টারনেট অফার। যেমন- মাত্র ৬২৯ টাকায় ২৫ জিবি ইন্টারনেট কেনা যায়। এছাড়াও  ৯৯৯ টাকায় ৫০ জিবি ইন্টারনেট আনলিমিটেড মেয়াদে ব্যবহার করা যায় এবং মাত্র ১২৯৯ টাকায় ৭৫ জিবি ইন্টারনেট নিতে পারবেন। MyTeletalk App থেকেও অফারটি ক্রয় করতে পারবেন। মাত্র ১০০ টাকা দিয়ে আপনি বর্ণমালা সিম গ্রহণ করতে পারেন। কাস্টমার কেয়ার থেকে ৫০ টাকা রিচার্জ পরামর্শ দেয়।

টেলিটক দিচ্ছে ১ সেকেন্ড পালস সুবিধা – কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী বিশেষ প্যাকেজ বর্ণমালা যা ৪৫ পয়সা/মিনিট (২৪ ঘন্টা) ১ সেকেন্ড পালস সুবিধা রেখেছে।  এস এম এস: ২৫ পয়সা (যেকোন অপারেটর) মাত্র। আপনি যে কোন সময় মাত্র ৩০ টাকা যত খুশি ততবার রিচার্জে ৩০ মিনিট, ৩০ এমবি এবং ৩০ মেসেজ ফ্রি পাবেন। এমন সুবিধায় যুক্ত হতে আজই টেলিটক বর্ণমালার জন্য রেজিস্ট্রেশন করে ফেলুন।

মোবাইলে মেসেজের মাধ্যমে বর্ণমালা সিম রেজিস্ট্রেশন পদ্ধতি  – BOR<space>Board (first 3 letters)<space>SSC_Roll <space>SSC_Passing_year <space>SSC_Registration_no. <space>Contact no.(any operator) <space>CC Code (Optional) লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে। প্যাক ক্রয় করতে চাইলে প্যাকের বিপরীতে থাকা শর্ট কোডটি মেসেজ অপশনে গিয়ে টাইপ করে পাঠিয়ে দিন 111 নম্বরে। (চার্জ ফ্রি) গ্রাহকগণ প্যাকের বিপরীতে থাকা USSD কোডটি ডায়াল করেও প্যাকটি ক্রয় করতে পারবেন। সকল ট্যারিফে ভ্যাট, এসডি, ও সারচার্জ প্রযোজ্য হবে।

বর্ণমালা সিম ৩০ টাকা রিচার্জ অফার ২০২৬ । টেলিটক কোন সিম ভালো হবে?

ছাত্র-ছাত্রীদের জন্য টেলিটকের বিশেষ প্যাকেজ বর্ণমালায় উপভোগ করুন দেশের সর্বনিম্ন মূল্যে সেরা ডাটা!

টেলিটক বর্ণমালা অফার ২০২৩ । ছাত্র-ছাত্রীদের জন্য টেলিটক বর্ণমালা সিমের দাম ও সুবিধা কেমন?

Caption: Teletalk Bornomala

টেলিটক বর্ণমালা ইন্টারনেট অফার ২০২৬ । আপনি স্টুডেন্ট হয়ে থাকলে এবং শহরে অবস্থান করলে বর্ণমালা আপনার জন্য বেষ্ট চয়েজ হতে পারে

  • ১ জিবি মাত্র ২৪ টাকায়! মেয়াদ ৭ দিন। অফারটি পেতে ডায়াল করুন *১১১*৬১১#
  • ১ জিবি মাত্র ৪৬ টাকায়! মেয়াদ ৩০ দিন। অফারটি পেতে ডায়াল করুন *১১১*৬১২#
  • ২ জিবি মাত্র ৮৩ টাকায়! মেয়াদ ৩০ দিন। অফারটি পেতে ডায়াল করুন *১১১*৬১৩#
  • ৪ জিবি মাত্র ৬২ টাকায়! মেয়াদ ৭ দিন। অফারটি পেতে ডায়াল করুন *১১১*৬১৪#
  • ১০ জিবি মাত্র ১৮৬ টাকায়! মেয়াদ ৩০ দিন। অফারটি পেতে ডায়াল করুন *১১১*৬১৬#
  • ১ জিবি মাত্র ১৩ টাকায়! মেয়াদ ২ দিন। শুধুমাত্র শুক্র ও শনিবার অফারটি পেতে ডায়াল করুন *১১১*২০২৪#

টেলিটক বর্ণমালা সিম কেনার উপায় কি?

বর্ণমালা সিমটি পেতে আপনাকে প্রথমে এর জন্য এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে, ২০০৫ থেকে ২০২৪ সালের মধ্যে যারা এসএসসি পাস করেছে বর্ণমালার জন্য শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, নিম্মের ফরমেটে এসএমএস এর মাধ্যমে নিবন্ধন করুন, BOR [space] SSC_Board(first 3 letters) [space] SSC_Roll [space] SSC_Passing_Year [space] SSC_registration_no.[space] contact_No(Any operator) যেকোনো টেলিটক নাম্বার থেকে ১৬২২২ এই নাম্বারে এসএমএস সেন্ড করুন, বর্ণমালা সিমের জন্য আবেদন করলে সাথে সাথে ফিরতি এসএমএসে otp এবং id নাম্বার দেওয়া হবে, যেটি দিয়ে আপনি সিম তুলতে পারবেন। আলাদা কোন এসএমএস লাগবেনা। তবে ফিরতি এসএমএস না পেয়ে থাকলে অপেক্ষা করুন এসএমএস পেয়ে যাবেন।বর্ণমালা OTP এবং Id নাম্বার পেয়ে থাকলে আপনি OTP এবং Id নাম্বারটি এবং NID কার্ডের ফটোকপি নিয়ে সরাসরি যেকোনো টেলিটক কাস্টমার কেয়ারে গেলেই সিমটি তুলতে পারবেন। সিমের মূল্য ১০০ টাকা। আমাদের কাস্টমার কেয়ারের ঠিকানা এবং কোনদিন বন্ধ থাকে জানতে উক্ত লিঙ্কে ক্লিক করুন https://www.teletalk.com.bd/en/customer-care-center

টেলিটক বর্ণমালা অফার । টেলিটক বর্ণমালা সিমের দাম কত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *